09/10/2025
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) প্রধান কার্যালয়, ময়মনসিংহে অদ্য ৯ অক্টোবর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচি অনুযায়ী তরুণ কৃষকদের অংশগ্রহণে “কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও পণ্য রপ্তানিতে শিক্ষিত তরুন কৃষকদের উদ্বুদ্ধকরণ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ১০০ জন তরুণ কৃষককে (৭৫ জন তরুণী ও ২৫ জন তরুণ) প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিনা প্রধান কার্যালয়, ময়মনসিংহে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফূড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহা. গোলজারুল আজিজ, বিনা’র সম্মানিত পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ ছাড়াও জ্যেষ্ঠ বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। উদ্বেধনী ও কারিগরি সেশনের পরে কৃষকবৃন্দকে কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ সম্পর্কে সুচারুপে প্রশিক্ষণ প্রদান করা হয়।