Bangladesh Jamaate Islami, Gafargaon

Directions

Bangladesh Jamaate Islami, Gafargaon Bangladesh Jamaat-e-Islami, Gafargaon Branch. Visit : www.jamaat-e-islami.org

https://noyasongbad.com/crime-corruption/264579?fbclid=IwcGRvZgNleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZA8yNzUyNTQ2OTI1OTgyNzkAAR7...
21/09/2026

https://noyasongbad.com/crime-corruption/264579?fbclid=IwcGRvZgNleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZA8yNzUyNTQ2OTI1OTgyNzkAAR7CnSaqH8kY3x2FaxLnhhoRv7N8JZfCyVUF8DFLBXzpNLdzwtarK5PagTQn0Q_aem_xM63_OCnwNG_ku784qInBQ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী বাঁশতলী বাজার এলাকায় জামায়াতে ইসলামীর একটি গণসংযোগ কর্মসূচ.....

19/09/2026

ঢাকা-রংপুর লংমার্চ-এ বগুড়া মাটিডালি বিমান মোড় পথসভা জনস্রোতে পরিণত হয়েছে।

19/09/2026
19/09/2026

“কোনো দলীয় দাবি নিয়ে নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।”
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদ...
05/09/2026

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, কুমিল্লাসহ সারাদেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। আমরা জনগণের এ সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি।

আজ ৫ সেপ্টেম্বর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল ১৯৯৪ সালে। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। সরকারের উদ্দেশে বলছি, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। পাশের কোনো জেলার যদি দাবি থাকে, তাদেরও দিয়ে দেন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দ্রুত বাস্তবায়ন করুন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সরকার অনেকগুলো কথা দিয়েছিল। তারা সেগুলো রাখেনি, প্রতারণা করেছে। কুমিল্লায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি এখনো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিকে খেয়াল নেই।

https://digontabarta.com/22396
06/08/2026

https://digontabarta.com/22396

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।। ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এবং ...

https://digontabarta.com/22328
02/08/2026

https://digontabarta.com/22328

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।। গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার দাবি ও জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় ....

29/07/2026

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা ও বিরোধীদলীয় চিফ হুইপসহ নেতৃবৃন্দকে রাস্তায় পুলিশ কর্তৃক হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদঃ ১১ দলীয় ঐক্য

গত ২৮ জুলাই মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা এবং ২৯ জুলাই মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামসহ এনসিপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে পুলিশ কর্তৃক বাধাদান ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ আজ ২৯ জুলাই বুধবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ’জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই হামলার প্রতিবাদে ২৯ জুলাই বুধবার হবিগঞ্জে এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ১৪৪ ধারা জারি করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপিসহ এনসিপির জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক আটকে দেয়া গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। আমরা এই ধরণের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন,জুলাই অভ্যুত্থানে জনগণ, রাজনৈতিক দল বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে কারো ওপর হামলার স্থান গণতন্ত্রে নেই। কারো বক্তব্য যদি আক্রামনাত্মক হয়, তবে এর জবাব রাজনৈতিকভাবে দিতে হবে। কিন্তু কথার জবাব সন্ত্রাসের মাধ্যমে দেওয়া পূর্বের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ । সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। হবিগঞ্জে বিএনপির যেসব নেতাকর্মী আইন হাতে তুলে নিয়ে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে, অবিলম্বে সেসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর সরকার বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে নাগরিকদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য ভবিষ্যতে বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন প্রত্যাশার বাংলাদেশে অতীতের মতো দলদাস না হয়ে নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদান্তে-

ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
সমন্বয়ক, ১১ দলীয় ঐক্য
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত আজ ২২ জুলাই (বুধবার) ...
22/07/2026

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত

আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে জামায়াত কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাগলা থানা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাব...
01/06/2026

গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে জামায়াত কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাগলা থানা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
২৪-এর গণঅভ্যুত্থানের পর গফরগাঁওয়ের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঠাঁই হবে না। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৩০,মে (শনিবার) নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক জামায়াত কর্মীদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পাগলা থানা সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা গফরগাঁও উপজেলা আমীর জননেতা ইসমাঈল হোসেন সোহেল।
এই সময় তিনি বলেন, "আমরা সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু দুঃখজনকভাবে নিগুয়ারীতে একটি সন্ত্রাসী চক্র জামায়াতের নিরীহ কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয় এমপি ও প্রশাসনকে বারবার অবহিত করার পরও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই সন্ত্রাসী চক্র মাদক ব্যবসা, বিল ও জলাশয় দখল এবং বালু মহাল নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের লাগাম টানা না হলে জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।"
বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য:
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ এবং সাংবাদিক মোফাজ্জল আনসারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোতাসিম বিল্লাহ স্থানীয় এমপিকে উদ্দেশ্য করে বলেন
"আপনি কোনো নির্দিষ্ট দলের এমপি নন, আপনি সমগ্র এলাকার জনগণের প্রতিনিধি। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করুন। অন্যথায় জনগণই এর উপযুক্ত জবাব দেবে।"

সভাপতির সমাপনী বক্তব্য:
সভাপতির বক্তব্যে পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক বলেন—
"প্রশাসনের ব্যর্থতা ও নীরবতার কারণেই আজ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছে। যারা বারবার হামলা, ভয়ভীতি ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তোলা হবে। স্থানীয় এমপি প্রায় ৭৪ হাজার ভোটে নির্বাচিত হলেও ১ লাখ ৩৫ হাজার মানুষ তার বিপক্ষে ভোট দিয়েছে। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করুন, অন্যথায় জনবিচ্ছিন্ন রাজনীতির পরিণতি শুভ হবে না।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা শান্তির রাজনীতিতে বিশ্বাস করে, তবে কোনো অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।

#গফরগাঁও #পাগলা_থানা #প্রতিবাদ_সমাবেশ

Address

Pagla, Gafargaon, Mymensinh
Mymensingh
2233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaate Islami, Gafargaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share