বগডহর, নবীনগর, ব্রাহ্মনবাড়ীয়া।

বগডহর, নবীনগর, ব্রাহ্মনবাড়ীয়া। বগডহর। ব্রাক্ষনবাড়ীয়া জেলায় নবীনগর থানার একটি গ্রামের নাম।

নবীনগর পূর্ব ইউনিয়ন এর একটি গ্রামের নাম বগডহর। জানা যায়, বগ ও ডহর থেকে বগডহর নামের উৎপত্তি, "বগ" মানে হল "বক", একটি সাদা পাখি, আর "ডহর" মানে হচ্ছে "নীচু জলাভূমি"। বগডহর মানে “বক সমৃদ্ধ নীচু জলাভূমি”। বিশাল এক জলাভুমির মাঝখানে এই গ্রামটির অবস্থান, বিশাল জলাভুমি থাকায় একসময় প্রচুর সাদা বক ঝাকে ঝাকে এখানকার জমিতে মাছ ধরার জন্য আসত, নিচু জলাভুমি আর সাদা বকের আনাগোনা সেই থেকেই বগডহর।

প্রাকৃতিক সুন্দর্

যমন্ডিত গ্রামটি তিতাস নদের পূর্বদিকে অবস্থিত । গ্রামটির চারদিক নদী বেষ্টিত, এর দক্ষিনে কনিকাড়া, পূর্বে মোহল্লা এবং উত্তরে দৌলতপুর গ্রাম। গ্রামটি বর্ষা কালে অথই জল আর গ্রীশ্মকালে বিস্তির্ন ফসলি জমির মাঠ চোখ জুড়িয়ে যায়। ধানই হল আমাদের গ্রামের প্রধান অর্থকারী ফসল। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। রয়েছে একটি মাদ্রাসা যেখানে রয়েছে আসহায় ছেলেদের বিনা খরচে পড়ার সুয়োগ।

2001 পরিসংখ্যান অনুযায়ী গ্রামটি 161 একর জায়গা জুড়ে অবস্থিত, গ্রামের মোট আয়তন ১৮১২.০৪ একর। এখানে ভোটার সংখ্যা 6329 জন, যার মধ্যে ৩২২৪ জন পুরুষ ও ৩০৯৫ জন মহিলা । এই গ্রামের শিক্ষার হার মাত্র 31%। বর্তমানে শিক্ষার হার কিছুটা বাড়লেও জনসংখ্যা অনুযায়ী পর্যযাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকার শিক্ষার হার দ্রুত বাড়ছে না।

গ্রামে দর্শনীয় স্থানের মধ্যে সুফি হযরত মাওলানা মো: ইলিয়াছ শাহ্ (র:) এর দরবার শরীফ ও বগডহর দক্ষিন পাড়া খানকায়ে চিশতিয়া পথিক বাবা তারিফ আলী শাহ্ দরবার শরীফ উল্লেখযোগ্য।

তথ্য সংগ্রহঃ
এমদাদুল হক এমরান
https://facebook.com/emdadul.huq
এডমিন।

08/06/2025
11/04/2025
30/03/2025
20/09/2024

একটি শোক সংবাদ।
বগডহর দক্ষিণ পাড়া জাফর বেপারী বাড়ির জনাব রফিকুল ইসলাম (ইসলাম মিয়া) আজ রাত আনুমানিক ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭

আল্লাহপাক যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ও পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। 🤲🤲

আমীন।

08/09/2024

Address

Bagdahar
Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when বগডহর, নবীনগর, ব্রাহ্মনবাড়ীয়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বগডহর, নবীনগর, ব্রাহ্মনবাড়ীয়া।:

Share