নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ময়মনসিংহ শাখা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ময়মনসিংহ শাখা

নয়াগণতান্ত্রিক গণমোর্চা,  ময়মনসিংহ শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ময়মনসিংহ শাখা, Political organisation, Mymensingh.

আন্তর্জাতিক সর্বহারা শ্রেণির মহান নেতা ও শিক্ষক কমরেড মাও সেতুঙ-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে পোস্টারিং।
04/09/2026

আন্তর্জাতিক সর্বহারা শ্রেণির মহান নেতা ও শিক্ষক কমরেড মাও সেতুঙ-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে পোস্টারিং।

আজ মাওবাদী নেতা, অকুতোভয় বিপ্লবী কমরেড বসিরের ১৮তম মৃত্যুবার্ষিকী। নরসিংদী জেলার শিবপুর থানার কুমারটেক গ্রামে জন্ম নেয়া ...
04/09/2026

আজ মাওবাদী নেতা, অকুতোভয় বিপ্লবী কমরেড বসিরের ১৮তম মৃত্যুবার্ষিকী। নরসিংদী জেলার শিবপুর থানার কুমারটেক গ্রামে জন্ম নেয়া বসির পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। পিতার দেওয়া নাম সিদ্দিক হলেও ময়মনসিংহের গ্রামাঞ্চলসহ ব্যাপক জনগণের কাছে বসির নামেই পরিচিত। ১৯৭৮ সালে পেশাদার বিপ্লবী হিসেবে কমরেড বসির বিপ্লবী জীবন শুরু করেন। ময়মনসিংহের বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে কমরেড বসির সশস্ত্র কৃষক আন্দোলন গড়ে তুলতে নেতৃত্ব দেন এবং বিভিন্ন নামে পরিচিত ছিলেন। ব্যাপক জনপ্রিয় এই কমরেড ১৯৮৫ সালে ময়মনসিংহের ফুলপুরে গ্রেফতার হওয়ার পর তাঁকে দেখতে আসা শতশত জনগণের সামনে পুলিশের মিথ্যা বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বজ্রকন্ঠে বক্তৃতা দেন। পুলিশী নির্যাতন এবং জেল জীবনে কমরেড বসিরের দৃষ্টান্তমূলক বীরত্ব গর্ব করার মত। দীর্ঘ জেল জীবনে তিনি বন্দিদের ন্যায়সংগত আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দেয়ার মাধ্যমে বন্দিদের নিকট জনপ্রিয় নেতা হয়ে উঠেন। প্রায় ১২ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে পূনরায় তিনি পেশাদার রাজনৈতিক জীবনে চলে যান। গ্রামের কৃষক নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, শহরে বস্তিবাসীসহ ব্যপক জনগণের মাঝে কমরেড বসিরের জনপ্রিয়তা এখনো মুখে মুখে।
২০০৮ সালে এই দিনে স্ট্টোক করে মাত্র ৫৪ বছর বয়সে এই কমরেড অকালে মৃত্যুবরণ করেন। কমরেড বসিরের স্মৃতির প্রতি বিপ্লবী শ্রদ্ধা। লাল সালাম।

[তথ্যসূত্র: "মাওবাদী অগ্রযোদ্ধা" পুস্তিকা থেকে।]

আজ মাওবাদী নেতা নিজামউদ্দিন মতিনের ৭ম মৃত্যুবার্ষিকী। শহীদ কমরেড সিরাজ সিকদারের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে অন্যতম এই কমরেড ২...
11/08/2026

আজ মাওবাদী নেতা নিজামউদ্দিন মতিনের ৭ম মৃত্যুবার্ষিকী। শহীদ কমরেড সিরাজ সিকদারের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে অন্যতম এই কমরেড ২০১৯ সালের এই দিনে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ছাত্রাবস্থায় ১৫ বছর বয়স থেকে সিরাজ সিকদারের পার্টি প্রস্তুতি সংগঠন "পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন" এ যোগদানের পর থেকে আজীবন পেশা বিপ্লবী হিসেবে থাকলেও মৃত্যুর তিন বছর পূর্বে অর্থাৎ ২০১৬ সালে অপেশাদার হয়ে যান। এবং রাজনৈতিকভাবে কার্যত নিষ্ক্রিয় থাকেন।

তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বরিশালে এবং পরে পাবনায় পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহন করেন। তৎকালীন পূবাকপা নেতা টিপু বিশ্বাসের সাথে যৌথভাবে পাবনা জেলার সাঁথিয়া থানা দখলে অংশ নেন। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর সিরাজ সিকদার ও তাঁর পার্টির নেতৃত্ব ও পরিকল্পনায় দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন ও সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে ১৯৭৩ সালে মুন্সিগঞ্জের লৌহজং থানা দখল হয়। তিনি সিরাজ সিকদারের পরিকল্পনায় এরকম অনেক সামরিক এ্যাকশনে নেতৃত্ব দেন।

