Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Narail
  • Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ

Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ Reg. No.: 465/26 Ministry of Cabinet Affairs Govt. of Bangladesh And “Reg. No. 0079, Dept. of Youth Development, Govt.

of Bangladesh”

বদলে দিবেন? নাকি বদলে যাবেন? সিদ্ধান্ত আপনার!

_চলো পাল্টাই বাংলাদেশ(CPB)

আলহামদুলিল্লাহ ❤️পবিত্র কুরবানির ঈদে সামাজিক সংগঠন Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ  এর পক্ষ থেকে সারাদিন ...
01/06/2026

আলহামদুলিল্লাহ ❤️

পবিত্র কুরবানির ঈদে সামাজিক সংগঠন Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ এর পক্ষ থেকে সারাদিন নির্ধারিত কিছু মানুষের কাছ থেকে কুরবানির গোস্ত সংগ্রহ করে তা পৌঁছে দেওয়া হয়েছে সমাজের সেইসব মানুষের ঘরে, যারা অভাবের কষ্ট বুকে লুকিয়ে রাখেন, কিন্তু কারো কাছে হাত পাততে পারেন না।

বিশেষ করে —দরিদ্র ইমাম ও মোয়াজ্জেম,অসহায় মধ্যবিত্ত পরিবার,প্রতিবন্ধী ব্যক্তি,এবং ৬০ বছরের ঊর্ধ্বে পরিবারহীন বয়স্ক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা।

আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র গোস্ত বিতরণ নয়, বরং মানুষের মুখে একটু হাসি ফোটানো, ঈদের আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। ❤️

চেষ্টা করেছি যেন প্রকৃত অসহায় মানুষের ঘরে ঘরে কুরবানির আমানত পৌঁছে যায়। আল্লাহ তায়ালা আমাদের এই ছোট প্রচেষ্টা কবুল করুন। 🤲

ইনশাআল্লাহ, মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আমাদের এই উদ্যোগে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন এবং আমাদের উপর বিশ্বাস রেখেছেন — সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🌸

ধন্যবাদ সবাইকে, মানবতার পাশে থাকার জন্য।
ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য। ❤️

বি দ্র: ছবি গুলো আগের বছর এর। এই বছরে কিছু সমস্যার কারনে তোলা হয়নি।

#চলো_পাল্টাই_বাংলাদেশ
#কুরবানির_আনন্দ_সবার_জন্য
#মানবতার_পাশে

আলহামদুলিল্লাহ আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার পরিবেশে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো সামাজিক সংগঠন Cholo Paltai...
26/05/2026

আলহামদুলিল্লাহ

আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার পরিবেশে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো সামাজিক সংগঠন Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ এর আয়োজিত মেহেদী উৎসব।

সবার প্রাণবন্ত উপস্থিতি, আন্তরিক অংশগ্রহণ এবং হাসি-আনন্দে মুখরিত ছিল পুরো আয়োজন। এমন সুন্দর মুহূর্তগুলোই আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে এবং একসাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা, যারা এই আয়োজনকে সফল করতে পাশে ছিলেন। 💚🤝

#চলো_পাল্টাই_বাংলাদেশ
#মেহেদী_উৎসব

#ঈদের_আমেজ
#ভালোবাসার_বন্ধন
#সামাজিক_সংগঠন
#একসাথে_পরিবর্তনের_পথে
#যুবসমাজ
#মানবতার_জন্য



চলছে মেহেদী উৎসব - চলবে আজ বিকাল ৫ টা পর্যন্ত, তাই আর দেরি না করে দ্রুত চলে আসুন নিচে দেওয়া ঠিকানাতে😊📍 স্থান: হামিদ ম্যা...
26/05/2026

চলছে মেহেদী উৎসব - চলবে আজ বিকাল ৫ টা পর্যন্ত, তাই আর দেরি না করে দ্রুত চলে আসুন নিচে দেওয়া ঠিকানাতে😊

📍 স্থান: হামিদ ম্যানশনের পাশে, আলাদাতপুর জামে মসজিদের পিছনে, চলো পাল্টাই বাংলাদেশ (CPB) এর কার্যালয়।

এসে অংশ নিন আনন্দঘন এই আয়োজনে, রাঙিয়ে তুলুন ঈদের মুহূর্তগুলো মেহেদীর রঙে।

📌 বিশেষ দ্রষ্টব্য:
✔️ অবশ্যই নিজ দায়িত্বে মেহেদী সঙ্গে নিয়ে আসতে হবে।
✔️ ডিজাইনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ করা হবে।
📞 যোগাযোগ: ০১৮৮৯৬৫৮৮৩৭ (অফিস - CPB) 🇧🇩

#চলো_পাল্টাই_বাংলাদেশ #মেহেদী_উৎসব #কুরবানির_ঈদ 💚

আগামীকাল আসছেন তো?? আসছে পবিত্র কুরবানির ঈদ!ঈদের আনন্দ যেন মেহেদীর রঙ ছাড়া পূর্ণতাই পায় না। প্রিয়জনদের সাথে একসাথে বসে ম...
25/05/2026

আগামীকাল আসছেন তো??

