মুফতি সাঈদুর রহমান সমর্থক

মুফতি সাঈদুর রহমান সমর্থক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুফতি সাঈদুর রহমান সমর্থক, Mymensingh.

21/02/2026

আদালত ও উচ্চশিক্ষায় কেন বাংলা নেই? প্রশ্ন তুললেন পীর সাহেব চরমোনাই"

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাউচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভা...
20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা
উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষা রক্ষায় উদ্যোগ নিতে হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্রভাষা প্রশ্নে যে অস্থিরতা তৈরি হয়েছিলো তার নির্মম ও চুড়ান্তরুপ ছিলো ১৯৫২ এর একুশে ফেব্রুয়ারি। সংগ্রামে অর্জিত নিজ রাষ্ট্রের ভাষা হিসেবে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করতে বাধ্য হওয়া এবং সেই আন্দোলনে গুলি করে হত্যা করার মতো বর্বরতা আর হয় না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্র পরিচালনায় পাকিস্তানীদের স্বেচ্ছাচারিতা প্রাধান্য পাওয়ায় এই নির্মম ঘটনার শিকার হতে হয়েছে আমাদের রফিক, আব্দুল জব্বার, বরকত ও আব্দুর সালামদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, জান্নাতে তাদের উচুঁ মাকামের জন্য প্রার্থনা করছি এবং তারাসহ ভাষা আন্দোলনে শরীক সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে আজ ২০ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদের আমীর উপর্যুক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের পরে আজ পৌনে এক শতাব্দি হতে চললো কিন্তু আমাদের উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে এখনো বাংলা অপাঙ্ক্তেয় করে রাখা হয়েছে। ভাষা শহীদের প্রতি এরচেয়ে বড় অবজ্ঞা আর কিছু হতে পারে না। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দাবীর পুনর্ব্যক্তি করছি যে, উচ্চ আদালত ও উচ্চ শিক্ষায় বাংলাকে পূর্ণ মর্যাদা দিয়ে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সাথে ক্ষুদ্র নৃগোষ্টির ভাষার বিকাশ, চর্চা ও সংরক্ষণে ব্যবস্থা নিতে হবে।

19/02/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের স্বাগত মিছিলে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগন উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ

বিজয়ীদের এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন-পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মু...
13/02/2026

বিজয়ীদের এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা হলেও বাংলাদেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেজন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই নির্বাচনে বিজয়ী সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, জনতার প্রতি যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন আশা করি আপনারা তা রক্ষা করবেন। জনতার প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন-রক্ত উৎসর্গ করেছে তার প্রতি শ্রদ্ধা রক্ষা করুন।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মুফতি সাঈদুর রহমান সাহেব প...
13/02/2026

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মুফতি সাঈদুর রহমান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও আমরা বিজয়ী হতে পারিনি, তবুও এই নির্বাচনে আমাদের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের ভোটারদের আন্তরিক ভালোবাসা, পরিশ্রম ও দোয়া আমাদের অনুপ্রাণিত করেছে।

যারা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও হাতপাখা প্রতীকে ভোট দিয়েছেন, মাঠে কাজ করেছেন, প্রচারণায় অংশ নিয়েছেন—আপনাদের প্রতি রইলো অন্তরের গভীর কৃতজ্ঞতা ও মোবারকবাদ। আপনাদের শ্রম ও ত্যাগ কখনোই বিফলে যাবে না, ইনশাআল্লাহ। এই সংগ্রাম ন্যায় ও আদর্শের পক্ষে ছিল, আছে এবং থাকবে।

একই সঙ্গে আমরা বিজয়ী প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের জনাব ইয়াসের খান চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আশা করি, তিনি নান্দাইলবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।

আল্লাহ আমাদের সবাইকে দেশ, দ্বীন ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার তাওফিক দান করুন।
আমিন।

#নান্দাইল

বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ-কে অভিনন্দন।সামনের বাংলাদেশে এই বি...
13/02/2026

বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ-কে অভিনন্দন।

সামনের বাংলাদেশে এই বিজয় অব্যাহত থাকবে ইন শা আল্লাহ।

আচারগাও ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন হাতপাখা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মুফতি সাঈদুর রহমান
12/02/2026

আচারগাও ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন হাতপাখা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মুফতি সাঈদুর রহমান

11/02/2026

নান্দাইলের ভোটারদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা উপাধ্যক্ষ মুফতি সাঈদুর রহমান এর আহবান...

#হাতপাখা
#নান্দাইল

11/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাইয়ের বিশেষ আহ্বান।

#হাতপাখা

11/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জরুরী সতর্ক বার্তা

শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

মুফতি সাঈদুর রহমান
#ময়মনসিংহ_৯নান্দাইল
#সংসদ_সদস্য_পদপ্রার্থী
#হাতপাখা

10/02/2026

মিছিল পূর্ব তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন, মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী।
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ময়মনসিংহ জেলা দক্ষিণ।
#হাতপাখা
মুফতি সাঈদুর রহমান
Islami Andolan Bangladesh
#মনোনীত
#সংসদ_সদস্য_পদপ্রার্থী
#ময়মনসিংহ_৯_নান্দাইল

10/02/2026

মিছিল পূর্ব তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন, মুফতি তারিক জামিল।
সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
নান্দাইল উপজেলা শাখা।
#হাতপাখা
মুফতি সাঈদুর রহমান
Islami Andolan Bangladesh
#মনোনীত
#সংসদ_সদস্য_পদপ্রার্থী
#ময়মনসিংহ_৯_নান্দাইল

Address

Mymensingh

Telephone

+8801602346877

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতি সাঈদুর রহমান সমর্থক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মুফতি সাঈদুর রহমান সমর্থক:

Share