Narail Khabor - নড়াইল খবর

Narail Khabor - নড়াইল খবর For all kind of news of NARAIL

নড়াইলের বাদশা গ্যারেজ এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণ গেল। সাধারণ মানুষের প্রশ্ন হলো ফিটনেস বিহীন...
03/06/2026

নড়াইলের বাদশা গ্যারেজ এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণ গেল। সাধারণ মানুষের প্রশ্ন হলো ফিটনেস বিহীন লক্কর ঝক্কর এই বাসটি কিভাবে রাস্তায় এলো? কারা কিসের বিনিময়ে এ ধরনের ফিটনেস বিহীন বাস রাস্তায় চলাচলের অনুমতি দেয়!

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  মাদকবিরোধী অভিযানে নড়াইল পৌরমভার দুর্গাপুরের শীর্ষ  মাদক ব্যবসায়ী মান্নাসহ  ৪...
03/06/2026

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে নড়াইল পৌরমভার দুর্গাপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মান্নাসহ ৪ জনকে আটক করে। এ অভিযান অব্যাহত রাখবে মাদকদ্রি্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

03/06/2026

দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত ইসমাইল হোসেন মোল্যার (৬৫) মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা বেগম (৫৫) নিহত হয়েছেন। একই সাথে এ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেন (৩৫) নিহত হয়েছেন।দুর্ঘটনায় নিহতের ছেলেসহ ৫জন স্বজন গুরুতর আহত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল আটটার দিকে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ববালিয়াডাঙ্গা বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেন মোল্যা (৬৫) ‍দূরারোগ্যব্যধি ক্যান্সারে আক্রান্ত হন। তার ছেলে এস আই আবু তাহের ঢাকা পুলিশ স্টাফ কলেজে কর্মরত থাকায় পিতাকে আশংকাজনক অবস্থায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করেন। বুধবার ভোরে তার পিতা ইসমাইল মোল্যা মারা যান। এস আই আবু তাহের তার পিতার মৃতদেহসহ তার মা ও স্বজনদের নিয়ে এ্যাম্বুলেন্সযোগে যশোরে গ্রামের বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম মারা যান। এছাড়া হাসপাতালে নেয়া হলে এ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ্যাম্বুলেন্স চালকের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ঢাকায় বসবাস করে এ্যাম্বুলেন্স চালাতেন।

দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত ইসমাইল হোসেন মোল্যার (৬৫) মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা...
03/06/2026

দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত ইসমাইল হোসেন মোল্যার (৬৫) মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা বেগম (৫৫) নিহত হয়েছেন। একই সাথে এ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেন (৩৫) নিহত হয়েছেন।দুর্ঘটনায় নিহতের ছেলেসহ ৫জন স্বজন গুরুতর আহত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল আটটার দিকে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ববালিয়াডাঙ্গা বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেন মোল্যা (৬৫) ‍দূরারোগ্যব্যধি ক্যান্সারে আক্রান্ত হন। তার ছেলে এস আই আবু তাহের ঢাকা পুলিশ স্টাফ কলেজে কর্মরত থাকায় পিতাকে আশংকাজনক অবস্থায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করেন। বুধবার ভোরে তার পিতা ইসমাইল মোল্যা মারা যান। এস আই আবু তাহের তার পিতার মৃতদেহসহ তার মা ও স্বজনদের নিয়ে এ্যাম্বুলেন্সযোগে যশোরে গ্রামের বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম মারা যান। এছাড়া হাসপাতালে নেয়া হলে এ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ্যাম্বুলেন্স চালকের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ঢাকায় বসবাস করে এ্যাম্বুলেন্স চালাতেন।

