01/11/2025
*'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'* এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ সমবায় বিভাগ, ময়মনসিংহ কর্তৃক উদযাপিত হয়।
দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ মহোদয়।
আরও উপস্থিত ছিলেন জনাব সাঈদ মোহাম্মদ ঈব্রাহীম, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ, জনাব মোঃ আবুল হোসাইন, সভাপতি, জেলা সমবায় ইউনিয়ন, ময়মনসিংহ। জনাব নুর মোহাম্মদ মামুন, অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, মুক্তাগাছা, ময়মনসিংহ, জনাব মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাসার, উপনিবন্ধক, ময়মনসিংহ ও জনাব মোঃ সেলিম মিয়া, জেলা সমবায় কর্মকর্তা, ময়মনসিংহ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল ওয়াহেদ, যুগ্মনিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব ফারহানা আফরোজ ঊর্মি, উপনিবন্ধক এবং জনাব মোঃ জাহিদুল হাসান, সহকারী নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমবায়ীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। অতিথিবর্গ ও সমবায়ী নেতৃবৃন্দ প্রতিপাদ্য ও সমবায়ের বিভিন্নদিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের আলোচনা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনা সভা শেষ করেন।