15/06/2026
কৃষক সমাবেশ: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় 'মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ড ও এর অনুকূলে প্রদত্ত ১০ (দশ) টি সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং কৃষক কার্ড বিষয়ক ভিডিওচিত্রসমূহ প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে খাল খনন, বৃক্ষরোপণ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধসহ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিষয়সমূহ নিয়েও আলোচনা হয়।
স্থান: খুকশিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, কুমারগাতা, মুক্তাগাছা, ময়মনসিংহ।
তারিখ: ১৫ জুন ২০২৬ খ্রি.।
আয়োজনে: জেলা তথ্য অফিস, ময়মনসিংহ।