কাদিগড় জাতীয় উদ্যান Kadigarh National Park

কাদিগড় জাতীয় উদ্যান  Kadigarh National Park কাদিগড় জাতীয় উদ্যান বাংলাদেশের ময়

কাদিগড় জাতীয় উদ্যান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৩৪৪.১৩ হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত।এই উদ্যানটি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের সিডষ্টোর টু সখিপুর রাস্তার কাচিনা বাজার হইতে প্রায় ১ কিঃ মিঃ উত্তরে পালগাও চৌরাস্তার পাশে, কাচিনা গ্রামের উত্তর এবং পালগাও গ্রামের পূর্ব দিকে অবস্থিত।
------------------------

-------------------------------
ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থঃ ভালুকা রেঞ্জের একটি বিট কাদিগড় বিট। এখানে রয়েছে মনমোহিনী গজারী বাগান ও সেগুন বাগান। বাগানে হনুমান ও বানর আছে। এটি একটি খুব সুন্দর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বনের অপূর্ব সমন্বয়। বহুপূর্বে সৃজিত মিনজিরি, অর্জুন ও সেগুনের বাগান এখন প্রাকৃতিক বনের রূপ ধারণ করেছে। প্রকৃতির একান্ত সান্নিধ্যে এসে এই সবুজের সমারোহ আর মন ভুলানো পাখির কলকাকলী প্রকৃতিপ্রেমী মানুষকে করবে বিমোহিত। শুষ্ক মৌসুমে এখানে অনেক লোক বনভোজনে আসে আর নিজেকে সমর্পণ করে প্রকৃতির সম্মোহনী শক্তির কাছে। এ এলাকার ভৌগলিক অবস্থানঃ ২৪ক্ক ১৯.৬০র্৭ উত্তর অক্ষাংশ ৯০ক্ক ১৯.১১র্৭ পূর্ব দ্রাঘিমাংশ।
ঢাকা হতে ময়মনসিংহগামী বাসে সিডস্টোর বাজারে নেমে সেখান থেকে সিএনজি যোগে ১০.০ কিঃমিঃ ১৫০/- টাকা ভাড়ায় কাদিগড় জাতীয় উদ্যানে যাওয়া যায়।

Address

Kadigarh, Bhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when কাদিগড় জাতীয় উদ্যান Kadigarh National Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share