Mustaque Ahmed Ruhi

Mustaque Ahmed Ruhi Former Member Of Parliament. Bangladesh 9th National Parliament.

“কিছু কথা বলা যায় না—
ভারাক্রান্ত হৃদয়ে নীরবতায় বহন করতে হয়।
জীবনের এই গল্পগুলো লেখা হয় না ”

Former Member of Bangladesh 9th & 12 thNational Parliament,Netrokona1, Former VP & AGS, AMUCSU.Editor,Writer Member -Ministry of Expatriates' Welfare and Overseas Employment
Parliamentary standing Committee.

সন্তানহারা পিতামাতার অসীম শোক পৃথিবীর সবচেয়ে করুণ ও কঠিন বেদনা। এই শোকের কোনো পূর্ণ নিরাময় নেই,হয়তো কখনোই নেই। দুঃখ-কষ্ট...
17/08/2026

সন্তানহারা পিতামাতার অসীম শোক পৃথিবীর সবচেয়ে করুণ ও কঠিন বেদনা। এই শোকের কোনো পূর্ণ নিরাময় নেই,হয়তো কখনোই নেই। দুঃখ-কষ্টের ভারে অস্থির হয়ে থাকা হৃদয় থেকে সন্তানকে কখনো ভুলা যায় না।

আমাদের আদরের রাজকন্যা জারা চলে যাওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে, প্রতিটি নীরবতায়, প্রতিটি নিঃশ্বাসে জারার শূন্যতা আমাকে গ্রাস করে। কখনো কখনো নিজেকে জীবন্মৃত বলে মনে হয়।

আমরা কেউই এই পৃথিবীতে চিরদিন থাকবো না।
মৃত্যু অনিবার্য, এ সত্য আমরা সবাই জানি এবং মেনে নিই।
কিন্তু চোখের সামনে সন্তানের চলে যাওয়ার দৃশ্য, তার অসহায় মুহূর্তগুলো, তার শেষ কথাগুলো যখন মনে পড়ে, তখন হৃদয়ের গভীরে এক অবর্ণনীয় শোকের তাণ্ডব শুরু হয়, যা থামানো যায় না। যুক্তি, দর্শন, ধৈর্য‍্য-সবকিছুই তখন যেন মুহূর্তের জন্য ম্লান হয়ে যায়।

সবাই যখন আমাকে শান্ত দেখে, তারা জানে না আমার ভেতর দিয়ে এক নিস্তব্ধ প্রলয় বয়ে যায়, যেখানে আমার সবটুকু ধৈর্য্য বারবার পরাজিত হচ্ছে।

অনিদ্রার দীর্ঘ প্রহরগুলোতে আকাশের তারাগুলো আমার নীরব সাক্ষী,যেখানে মেয়ের সাথে আমার গল্পের এক অন্য জগত গড়ে ওঠে। চারপাশের মানুষজন তাদের নিজ নিজ ব্যস্ততায় এগিয়ে চলে, কিন্তু আমার নির্ঘুম রাতের দীর্ঘশ্বাসগুলোতে অন্তর্জগতের পৃথিবীর অনেক রঙই যেন আজ ধূসর ও বিবর্ণ। যে অর্জন, যে সাফল্য-একসময় যা ছিল পরম আরাধ্য, আজ তার সবকিছুই বড্ড তুচ্ছ মনে হয়। কোনো কিছুই যেন আর আগের মতো আমায় টানে না।

জারার স্মৃতি কেবল অবচেতন মনে বয়ে চলা গুমরে কান্না নয়,
এ যেন বুকের গহীনে এক অতল হাহাকার আর অপূরণীয় শূন্যতার জন্ম দেয়। বিষণ্ণতা এ মনকে বুকটাকে ভারী করে তোলে। তবুও সেই স্মৃতিই আবার আমাকে মনে করিয়ে দেয়-
সে আমার জীবনের সবচেয়ে নির্মল ভালোবাসা, সবচেয়ে পবিত্র অধ্যায়।

তার স্মৃতিকে তার মানবীয় গুনাবলী তার মেধাকে বুকে নিয়ে, তার নামে মানুষের জন্য কিছু করে যাওয়াই হয়তো আমার বেঁচে থাকার এক নীরব শক্তি নিঃশব্দ প্রেরনা।

