লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Nangalkot
  • লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ

লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ

03/01/2025
05/09/2024

*“আমাদের ভুল হলে সংশোধন করে দিবেন। আমাদের ভুলের কারনে জাতি ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না।”*

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

05/09/2024

*আরব আমিরাতে আন্দোলনকারী সদ্য কারামুক্ত ৫৭ জন প্রবাসীকে মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে*

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

27/08/2024

*জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল এর বিবৃতি*

বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের সংবাদ প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন।

বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।

এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে।”

*ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (আইএমসিএবি)-এর সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত*বাংলাদেশ জা...
27/08/2024

*ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (আইএমসিএবি)-এর সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত*

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিলো না, এখনো নেই। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি কোথাও প্রমাণিত হয় যে, আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তা হলে আমরা জাতির কাছে ক্ষমা চাবো এবং নিজেরা নিজেদেরকে আইনের হাতে সোপর্দ করবো।”

২৭ আগস্ট ২০২৪ মঙ্গলবার, মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (আইএমসিএবি)-এর সাথে এক মতবিনিময় সভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

এ মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (আইএমসিএবি)-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, প্রদীপ্ত নারায়ণ, ফরিদ হোসেন, রাজিব খান, কুদ্দুস আফ্রাদ, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু আলী, আমিনুল হক ভূইয়া, সিয়াম সরোয়ার জামিল, কাউসার আযম, তারিকুল ইসলাম, রাজীব খান, শাহীন পারভেজ, জাকির হোসেন, মোঃ মনির হোসেন প্রমুখ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সর্বদাই গণতান্ত্রিক, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। জামায়াতের দু’জন মন্ত্রী সরকার পরিচালনায় ছিলেন। দুর্নীতি, স্বজনপ্রীতি কখনো তাদের স্পর্শ করেনি। জামায়াত দেশ ও জাতির জন্য কাজ করেছে। দুঃখ, মুসিবতে মানুষের পাশে দাঁড়িয়েছে। জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিলো না। আমরা চ্যালেঞ্জ করে বলছি যদি কোথাও প্রমাণিত হয় আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে তা হলে আমরা জাতির কাছে ক্ষমা চাবো এবং নিজেরা নিজেদেরকে আইনের হাতে সোপর্দ করবো। দেশের কোথাও কোন ঘটনা ঘটলে আমাদেরকে অপবাদ দেয়া হতো। এমনকি গাইবান্ধায় যখন একজন এমপি নিহত হলেন, তখন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হত্যার জন্য জামায়াতকে দায়ী করলেন। পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য দায়ী করে সরকার ১ আগস্ট অন্যায়ভাবে নির্বাহী আদেশবলে নিষিদ্ধ ঘোষণা করে, যা দল হিসেবে আমাদের উপর সবচাইতে বড় জুলুম। আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর

27/08/2024

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও
ইসলামি ছাত্রশিবির নিষিদ্ধের
প্রজ্ঞাপন বাতিল।

Address

Laxmipadua-Mahini
Nangalkot
3580

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category