Watch & Feel

Watch & Feel This page Contains post on varieties topic that can improve your knowledge to awakened your mind to practice a glowing moral life as well as entertainment.

নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি...
13/05/2022

নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইল। বাঙ্গালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের BMW গাড়িটি দেখিয়ে বললেন, ওটি গ্যারান্টি রাখতে পারেন। Bank manager গাড়ীর কাগজপত্র দেখে বাঙ্গালি বাবুকে 50,000/ টাকা Loan দিতে রাজি হলেন। বাঙ্গালি বাবু ৫০,০০০ টাকা নিয়ে চলে গেলেন। এক কোটি টাকার গাড়ী মাত্র ৫০০০০ টাকায় বন্ধক রেখে যাওয়াতে ব্যাংকের কর্মচারীরা বাঙ্গালির বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন।

দুই মাস বাদে, বাঙ্গালি বাবু ব্যাংকে এসে নিজের গাড়ী ফেরত চাইলেন এবং ৫০,০০০ মূল আর ১২৫০ টাকা সুদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিলেন।

ম্যানেজার থাকতে না পেরে জিগ্যেস করলেন,
"Sir, কোটিপতি হয়েও মাত্র ৫০,০০০ টাকার জন্য নিজের BMW গাড়ী কেন বন্ধক রাখতে হলো একটু বলবেন? বাঙ্গালি বাবু, দেখুন- আমার দুই মাসের জন্য আমেরিকা যাওয়ার দরকার ছিল। কলকাতা থেকে মুম্বাই এসে গাড়ি parking করা নিয়ে সমস্যায় পড়েছিলাম। Parking ওয়ালারা দুই মাসের জন্য ২০,০০০ টাকা চাইছিল। আপনার এখানে মাত্র ১,২৫০ টাকায় আমার কাজ হয়ে গেল। গাড়ি টাও secured থাকল। তাছাড়া আপনি ৫০,০০০ টাকাও দিলেন খরচ করার জন্য। ধন্যবাদ।
ম্যানেজার বেহূঁশ ।

18/04/2022

রিক্সা চালাই। বিয়ে করেছিলাম..
আজ থেকে এক বছর আগে। আমার মতই এক
গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি।

অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে
নিয়েছিলো ও। বুঝতে পারি বউ আমায় খুব ভালবাসে।
আমি যখন রিকশা নিয়ে বাড়ি ফিরি,ও আমার জন্য গোসলের পানি তুলে দেয়। মাঝেমাঝে আমিও অবশ্য তুলে দেই।
বাড়িতে কারেন্ট নাই,খেতে বসলে ও পাখা দিয়ে
বাতাস করে।

গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে
বাতাস করি, ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে।
গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম
বুঝতে পারতামনা।

রিক্সায় বড়বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত।
দুজনে মিলে অনেক গল্প করত।
সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে
করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান, পার্টি না কি জানি করে । এই সব আমার জানা নেই।
যখন শুনতাম আমারো ইচ্ছে করত বউকে একটা
শাড়ী কিনে দিতে। বউকে যে খুব ভালবাসি আমি।
কিন্তু পারিনা। অভাবের সংসার, দিন আনি দিন
খাই। তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম।ওটাতে রোজ দু'চার টাকা করে ফেলতাম।

দেখতে দেখতে অভাবের সংসারে আজ একটা
বছর হয়ে গেল। আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্না ঘরে গেল তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙ্গে দেখলাম সেখানে প্রায় ৪৮০ টাকা হয়েছে।
বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম,,,,,

" আজ বাড়িতে ফিরতে দেরী হবে "।

বউ মাথা নাড়ে, বলে,,,,,

" ভালো কইরা থাকবেন "।

চলে গেলাম রিকশা নিয়ে।
সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা সাতটায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্যে একটা শাড়ী কেনার জন্য।

আজরাতে বউকে দিব।

ঘুরে ঘুরে অনেক শাড়ীই দেখছিলাম, পছন্দ হয়
কিন্তু দামের জন্য বলতে পারি না।
অবশেষে দোকানীকে বললাম,,,,,

-- " ভাই এই কাপড়টার দাম কত? "
-- " ১৫০০ টাকা "।

আমার কাছে তো আছে মাত্র ৪৮০ টাকা।তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে
বাহিরে বসে থাকা দোকানদারদের থেকে ৪৮০
টাকায় একটা শাড়ী কিনে নিয়ে বাড়িতে চলে আসি।
মাঝেমধ্যে ভাবি,এই দোকান গুলো যদি না
থাকত, তাহলে কত কষ্ট হত আমাদের মত গরিবদের।

ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম।
অনেকদিন পর বউকে কিছু একটা দিতে
পারব, ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার।

রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি।
বারটা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি।
কল্পনার জগতে ভাসছিলাম, বউকে দেবার পর
বউ কি বলবে? কতটা খুশি হবে?

রাত বারটা বেজে গেল। বউকে ডেকে
তুললাম।

ডেকে তুলে বউয়ের হাতে
শাড়ীটা তুলে দিয়ে
বললাম,,,,,,

" বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের
তারিখে তুমি আমার এই কুড়ে ঘরটাতে এসেছিলে।
আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট
উপহার "।

বউ শাড়িটা বুকে জড়ায়, চোখ দিয়ে পানি ঝরতে
থাকে ওর।
তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে
দেয়।
তারপর কি যেন বের
করে।
আমি উকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে
পাই না।

বউ ট্রাঙ্কটা বন্ধ করে আমার হাতে
একটা লুঙ্গি দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি। কারন
টাকা পেল কোথায়? জিজ্ঞাসা করলাম,,,,,

-- " টাকা পেলে কোথায় তুমি? "
-- " অনেকদিন আগে থেকে প্রত্যেকদিন একমুঠ
করে চাল খাবারের চাল থেকে আলাদা করে
জমিয়ে রাখতাম। জমিয়ে জমিয়ে কিছুদিন আগে
পাশের বাসার ভাবির কাছে বিক্রি করে দিছি। সেই টাকা দিয়ে লুঙ্গি কিনছি। ভাবছিলাম আজকে দিব, কিন্তু আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন। তাই ঠিক করছিলাম কাল সকালে দিবো "।

আমি কিছু বলতে পারলাম না। শুধু লুঙ্গিটা
উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম।
তারপর বললাম,,,,,

" শুনছি বড় সাহেবরা নাকি বিয়ের দিন
তারিখে কেক কাটে "।

বউ বলে,,,,,

" আমাদের কি অত টাকা আছে? "
-- " বাসায় মুড়ি আছে "।
-- " আছে "।
-- " যাও সরিষার তেল দিয়ে মুড়ি নিয়ে এসো। সাথে একটা কাঁচামরিচ আর একটা পিয়াজ আনিও "।
-- " আচ্ছা দাড়ান আনতেছি "।

টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো
আসতেছে। দুজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছি, আর,,,,,

আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করছি। ❤

ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালবাসায় বেঁচে
থাকুক জীবন'যোদ্ধা রিকশা ওয়ালাদের জীবন.......

❤ সবার জীবনে যেন এইরকম ভালবাসা হয় ❤

👉Please like or follow the page ❤️❤️

10/04/2022
Think & do for other
09/04/2022

Think & do for other

08/04/2022

রমজানের বাংলা বিজ্ঞাপন

Feel for the Boy
06/04/2022

Feel for the Boy

Address

Mymensingh
Mymensingh
2200

Telephone

+8801711947968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Watch & Feel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category