শেখ মুজিবের রক্ষীবাহিনীর হাতে কমরেড সিরাজ সিকদার নিহত হওয়ার পর তাঁর পার্টির সংকটাবস্থায় পার্টি-প্রধানের দায়িত্ব পালনকালীন ১৯৭৫ সালে সেপ্টেম্বর মাসে নেত্রকোনার মোহনগঞ্জ থানা দখল এ্যাকশনে স্পট থেকে গ্রেফতার হন তিনি। একজন শীর্ষ নেতা হিসেবে যেখানে নিজেকে রক্ষা করে পার্টি পুনর্গঠন এবং সামগ্রিক লাইনগত নেতৃত্ব দেওয়ার কথা সেখানে তিনি ব্যর্থ হন।
১৯৯৮/৯৯ সালে দুই লাইনের সংগ্রামের প্রক্রিয়ায় পার্টি তিনটি কেন্দ্র বিভক্ত হলে তিনি তার অনুসারীদের নিয়ে "এমবিআরএম" নামে পৃথক কেন্দ্র গঠন করেন। ২০১৬ সালে এমবিআরএম নামক সংগঠনের অভ্যন্তরে মতপার্থক্য তীব্র হলে তিনি লাইনগতভাবে সমাধান না করে কার্যত নিষ্ক্রিয় হয়ে যান। এবং মৃত্যুর আগ পর্যন্ত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়ই থাকেন। সে কারনে মাওবাদী আন্দোলনে তিনি সমালোচিত। তবে তিনি কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করেননি এবং আমৃত্যু মাওবাদের প্রতি অনুগত ছিলেন।

কমরেড নিজামউদ্দিন মতিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা।

[তথ্যসূত্র: 'মাওবাদী অগ্রযোদ্ধা' পুস্তিকা থেকে।]

নয়াগণতান্ত্রিক গণমোর্চার জাতীয় কমিটির সহ-সভাপতি, বিপ্লবী ছাত্র আন্দোলনের (বর্তমান বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন) কেন্দ্রীয় ক...
14/05/2026

নয়াগণতান্ত্রিক গণমোর্চার জাতীয় কমিটির সহ-সভাপতি, বিপ্লবী ছাত্র আন্দোলনের (বর্তমান বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, বুদ্ধিজীবি, লেখক সাহজাহান সরকারের আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী।

সাহজাহান সরকার ছোট বড় সবার কাছে বেশ জনপ্রিয় ছিলেন। ছাত্র বয়স থেকেই তিনি মাওবাদী আদর্শ ও এই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী বিশ্বব্যবস্থা উচ্ছেদ করে সমাজতন্ত্র-সাম্যবাদের লক্ষে নয়া-গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আস্থাশীল ছিলেন। আজীবন তিনি এই সংগ্রামের পক্ষে শ্রম মেধা কাজে লাগিয়েছেন। তাঁর লেখা বেশ কয়েকটি রাজনৈতিক ও কবিতার বই রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বই হলো "মাওবাদ বনাম আধুনিক সংশোধনবাদ চে ফিদেলের দ্বন্দ্ব ও মতবাদ একটি আক্রমণ - একটি প্রত্যুত্তর"। বিভিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী, প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিদের সাথে তার সুসম্পর্ক ছিল।

কমরেড সাহজাহান সরকার -- লাল সালাম।

মে দিবসে আমাদের ছোট কমরেডরা
08/05/2026

মে দিবসে আমাদের ছোট কমরেডরা

মে দিবস ২০২৬
08/05/2026

মে দিবস ২০২৬

মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ...
01/05/2026

মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১ মে বিকেলে নগরীর কালিবাড়ী পুরাতন গুদারাঘাটে জমায়েত হয়ে মিছিল শেষে কোতোয়ালি থানার মোরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক রুমেল, সহ-সভাপতি ইলিয়াছ হাবিব, মোস্তাক আহমেদ মনি, বিপ্লবী শ্রমিক আন্দোলনের রহিমা বেগম, আলিমুল কারিগর, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক পাভেল আহমেদ ও আকাশ সরকার। সঞ্চালনা করেন ছাত্রনেতা সজিব আহমেদ।

বক্তারা বলেন, শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে ৮ ঘন্টা শ্রমদিবস স্বীকৃতি পেলেও আজও তার বাস্তবায়ন নেই। এখনো বেতন-বোনাসের দাবীতে শ্রমিককে রাস্তায় নামতে হয়, গুলি খেয়ে মরতে হয়।
তারা বলেন, এদেশে শ্রমিক-কৃষকসহ আপামর জনগণের মুক্তির জন্য সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণের নিয়ন্ত্রণ মুক্ত একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকশ্রণির নেতৃত্বে বিপ্লবী সংগ্রামের মাধ্যমেই তা সম্ভব।

পথসভার আগে আন্তর্জাতিক শ্রমিকশ্রেণির মহান শিক্ষক মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন ও মাওসেতুঙ-এর ছবি সম্বলিত লাল পতাকাশোভিত বর্ণাঢ্য একটি মিছিল বস্তি এলাকাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ময়মনসিংহ জেলা আয়োজ...
30/04/2026

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ময়মনসিংহ জেলা আয়োজিত কর্মসূচি :
১ মে বিকেল ৩.৩০ মি.
মিছিল ও সমাবেশ
জমায়েত : পুরাতন গুদারাঘাট,
কালিবাড়ী, ময়মনসিংহ।

ময়মনসিংহ নগরীতে মহান মে দিবসের পোস্টারিং।
29/04/2026

ময়মনসিংহ নগরীতে মহান মে দিবসের পোস্টারিং।

Address

Mymensingh
2200

Telephone

+8801724069182

Website

Alerts

Be the first to know and let us send you an email when নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ময়মনসিংহ শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share