14/04/2026
নবীনগর পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের সাথে মাননীয় জাতীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত____
সোমবার ___
১৩ এপ্রিল, ২০২৬
পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলজুর রহমান খান এর সঞ্চালনায় কর্মকর্তা- কর্মচারীদের সাথে সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন নবীনগরের মাটি ও মানুষের নেতা, জেলা বিএনপির সাবেক সুযোগ্য আহবায়ক, উপজেলা বিএনপির সুযোগ্য সফল সভাপতি ও ২৪৭, ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর এর সুযোগ্য মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এড. মোঃ আবদুল মান্নান এবং সভাপতির আসন অলংকৃত করেন নবীনগর পৌরসভার সুযোগ্য প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান। হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভার কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন জনাব জি এম আরিফ সারোয়ার বাতেন, নির্বাহী প্রকৌশলী (অ. দা), জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোঃ মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সহ সভাপতি ও নবীনগর পৌরসভার সাবেক প্রশাসক জনাব মোঃ মলাই মিয়া। উক্ত সভায় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার বিভিন্ন বিভাগ ও শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে।