জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন- বাংলাদেশ ছাত্রলীগের একটি শক্তিশালী শাখা।

বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। ১৯৪৮ খ্রিষ্টাব্দের ৪ জানুয়ারী তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আহবায়ক ছিলেন নাঈমউদ্দিন আহমেদ। ছাত্রলীগ সাংগঠনিক ভাবে কার্যত্রক্রম শুরু করলে এর সভাপতি মনোনিত হন দবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হন খালেক নেওয়াজ খান। ২০১১ সালের ১১ জুলাই একটি সফল সম্মেলনের মাধ্যমে বা

ংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন এইচ. এম. বদিউজ্জামান ও সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সিদ্দিকী নাজমুল আলম। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই দুই নেতা দায়িত্ব প্রাপ্তির পর থেকে দিন-রাত পরিশ্রম করে অতন্দ্র প্রহরীর মত করে বাংলাদেশ ছাত্রলীগকে তাঁদের সুদক্ষ হাতে সফলভাবে সুসংগঠিত করে আসছেন।
একই ধারাবাহিকতায় ২৩শে জুন ২০১১ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বপ্রথম সভাপতি হিসেবে ইব্রাহীম খলিল শান্ত ও সাধারণ সম্পাদক হিসেবে আল আমিন বাঁধন দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২৯শে মে ২০১২ সালে জাকিবুল হাসান রনিকে সভাপতি ও তরিকুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৮ সদস্যবিশিস্ট একটি সফল কমিটি গঠিত হয়। এর পর থেকে জাকিবুল হাসান রনি ও তরিকুল ইসলাম রানা তাঁদের সুদক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সফলভাবে সুসংগঠিত করে আসছেন। মুজিব আদর্শের চেতনাকে বাঁচিয়ে রাখকে ও দলের দুঃসময়ে প্রতিটি নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের একটি শক্তিশালী সংগঠন।

Address

Trishal
Mymensingh
2220

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share