ইতিহাসের দিকে তাকালে দেখি, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) তাঁর সন্তানদের হারিয়েছেন, আব্রাহাম লিংকন তাঁর সন্তানকে হারিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লস ডারউইন, ভিক্টর হুগো, লুই পাস্তুরসহ বহু মহান ব্যক্তি তাদের প্রিয় সন্তানদের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তাঁরা কেঁদেছেন, শোক করেছেন, নিঃসঙ্গ হয়েছেন। কিন্তু তাঁরা শিখিয়েছেন-শোককে অস্বীকার নয়, শোককে অর্থবহ করে তুলতে হয়।

মহানবী (সা.) বলেছেন, “চোখ অশ্রু ঝরায়, হৃদয় ব্যথিত হয়, তবে আমরা এমন কিছু বলব না যা আমাদের রবের অসন্তোষের কারণ হয়।” এই শিক্ষাই আমাদের মনে করিয়ে দেয়, কান্না দুর্বলতা নয়,এটি ভালোবাসার বহিঃপ্রকাশ।

আমার উপলব্ধি হলো-সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠা যায় না।কেউ প্রার্থনায় শান্তি খুজে পান, কেউ সৃষ্টিশীলতায়, কেউ মানবসেবায়, কেউ স্মৃতিকে বুকে ধারণ করে জীবনের পথ চলেন।

আমাদের মতো সন্তানহারা পিতামাতার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়তো এই প্রিয় সন্তানের স্মৃতিকে মানুষের কল্যাণে বাচিয়ে রাখা। যখন কোনো অসহায় মানুষ সাহায্য পায়, কোনো রোগী চিকিৎসা পায়, কোনো বিপদগ্রস্ত পরিবার আশার আলো খুঁজে পায়-তখন মনে হয় আমাদের সন্তানের ভালোবাসা অশরীরী হয়ে পৃথিবীতে বেঁচে আছে।

শোক হয়তো কখনো চলে যাবে না। কিন্তু সেই শোকের ভেতর থেকেও ভালোবাসা, মানবতা ও কল্যাণের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব। আর হয়তো এভাবেই আমাদের প্রিয় সন্তানেরা স্মৃতির আকাশে নয়, মানুষের অন্তরে বেঁচে থাকে।

সকল সন্তানহারা মা-বাবার প্রতি গভীর সহমর্মিতা ও দোয়া।
আল্লাহ আমাদের ধৈর্য‍্য দান করুন এবং আমাদের প্রিয় সন্তানদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমিন।

মোশতাক আহমেদ রুহী

16/05/2026
তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো অসচেতন মা-বাবাকে সতর্ক করবে এবং একটি সুন্দর জীবন রক্ষা পাবে।
09/05/2026

তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো অসচেতন মা-বাবাকে সতর্ক করবে এবং একটি সুন্দর জীবন রক্ষা পাবে।

৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের জন্য হাম-রুবেলার (MR) টিকা হলো সব থেকে শক্তিশালী সুরক্ষার ঢাল।

জনস্বাস্থ্য তত্ত্ব (Public Health Theory) ও এপিডেমিওলজিক্যাল এনালাইসিসের করে দেখা যায় যে,
মূলত ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে যে শিশুদের টিকার বয়স হয়েছিল, বর্তমানে তারাই সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে এবং অসুস্থ হচ্ছে।

তাই এই সময়ের মধ্যে যাদের টিকার ডোজ বাদ পড়েছে, দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শ নিন।
মনে রাখবেন, আজকের সামান্য অসতর্কতা কালকের বড় বিপদের কারণ হতে পারে।

সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ ও জটিল উপসর্গে
চার শতাধিক শিশুর অকাল মৃত্যুর হৃদয়বিদারক খবর পাওয়া যাচ্ছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ সালে প্রায় ১৯ মাস সরকারের টিকা সংগ্রহ ও ইপিআই (EPI) টিকাদান কার্যক্রমের গুরুতর অবহেলায় বহু শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে।

শিশুর মৃত্যু মানে শুধু একটি প্রাণের নিভে যাওয়া নয়—
বরং একটি পরিবারের স্বপ্ন, মা বাবার পৃথিবী,
আর ভবিষ্যতের একটি সম্ভাবনার হারিয়ে যাওয়া।

কেন এত ঝুঁকিপূর্ণ এই রোগ ?

