Mymensingh - ময়মনসিংহ

Mymensingh - ময়মনসিংহ May 1st 1787 AD. In 1984, the government decided to upgrade all sub-districts of greater Mymensingh

মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে।

শরতের আগমনী 💙🤍Device :- Mi 9TPhoto: Joy Mondal
28/08/2026

শরতের আগমনী 💙🤍
Device :- Mi 9T

Photo: Joy Mondal

28/08/2026

ক্যান্সারের সঙ্গে লড়ছিল ৬ বছরের ছোট্ট কিলিয়ান। মোটরসাইকেলের প্রতি ছিল তার ভীষণ ভালোবাসা। বিশেষ করে বাইকের ইঞ্জিনের গর্জন শুনতে এবং সারি সারি মোটরসাইকেল চলতে দেখতে তার খুব ভালো লাগত।

তাই তার একমাত্র ইচ্ছা ছিল—তার বাড়ির সামনে দিয়ে কয়েকজন বাইকার মোটরসাইকেল চালিয়ে যাবে, আর সে তাদের দেখবে ও ইঞ্জিনের শব্দ শুনবে।

২০২১ সালের জুলাই মাসে জার্মানির রাউডারফেন এলাকায় কিলিয়ানের এই ছোট্ট ইচ্ছার কথা ছড়িয়ে পড়ে। মূলত তার বাবা-মা আবেদন জানিয়েছিল যেন অল্প কয়েকজন বাইকার তাদের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যায়। পরিবারের ধারণা ছিল, হয়তো ২০-৩০ জন বাইকার আসবেন।

কিন্তু যা ঘটল, তা ছিল কল্পনারও বাইরে!

কিলিয়ানের মুখে একটুখানি হাসি ফোটাতে হাজির হয়েছিলেন প্রায় ১৫ হাজারেরও বেশি বাইকার। চারদিক ভরে গিয়েছিল মোটরসাইকেলের ইঞ্জিনের গর্জনে, আর হাজার হাজার মানুষের ভালোবাসায় পূরণ হয়েছিল অসুস্থ ছোট্ট ছেলেটির স্বপ্ন।

কিলিয়ান কোনো দামি খেলনা, বড় উপহার বা বিখ্যাত কারও সঙ্গে দেখা করতে চায়নি। সে শুধু তার প্রিয় মোটরসাইকেলগুলো দেখতে এবং তাদের গর্জন শুনতে চেয়েছিল।

আর সেই ছোট্ট ইচ্ছাটিই প্রমাণ করে দিয়েছিল—পৃথিবীতে এখনো মানবতা আছে। একজন অপরিচিত শিশুর মুখে হাসি ফোটাতে হাজার হাজার মানুষও একসঙ্গে ছুটে আসতে পারে।

সংগৃহীত

17/06/2026

হে আল্লাহ! আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কাছে সাহায্য চেয়েছে আর আপনি তাদের সাহায্য করেছেন, যারা আপনার আশ্রয়ে এসেছে আর আপনি তাদের নিরাপত্তা দিয়েছেন এবং সাহায্য করেছেন।

13/04/2026

আল্লাহ তায়ালা বলেন, সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।

সূরা আল ইসরা : ৪৪

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh - ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share