Hilful Fuzul Foundation

Hilful Fuzul Foundation লক্ষ্য ও উদ্দেশ্য :
১। আর্তমানবতার সেবা
২। সৎ কাজে উৎসাহ দান এবং অসৎ কাজ নিষেধ করা।
মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনই আমাদের লক্ষ্য।

19/07/2026

যোগাযোগ: আশিক তালুকদার
বিকাশ (Personal): ০১৭৯০-৫৬৭৫৯৯

একটি মানবিক আবেদনআমাদের ৭ নং ওয়ার্ড কমলাপুর পশ্চিমপাড়া/টেংগরপাড়া এলাকার একটি অসহায় পরিবার আজ চরম মানবিক সংকটে রয়েছে...
18/07/2026

একটি মানবিক আবেদন
আমাদের ৭ নং ওয়ার্ড কমলাপুর পশ্চিমপাড়া/টেংগরপাড়া এলাকার একটি অসহায় পরিবার আজ চরম মানবিক সংকটে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর স্ত্রী সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে তাঁর মাথা গোঁজার মতো নিরাপদ কোনো ঘর নেই। যে ছোট্ট ঘরটি আছে, সেটি কাগজ ও পলিথিন দিয়ে কোনোরকমে ঢেকে রাখা হয়েছে। গ্রীষ্মের রোদ এবং বর্ষাকালে বৃষ্টি ও ঝড়ের সময় সেখানে বসবাস করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।
আপনার কাছে আমাদের আন্তরিক মানবিক আবেদন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই অসহায় নারীর জন্য একটি নিরাপদ বসবাসের ব্যবস্থা করতে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এটি হবে একটি মহৎ ও সওয়াবের কাজ, ইনশাআল্লাহ।
ব্যক্তিটির সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করলে বিস্তারিত পরিচয় জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

সহযোগিতা পাঠানোর জন্য ক্যাশিয়ার আশিক তালুকদার নম্বর: 01790-567599

01/04/2026

বিসমিল্লাহির রহমানির রহিম
ঈদের আগে ও পরে আমাদের মোট কালেকশন হয়েছে ৪১,৫৫০ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৩৮,৫০০ টাকা। ঈদের পরে কিছু টাকা জমা হওয়ায় তা এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বর্তমানে আমাদের কাছে অবশিষ্ট আছে ২,৫৫০ টাকা, যা ইনশাআল্লাহ আমরা যথাযথ ও উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেব। এই বিতরণ প্রক্রিয়ার আপডেটও আপনারা এই পেজে দেখতে পাবেন।
আল্লাহ তাআলা আপনাদের এই দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। গোপনে দান করা অত্যন্ত ফজিলতপূর্ণ কুরআন ও হাদিসেও এর গুরুত্ব বর্ণিত। আপনারা যারা দান করেছেন, তা আল্লাহ এবং আপনিই জানেন। আল্লাহ তাআলা আপনাদের তাকওয়া বৃদ্ধি করুন এবং নেক আমল অর্জনের তাওফিক দান করুন।
ব্যস্ততার কারণে আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি; এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং আপনারাও এতে যুক্ত হবেন ইনশাআল্লাহ।
আমাদের হিসাব সংরক্ষণের সুবিধার্থে এবং শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ থাকার জন্য দানকারী ব্যক্তিদের নাম নিচে উল্লেখ করা হলো। টাকার অঙ্কসহ বিস্তারিত ইনবক্সেও পাঠানো হবে ইনশাআল্লাহ।
🌙 দানকারী সম্মানিত ব্যক্তিবর্গের তালিকা 🌙
১) মোঃ ডা. রফিকুল ইসলাম (হাজী বাড়ি)
২) মোঃ উজ্জ্বল তালুকদার
৩) মোঃ রেফাজ তালুকদার
৪) মোঃ রাকিব মন্ডল বাড়ি (নবি)
৫) মোঃ সাগর দিঘীরপাড় (প্রবাসী)
৬) মোঃ এমদাদুল (কমলাপুর পশ্চিম পাড়া)
৭) মুসাম্মৎ সেলিনা আক্তার
৮) মোঃ মাজহারুল ইসলাম আশিক (প্রবাসী)
৯) মোঃ লিমন মন্ডল বাড়ি (পুলিশ)
১০) মোঃ জুলহাস খান (কমলাপুর পশ্চিম পাড়া)
১১) মোঃ খোরশেদ (প্রবাসী)
১২) মোঃ আরিফ (পুলিশ, সোনারগাঁ)
১৩) মোঃ হামিদ (পুলিশ, কমলাপুর পশ্চিম পাড়া)
১৪) মোঃ হাসিফ (দিঘীরপাড়, প্রবাসী)
১৫) মোঃ দেলোয়ার (কমলাপুর পশ্চিম পাড়া, প্রবাসী)
১৬) মোঃ কারী রাকিবুল ইসলাম তালুকদার
১৭) মোঃ শামীম মন্ডল বাড়ি (প্রবাসী)
১৮) মোঃ ফারুক তালুকদার (প্রবাসী)
১৯) মোঃ নাজমুল তালুকদার (প্রবাসী)
২০) মোঃ কাউসার (হাজী বাড়ি)
২১) মোঃ মাওলানা আবু রায়হান (কমলাপুর পশ্চিম পাড়া)
২২) মোঃ আকিব (আর্মি)
২৩) মোঃ ডাক্তার আব্দুর রাজ্জাক (হাজী বাড়ি)
২৪) মোঃ আজাহারুল গং (ক্লাবের পক্ষ থেকে)
২৫) মোঃ মাজহারুল ইসলাম (হাজী বাড়ি)
২৬) মোঃ ডাক্তার আবু রায়হান
২৭) মোঃ বাদল তালুকদার
২৮) মোঃ শাহিদুর রহমান কিসমত
২৯) মোঃ মিনাল তালুকদার
৩০) মোঃ জাহাঙ্গীর তালুকদার
৩১) মোঃ শুকুর আলী (কমলাপুর পশ্চিম পাড়া)
৩২) মোঃ রুবেল তালুকদার
৩৩) মোঃ ফরহাদ (দিঘীরপাড়)
৩৪) মোঃ ফয়সাল (দিঘীরপাড়)
৩৫) মোঃ তারেক (প্রবাসী)
৩৬) মোঃ জসিম (প্রবাসী, হাজী বাড়ি)
৩৭) মোঃ আনিস (প্রবাসী, কমলাপুর পশ্চিম পাড়া)
৩৮) মোঃ জসিম (কমলাপুর পশ্চিম পাড়া)
৩৯) মোঃ সাদিকুল ইসলাম (কমলাপুর পশ্চিম পাড়া)
৪০) মোঃ রবিউল (কমলাপুর পশ্চিম পাড়া)
৪১) মোঃ আন্নাস আলি তালুকদার
৪২) মোঃ জিলানী (প্রবাসী)
৪৩) মোঃ আতাউর রহমান তালুকদার
৪৪) মোঃ সুমন রসুলপুর