02/06/2026

নদী খাল বিল বেষ্টিত নড়াইল জেলা। আপনার সন্তানকে সাঁতার শেখানোর চেষ্টা করুন।

“ দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প...
01/06/2026

“ দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর নড়াইলের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা।
সোমবার (১ জুন) বেলা ১১ টার দিকে এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়৷
দিবসটি উপলক্ষে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা ভেটেরিনারী অফিসার ডঃ বিনয় কৃষ্ণ মন্ডল, জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডাঃ মোঃ আজহার-উল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ দুধকে ‘সুষম খাদ্য’ বলা হয়, কারণ এতে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রায় সবকটি পুষ্টি উপাদান—প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এবং ফ্যাট সঠিক মাত্রায় থাকে। দুধ ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস, যা হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে এবং হাড় ক্ষয়ের ঝুঁকি কমায়। দুধে থাকা উচ্চমানের প্রোটিন পেশি গঠনে এবং শারীরিক কোষ মেরামতে সাহায্য করে। দুধে থাকা ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ ভিটামিন এ, ডি, বি২ এবং বি১২ এর খুব ভালো উৎস, যা শরীরকে শক্তি জোগায় ও স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধ খেলে স্নায়ু শান্ত হয় এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। সামর্থ অনুযায়ী সবাইকে দুধ খাওয়ার পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খামারীরা উপস্থিত ছিলেন।

নড়াইলের মাইজপাড়া বাজার হতে ধাড়িয়াঘাটা পর্যন্ত সড়কটি সংস্কারের নামে দীর্ঘদিন ধরে পড়ে আছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। সাম...
31/05/2026

নড়াইলের মাইজপাড়া বাজার হতে ধাড়িয়াঘাটা পর্যন্ত সড়কটি সংস্কারের নামে দীর্ঘদিন ধরে পড়ে আছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। সামান্য বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন স্থানে এভাবে পানি জমে থাকছে। যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট বেড়েছে। সংশ্লিষ্ট কতৃৃপক্ষ যাতে দ্রুত রাস্তার সংস্কার কাজ শেষ করেন এমনটাই দাবি ভূক্তভোগী এলাকার মানুষের। ছবি- নড়াইল খরব।

31/05/2026

মাইজপাড়া ইউনিয়নের কালুখালী মহসিন মোল্রার বাড়ি থেকে বিল পর্যন্ত কাঁচা সড়কটি ইটের সলিং/পাকা করার দাবি জানালেন ভুক্তভোগী বাসিন্দারা।

নড়াইলে রাস্তার বেহালদশায় কৃষকের সীমাহীন দুর্ভোগনড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামের মহসিন মোল্যার বাড়ির ...
31/05/2026

নড়াইলে রাস্তার বেহালদশায় কৃষকের সীমাহীন দুর্ভোগ
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামের মহসিন মোল্যার বাড়ির পাশ দিয়ে এই কাঁচা সড়কটি বিলের দিকে গিয়েছে। এই সড়ক দিয়ে স্থানীয় লোকজনের চলাচলের পাশাপাশি মাঠের ধান, পাট সহ অন্যান্য ফসল বাড়িতে নেয়া হয়। সামান্য বৃষ্টিতেই কাদা পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বন্ধুরা দেখছেন কাদা পানির মধ্যে কত কষ্ট করে আমাদের দেশপ্রেমক চাষীরা ঘোড়ার গাড়িতে করে ধান নিচ্ছেন বাড়িতে।
স্থানীয় বাসিন্দার অভিযোগ করেন গ্রামটি জেলার সীমান্তবর্তী হওয়ায় উন্নয়নের ব্যাপারে জনপ্রতিনিধিদের উদাসীনতার কারনে সড়কটিতে ইটের সলিংক বা কার্পেটিং হয়নি।
এই ভিডিওটি যদি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক সহ সংশ্লিষ্ট কতৃৃপক্ষের নজরে আসে, আপনারা সড়কটিতে ইটের সলিং অথবা পাকা করার ব্যবস্থা করবেন। এলাকাবাসীর এমনটাই প্রত্যাশা আপনাদের কাছে। ভিডিও ধারণ- নড়াইল খরব।।

Address

Narail
7513

Alerts

Be the first to know and let us send you an email when Narail Khabor - নড়াইল খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Narail Khabor - নড়াইল খবর:

Share