মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, Political organisation, Mymensingh.

সমাজের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াহর গুরুত্ব অপরিসীম--মাওলানা শাহ্ মোঃ মাসউদুর রহমান । সহ-সভাপতি, আইএবি ময়মনসিংহ জে...
16/09/2026

সমাজের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াহর গুরুত্ব অপরিসীম--মাওলানা শাহ্ মোঃ মাসউদুর রহমান । সহ-সভাপতি, আইএবি ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা

নিউজ এর লিংক 👇

https://www.janatardeshkhantho.com/2026/09/14/islamic/

14/09/2026

ময়মনসিংহ: সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠা এবং অনুশীলনের জন্য দাওয়াহ বা দ্বীন প্রচারের গুরুত্ব অপর.....

11/09/2026

বিভাগীয় শহরে বিক্ষোভ

শরীয়াহ বিরুদ্ধ আইনের ব্যাপারে সরকারকে সতর্ক করা হচ্ছে, সমাধান না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামের উত্তরাধিকার আইনে হেবা সংক্রান্ত বিধানে সরকার এমন একটি সংশোধন এনেছে যা ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই আইনের উদ্দেশ্য ও পরিনতি ইসলামের অকাট্য উত্তারাধিকার আইনকে বাইপাস করা, উপেক্ষা করা। একজন মুসলমান প্রাত্যহিক জীবনে নানা অপারগতায় শরীয়াহর কোন কোন বিধান মান্য নাও করতে পারেন; সেটা মহান আল্লাহর নিকট ক্ষমাযোগ্য অপরাধ। কিন্তু শরীয়াহর কোন বিধানকে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়ার জন্য আইন করা মহান আল্লাহর সাথে ধৃষ্টতা দেখানোর শামিল। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে ৯১% মুসলমান সেই দেশে মহান আল্লাহর সাথে এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কোন সরকারকে দেয়া হবে না।

আজ ১১ সেপ্টেম্বর, শুক্রবার দেশের সকল বিভাগীয় শহরে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬ এর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেতৃবৃন্দ এই বার্তা দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জোর দাবি জানিয়ে বলেন, সরকারকে অবশ্যই এই আইন থেকে সরে আসতে হবে। কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশ বাস্তবায়িত হতে দেয়া হবে না।

নেতৃবৃন্দ বলেন, প্রবীন নাগরিকদের স্বার্থ রক্ষায়, পিতা-মাতার স্বার্থ রক্ষায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। শিশুদের মনে পিতা-মাতার সম্মান সম্পর্কে ইসলামের বয়ান গ্রোথিত করে দিতে হবে এবং পিতা-মাতার প্রতি কর্তব্যে অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সরকারকে স্বপ্রণোদিত হয়ে আইনের প্রয়োগ করতে হবে।

চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর , ময়মনসিংহ, রাজশাহীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের ছয়মাস অতিক্রান্ত হচ্ছে। এই ছয়মাসে রাষ্ট্র পরিচালনায় কোন ধরণের সফলতা দেখাতে পারে নাই। দক্ষতা দেখাতে পারছে না। ফলে জ্বালানি সংকট, বিদ্যুত সংকট, দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাসে বিপর্যস্ত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতেই হবে।

11/09/2026
11/09/2026

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share