20/03/2026

এখন পর্যন্ত আমরা সর্বমোট ৪০,৫৪৫ টাকা সংগ্রহ করেছি। এর মধ্যে ৪৫টি পরিবারের জন্য মোট ৩৮,৫০০ টাকা ব্যয় করা হয়েছে। বিস্তারিত হিসাব খুব শীঘ্রই এই পেজের মাধ্যমে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

20/03/2026

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ 🌙
এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, যুব সমাজের নিরলস পরিশ্রম এবং দূর-দূরান্ত থেকে যারা আর্থিক সহায়তা পাঠিয়েছেন সবার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা ইতোমধ্যে ৪২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ।
যারা এই ভালোবাসার উপহার পেয়েছেন, তাদের মুখের হাসি ভাষায় প্রকাশ করার মতো নয় এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সহযোগী সকলের জন্য দোয়া রইল আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং আপনাদের দানকে কবুল করুন, আমীন।
ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা আগামীতে এই কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে পারব।

আলহামদুলিল্লাহ কাজ চলমান
20/03/2026

আলহামদুলিল্লাহ কাজ চলমান

17/03/2026

অনেকের কাছেই আমরা আর্থিক অনুদানের জন্য যোগাযোগ করতে পারিনি বা অনুদান চাইতে পারিনি। এটি আমাদের অজ্ঞতা কিংবা নিজের ব্যস্ততার কারণে প্রত্যাশানুযায়ী পরিশ্রম করতে না পারার ফল এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যদি আমাদের এসএমএস আপনাদের কাছে পৌঁছে থাকে, অনুগ্রহ করে অবশ্যই সাড়া দেবেন। আর যারা অনুদান দিতে ইচ্ছুক, তারা আমাদের জানাতে পারেন। পাশাপাশি আপনাদের আশেপাশে যদি কোনো হতদরিদ্র বা অসহায় মানুষ থাকেন, তাদের বিষয়েও আমাদের অবগত করতে পারেন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য, ইনশাআল্লাহ।

17/03/2026

আমরা অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। সঠিকভাবে হিসাব সংরক্ষণ এবং পরবর্তীতে স্বচ্ছতার সাথে হিসাব প্রদান করার সুবিধার্থে, যারা অর্থ পাঠাবেন তারা অনুগ্রহ করে অর্থ পাঠানোর পর আমাদের অবগত করবেন। এতে করে হিসাব রাখা আরও সহজ ও সুশৃঙ্খল হবে, ইনশাআল্লাহ।

03/03/2026

আপনার ছোট সহযোগিতা, কারো বড় খুশি!
হিলফুল ফুজুল, কমলাপুর পুরাতন বুইধ্যার বাজার ও ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর উদ্যোগে

আমরা গরীব পরিবারদের জন্য ঈদ প্যাকেজ বিতরণ করতে যাচ্ছি।

📦 প্রতিটি প্যাকেজে থাকবে: চাল, চিনি, তেল, সেমাই, নুডুলস, মুরগি, মসলা, সাবান ইত্যাদি
💰 প্রতি প্যাকেজ ≈ ৯০০/৯৫০ টাকা

🤲 আপনার সহায়তা আমাদের জন্য অমূল্য। এই রমজান মাসে দানের হাত বাড়িয়ে প্রতিবেশীর ঈদকে আনন্দের স্নিগ্ধ মুহূর্তে পরিণত করুন

📞 বিস্তারিত ও দান: ক্যাশিয়ার আশিক তালুকদার
📲 +880 1790‑567599

Address

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, Dhaka
Mymensingh
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hilful Fuzul Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category