হাম কেবল সাধারণ জ্বর বা শরীরে র‍্যাশ নয়। সময়মতো চিকিৎসা ও পুষ্টির অভাব হলে এটি ভয়াবহ জটিলতা তৈরি করতে পারে—

• তীব্র নিউমোনিয়া — শ্বাসকষ্টে শিশুর ছটফটানি কোনো বাবা-মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়।
• মস্তিষ্কের প্রদাহ — যা শিশুকে চিরতরে পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে পারে।
• ডায়রিয়া ও পুষ্টিহীনতা — যা শরীরকে দুর্বল করে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়।

আমাদের করণীয় কি ?

১. উপসর্গ চিনুন
তীব্র জ্বর, চোখ লাল হওয়া, সর্দি-কাশি এবং শরীরে লালচে দানা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

২. আক্রান্ত শিশুকে আলাদা রাখুন
অন্য শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করতে আক্রান্ত শিশুকে পৃথক রাখুন এবং পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার দিন।

৩. দ্রুত চিকিৎসা নিন
কবিরাজি বা অপচিকিৎসায় সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

৪. MR টিকা কেন গুরুত্বপূর্ণ ?
হাম (Measles) ও রুবেলা (Rubella) আলাদা ভাইরাস হলেও একই MR টিকা শিশুদের এই দুটি বিপজ্জনক রোগ থেকে সুরক্ষা দেয়।
উন্নত দেশগুলোতে এর সঙ্গে মাম্পস (Mumps) যুক্ত করে MMR টিকা দেওয়া হয়।

জীবনরক্ষাকারী এই টিকা অধিকাংশ ইউনিসেফের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হয়। যাতে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন টিকা নিশ্চিত করা সম্ভব হয়।
সরকারি তথ্য ও বিদ্যমান ব্যয় বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশ সরকারকে প্রতিবছর টিকা আমদানিতে গড়ে প্রায় ৫০–৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬০০–৭০০ কোটি টাকা।

৫. হাম ও রুবেলার মিল কোথায় ?
দুই রোগই শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং শরীরে লালচে র‍্যাশ তৈরি করে। এ কারণেই অনেকেই রুবেলাকে “জার্মান মিজেলস” বা হালকা হাম বলে ভুল করেন।
কিন্তু রুবেলাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

৬. রুবেলার সবচেয়ে বড় ঝুঁকি
গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে অনাগত শিশু ‘কনজেনিটাল রুবেলা সিনড্রোম’ (CRS) নিয়ে জন্মাতে পারে।
এর ফলে শিশু জন্মগতভাবে অন্ধত্ব, বধিরতা কিংবা হৃদরোগসহ জটিল সমস্যায় আক্রান্ত হতে পারে।

একটি মানবিক অনুরোধ—

আপনার আশেপাশে কোনো শিশু অসুস্থ থাকলে তার পাশে দাঁড়ান।
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তার চেষ্টা করছে।

কোনো শিশুর কান্না যেন অকালেই থেমে না যায়—
আসুন, আমরা সবাই মিলে সচেতনতা ও মানবিকতায় একযোগে কাজ করি।

নিবেদনে,
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন

জারা স্মৃতি মানবিক অক্সিজেন অ্যাম্বুলেন্স সার্ভিস“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটেরি...
07/05/2026

জারা স্মৃতি মানবিক অক্সিজেন অ্যাম্বুলেন্স সার্ভিস
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”

রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর একটি অলাভজনক উদ্যোগ।

আমাদের লক্ষ্য—সেবার নামে ব্যবসা নয়, বরং বিপদে ময়মনসিংহ বিভাগাধীন আপনার পাশে থাকা।

আমাদের সেবাসমূহ:
• অক্সিজেন সাপোর্ট: পরিবহণকালীন নিরবচ্ছিন্ন অক্সিজেনের নিশ্চয়তা।
• সম্পূর্ণ এসি (AC): রোগীর আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা।
• আধুনিক স্ট্রেচার: সহজে ও নিরাপদে রোগী ওঠানো-নামানোর সুবিধা।
• দক্ষ চালক: প্রশিক্ষণপ্রাপ্ত এবং মানবিক গুণসম্পন্ন চালক দ্বারা পরিচালিত।

দ্রষ্টব্য: এটি সাধারণ অক্সিজেন ও ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্স; এটি উন্নত লাইফ সাপোর্ট (ALS) অ্যাম্বুলেন্স নয়।

