01/07/2026
দীর্ঘদিন হলো নিজের পরিস্থিতি নিজের ভিতরেই গোপন করে রেখে দিয়েছি। খুব কাছের যে আমার সব কথা জানে, তাকেও আজকাল আর কিছু বলার ইচ্ছা জাগে না।
সত্যি বলতে বর্তমানে নিজের পরিস্থিতি নিয়ে কথা বলতেই কেমন লজ্জা লাগে! মনে হয় দুইদিন পর পরে যত সমস্যা কী আমারই? ভয় কাজ করে, মানুষ জানলে হেসে না ফেলে।
সমস্যা টা হলো এই পরিস্থিতি মোকাবিলা না করে আমি উপেক্ষা করে যাচ্ছি আর দিনদিন অন্ধ``কারের দিকে এগোচ্ছি। সবাই ভুল বুঝে যাচ্ছে; স্বা``র্থপর ভাবছে, তখনও নীরবতা বেছে নিয়েছি।
এর সমাধান কি আর কীভাবেই বা নিজেকে স্বাভাবিক রূপে ফেরানো সম্ভব আমার জানা নেই। শুধু জানি সৃষ্টিকর্তা আছেন, তিনি নিশ্চয়ই আমাকে সমাধানের পথ বের করে দেবেন। কিন্তু সেই অব্ধি?