আসছে পবিত্র কুরবানির ঈদ!ঈদের আনন্দ যেন মেহেদীর রঙ ছাড়া পূর্ণতাই পায় না। প্রিয়জনদের সাথে একসাথে বসে মেহেদী দেওয়া, গল্প-আড্ডা আর হাসি–আনন্দে তৈরি হয় অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ। 💚

তাই আনন্দকে আরও রঙিন করতে— #মেহেদী_উৎসব

সামাজিক সংগঠন " Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ "(CPB) 🇧🇩" এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে মেহেদী উৎসব।

📅 তারিখ: আগামীকাল ২৬ তারিখ, মঙ্গলবার
🕙 সময়: সকাল ১০টা থেকে শুরু হবে (ইনশাআল্লাহ)

📍 স্থান: হামিদ ম্যানশনের পাশে, আলাদাতপুর জামে মসজিদের পিছনে, চলো পাল্টাই বাংলাদেশ (CPB) এর কার্যালয়।

এসে অংশ নিন আনন্দঘন এই আয়োজনে, রাঙিয়ে তুলুন ঈদের মুহূর্তগুলো মেহেদীর রঙে।

📌 বিশেষ দ্রষ্টব্য:
✔️ অবশ্যই নিজ দায়িত্বে মেহেদী সঙ্গে নিয়ে আসতে হবে।
✔️ ডিজাইনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ করা হবে।
📞 যোগাযোগ: ০১৮৮৯৬৫৮৮৩৭ (অফিস - CPB) 🇧🇩

#চলো_পাল্টাই_বাংলাদেশ #মেহেদী_উৎসব #কুরবানির_ঈদ 💚

আসছে পবিত্র কুরবানির ঈদ!ঈদের আনন্দ যেন মেহেদীর রঙ ছাড়া পূর্ণতাই পায় না। প্রিয়জনদের সাথে একসাথে বসে মেহেদী দেওয়া, গল্প-আড...
24/05/2026

আসছে পবিত্র কুরবানির ঈদ!ঈদের আনন্দ যেন মেহেদীর রঙ ছাড়া পূর্ণতাই পায় না। প্রিয়জনদের সাথে একসাথে বসে মেহেদী দেওয়া, গল্প-আড্ডা আর হাসি–আনন্দে তৈরি হয় অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ। 💚

তাই আনন্দকে আরও রঙিন করতে— #মেহেদী_উৎসব

সামাজিক সংগঠন " Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ "(CPB) 🇧🇩" এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে মেহেদী উৎসব।

📅 তারিখ: আগামী ২৬ তারিখ, মঙ্গলবার
🕙 সময়: সকাল ১০টা থেকে শুরু হবে (ইনশাআল্লাহ)

📍 স্থান: হামিদ ম্যানশনের পাশে, আলাদাতপুর জামে মসজিদের পিছনে, চলো পাল্টাই বাংলাদেশ (CPB) এর কার্যালয়।

এসে অংশ নিন আনন্দঘন এই আয়োজনে, রাঙিয়ে তুলুন ঈদের মুহূর্তগুলো মেহেদীর রঙে।

📌 বিশেষ দ্রষ্টব্য:
✔️ অবশ্যই নিজ দায়িত্বে মেহেদী সঙ্গে নিয়ে আসতে হবে।
✔️ ডিজাইনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ করা হবে।
📞 যোগাযোগ: ০১৮৮৯৬৫৮৮৩৭ (অফিস - CPB) 🇧🇩

#চলো_পাল্টাই_বাংলাদেশ #মেহেদী_উৎসব #কুরবানির_ঈদ 💚

সকল শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই" এই দৃঢ় শ্লোগানকে সামনে রেখে নড়াইল  #বন্...
22/05/2026

সকল শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই" এই দৃঢ় শ্লোগানকে সামনে রেখে নড়াইল #বন্ধুসভার আয়োজনে সামাজিক সংগঠন Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ এর সকল সদস্যগন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