অ্যাম্বুলেন্সের অবস্থান: চরপাড়া, ময়মনসিংহ।

সার্ভিস চার্জ নীতিমালা (অলাভজনক)
আমরা কোনো বাণিজ্যিক ভাড়া গ্রহণ করি না। অ্যাম্বুলেন্সটি সচল রাখার জন্য শুধুমাত্র ন্যূনতম অপারেশনাল খরচ নেওয়া হয়।

• বর্তমান হার: প্রতি কিলোমিটার ২০ টাকা (যাওয়া ও আসা উভয় পথের দূরত্ব অনুযায়ী)।
(গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে এই হার নির্ধারিত। ভবিষ্যতে গ্যাসের দাম কমলে ভাড়ার হারও কমানো হবে)।

বিশেষ বিবেচনা:
আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় পরিবারের জন্য আলোচনা সাপেক্ষে খরচ আংশিক বা সম্পূর্ণ মওকুফ করা হয়। আমাদের কাছে মানুষের জীবনের মূল্যই সবার আগে।

জরুরী যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজ দিন:
01347-200798
01347-200799

ফেসবুক পেইজ: https://www.facebook.com/share/1BWS77Xt8c/?mibextid=wwXIfr
(পেইজে মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন)

পরিচালনায়:
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন
(একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন)

এই মুহূর্তে একটি পরিবার শুধু সহানুভূতি নয়—দোয়া প্রত্যাশা করছেন।মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ছোট প্রয়াস।আসুন, আমরা স...
26/03/2026

এই মুহূর্তে একটি পরিবার শুধু সহানুভূতি নয়—দোয়া প্রত্যাশা করছেন।

মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ছোট প্রয়াস।
আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই।

আল্লাহ যেন কবুল করেন।

ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণীর প্রভাতি শাখার মেধাবী শিক্ষার্থী তাওসিফ—
একটি মর্মান্তিক সিএনজি দুর্ঘটনায় আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে।

বর্তমানে Evercare Hospital Dhaka-এ চিকিৎসাধীন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।



এই নির্মম দুর্ঘটনায়
মাত্র দশ বছর বয়সী নিষ্পাপ শিশু রীতি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একই দুর্ঘটনায় তার বাবাও গুরুতর আহত হয়ে
Mymensingh Medical College Hospital-এ চিকিৎসাধীন আছেন।



একটি পরিবারের উপর নেমে এসেছে একসাথে একাধিক শোক ও সংগ্রাম।
এমন সময়ে পাশে দাঁড়ানো—শুধু দায়িত্ব নয়, মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা।

আপনার সামান্য সহযোগিতাও
একটি জীবন বাঁচানোর আশার আলো হতে পারে।



এই চরম দুঃসময়ে
Ruhi Family National Humanitarian Foundation-এর পক্ষ থেকে আজ
পরিচালক ইরফান আহমেদ সাদমান,
পরিচালক জিনান আহমেদ
এবং এডমিন অফিসার/কোঅর্ডিনেটর শাহীন আফরোজ
তাওসিফের মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন।



আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ—
হয়তো সমাধান নয়,
কিন্তু অন্তত একটি অসহায় মুহূর্তে
একটু সাহস, একটু ভরসা হয়ে পাশে থাকার চেষ্টা।



তাওসিফের চিকিৎসার জন্য এখন প্রয়োজন বড় সহায়তা।
যদি আমাদের এই প্রয়াস
সেই প্রয়োজনের সামান্য অংশও কমাতে পারে—
তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক।

———

আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।
একটি ছোট সহায়তাও একটি জীবনের জন্য বড় আশার আলো হতে পারে।
মানবতার এই প্রয়াসে আপনার অংশগ্রহণই হতে পারে তাওসিফের বাঁচার সম্ভাবনা হয়ে উঠতে পারে ।



মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।
এই বিশ্বাস নিয়েই আমাদের পথচলা।

মানবিকতার এই যাত্রা অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।



সবার কাছে দোয়া প্রার্থনা—

তার বোন রীতি ওপারে শান্তিতে থাকুক,
আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
তার বাবা দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরুন,
আর তার আম্মুকে এই অসহনীয় শোক বহন করার ধৈর্য দান করুন।

এবং আমাদেরকে মানুষের পাশে থাকার তৌফিক দেন।



Ruhi Family National Humanitarian Foundation

Address

Member Of Parliament. 9th & 12 Th Bangladesh National Parliament. Former VP & AGS (AMUCSU). Ananda Mohon University College
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mustaque Ahmed Ruhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mustaque Ahmed Ruhi:

Shortcuts

Share