📍 স্থান: প্রেসক্লাব চত্বর, নড়াইল
🕓 সময়: বিকাল ৪টা

একটি নিরাপদ সমাজ গড়তে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ✊

আলহামদুলিল্লাহ।শিক্ষাই পারে একটি মানুষের ভবিষ্যৎ বদলে দিতে। কিন্তু অর্থের অভাবে যখন একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থ...
14/05/2026

আলহামদুলিল্লাহ।

শিক্ষাই পারে একটি মানুষের ভবিষ্যৎ বদলে দিতে। কিন্তু অর্থের অভাবে যখন একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে যাওয়ার উপক্রম হয়, তখন সমাজের মানবিক মানুষদের এগিয়ে আসা সত্যিই আশার আলো হয়ে দাঁড়ায়।

অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারছিল না। বিষয়টি জানার পর সামাজিক সংগঠন Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ তার পাশে দাঁড়িয়েছে।

আজ সংগঠনের উদ্যোগে তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে সে সফলভাবে তার ফরম ফিলাপ সম্পন্ন করতে পেরেছে।

এই মানবিক উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন সামাজিক সংগঠন #চলো_পাল্টাই_বাংলাদেশ–এর শুভাকাঙ্ক্ষী Sterling Styles Ltd.–এর সম্মানিত Merchandising Manager জনাব S. S Rahul মহোদয়।

তাঁর এই মহৎ সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। 🤍
মানবতার জন্য, মানুষের পাশে—
চলো পাল্টাই বাংলাদেশ।

#চলো_পাল্টাই_বাংলাদেশ
#মানবতার_জন্য
#শিক্ষার্থীর_পাশে
#মানবিক_সহযোগিতা
#শিক্ষা_হোক_সবার_অধিকার


চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ ও বিস্কুটে উচ্চমাত্রার লবণ!গবেষণায় দেখা যাচ্ছে, অতিরিক্ত লবণযুক্ত প্রক্রিয়াজাত খ...
14/05/2026

চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ ও বিস্কুটে উচ্চমাত্রার লবণ!

গবেষণায় দেখা যাচ্ছে, অতিরিক্ত লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার আমাদের শরীরের জন্য নীরব ঘাতক হয়ে উঠছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এসব খাবারের অতিরিক্ত লবণ।

উদ্বেগজনক তথ্য— অতিরিক্ত লবণ গ্রহণের কারণে দেশে বছরে প্রায় ২৪,০০০ মানুষ মৃত্যুবরণ করছে।

সচেতন হোন, খাবারের প্যাকেটের পুষ্টিগুণ দেখে কিনুন এবং নিজের ও পরিবারের সুস্থতার জন্য অতিরিক্ত লবণযুক্ত খাবার কম খান।

আজকের সচেতনতা, আগামী দিনের সুস্থতা। ❤️

#স্বাস্থ্যসচেতনতা #সুস্থজীবন #সচেতনহোন #স্বাস্থ্যটিপস #লবণ #প্রক্রিয়াজাত_খাবার #হৃদরোগ #উচ্চরক্তচাপ #নিরাপদখাদ্য #বাংলাদেশ #চলো_পাল্টাই_বাংলাদেশ

SHOMOTAY TARUNNO PROJECTORGANIZATIONAL DEVELOPMENT (OD) OF THE LOCAL YOUTH-LED ORGANIZATION (YLO)“Shomotay Tarunno Proje...
13/05/2026

SHOMOTAY TARUNNO PROJECT
ORGANIZATIONAL DEVELOPMENT (OD) OF THE LOCAL YOUTH-LED ORGANIZATION (YLO)

“Shomotay Tarunno Project” এর আওতায় আয়োজিত Organizational Development (OD) of the Local Youth-Led Organization (YLO) প্রশিক্ষণে সামাজিক সংগঠন - চলো পাল্টাই বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন Mhejabin Helen এবং Jakariya Khan

এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ নেতৃত্বাধীন সংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর নেতৃত্ব তৈরি, টিম ম্যানেজমেন্ট, জেন্ডার সমতা, কমিউনিটি এনগেজমেন্ট এবং টেকসই সামাজিক উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

আমরা বিশ্বাস করি, তরুণদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের মানবিক, সচেতন ও পরিবর্তনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 💙











Address

Narail
7500

Alerts

Be the first to know and let us send you an email when Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cholo Paltai Bangladesh - চলো পাল্টাই বাংলাদেশ:

Share

Category