TUF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TUF, Social service, Tarundia, Ishwarganj (2280), Mymensingh.
(3)

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ 🤲

আসুন মানব কল্যাণে এগিয়ে আসি,
হত-দরিদ্র, অসহায়দের পাশে।

অফিসিয়াল ফেইসবুক গ্রুপ
👇
https://www.facebook.com/groups/sa.221220.tuf

 #নোটিশ:-সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভ...
09/07/2026

#নোটিশ:-
সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি) বাস্তবায়নের জন্য ০১ আগষ্ট ২০২৬ হতে ৩১ আগষ্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্ৰহণ করা হবে।
আবেদনের লিংক: das.bhata.gov.bd/online-application

তারুন্দিয়া ইউনিয়ন পরিবার আয়োজিত অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা- ২০২৬ লটারি ড্র-এর ফলাফল...আয়োজনেঃ- তারুন্দিয়া ইউনিয়ন...
14/06/2026

তারুন্দিয়া ইউনিয়ন পরিবার আয়োজিত অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা- ২০২৬ লটারি ড্র-এর ফলাফল...

আয়োজনেঃ- তারুন্দিয়া ইউনিয়ন পরিবার (TUF)

স্পন্সরঃ- Insanul Insaf Traders

#সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ জনকে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। সৌভাগ্যবান ১ জন বিজয়ী হলেন,,,

বিজয়ী :~ মোমেন আহমেদ, তিনি পাবেন ২০০ টাকা রিচার্জ/সেন্টমানি

TUF সংগঠনের পক্ষ থেকে উত্তর প্রদানকারী ও পুরস্কার বিজয়ীকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও অবিরাম ভালোবাসা!

🗣️ অনুগ্রহপূর্বক বিজয়ীর পুরষ্কার প্রদানের জন্য "তারুন্দিয়া ইউনিয়ন পরিবার" এর প্রতিষ্ঠাতা এডমিন Shariful Islam আপনার ইনবক্সে যোগাযোগ করবে।

#তারুন্দিয়া_ইউনিয়ন_পরিবার_ম্যানেজমেন্ট_টিমের_পক্ষ_থেকে_সবাইকে_অসংখ্য_ধন্যবাদ!

তারুন্দিয়া ইউনিয়ন পরিবার অনলাইন কুইজ ২০২৬আয়োজনেঃ- তারুন্দিয়া ইউনিয়ন পরিবার (TUF) 🗓 তারিখ/বার- ০৬/০৬/২০২৬ ইং, রোজ- শনিবা...
06/06/2026

তারুন্দিয়া ইউনিয়ন পরিবার অনলাইন কুইজ ২০২৬
আয়োজনেঃ- তারুন্দিয়া ইউনিয়ন পরিবার (TUF)

🗓 তারিখ/বার- ০৬/০৬/২০২৬ ইং, রোজ- শনিবার হতে,

⏰উত্তর প্রদানের শেষ সময় রোজ- শনিবার, ১৩/০৬/২০২৬ ইং তারিখ রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত।

রবিবার, ১৪/০৬/২০২৬ ইং তারিখ বিকেল ০৪:০০ ঘটিকায় লটারির ড্র করে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১ জনকে বিজয়ী নির্ধারণ করা হবে।

🎁💌🎁বিজয়ীদের জন্য #পুরস্কার হিসেবে থাকছেঃ-
👇
পুরস্কার হিসেবে ১জন পাবেন
২০০/- টাকা সেন্টমানি/রিচার্জ

স্পন্সরঃ- Insanul Insaf Traders

সবাই নিম্নোক্ত পেইজে ফলো/লাইক করবেন।
TUF

নিয়মাবলীঃ~

০১। কমেন্টে আপনার উত্তর লিখার পাশাপাশি ৭ জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।

০২। তারুন্দিয়া ইউনিয়ন পরিবার পেইজে অবশ্যই ফলো/লাইক থাকতে হবে।

০৩। গ্রুপের এডমিন/মডারেটরও কমেন্ট করতে পারবেন।

০৪। একজন ব্যক্তি একটি উত্তর দিতে পারবে।

০৫। এডমিন/মডারেটর এই পোস্ট শেয়ার করতে পারবে। তাদের কমেন্টের উত্তর গ্রহণযোগ্য হবে।

০৬। সবাই এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

০৭। লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

❓❓ #প্রশ্ন_নিম্নরূপ❓❓

০১. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কে এবং তিনি কততম অধিবেশনের সভাপতি ???

#তারুন্দিয়া_ইউনিয়ন_পরিবার

শোকাহত তারুন্দিয়াবাসী১০নং তারু‌ন্দিয়া ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান,জনাব আব্দুল হালিম ম‌হ...
25/05/2026

শোকাহত তারুন্দিয়াবাসী
১০নং তারু‌ন্দিয়া ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান,
জনাব আব্দুল হালিম ম‌হোদয় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লা‌হি ওয়‌া ইন্না ইলাইহি রাজিউন 🤲
হে আল্লাহ্ তায়ালা মরহুমকে জান্না‌তের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমিন 🤲
আমরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে- তারুন্দিয়া ইউনিয়ন পরিবার তারুন্দিয়া ইউনিয়ন পরিবার (TUF)

ব্যস্ততম নগরী ছেড়ে ঈদে সপরিবারে গ্রামের বাড়ির যাত্রা হোক শুভ… 💝
24/05/2026

ব্যস্ততম নগরী ছেড়ে ঈদে সপরিবারে গ্রামের বাড়ির যাত্রা হোক শুভ… 💝

খেলাধুলায় হোক সম্প্রীতির বন্ধন, গড়ে উঠুক সুস্থ সমাজআসন্ন ঈদুল আযহা উপলক্ষে  #তারুন্দিয়া_জগৎ_মেমোরিয়াল_উচ্চ_বিদ্যালয় এর প...
09/05/2026

খেলাধুলায় হোক সম্প্রীতির বন্ধন, গড়ে উঠুক সুস্থ সমাজ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে #তারুন্দিয়া_জগৎ_মেমোরিয়াল_উচ্চ_বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩) আয়োজন করা হয়েছে। আপনাদের সকল ব্যাচের অংশগ্রহণে আয়োজন হোক সফল। সকল এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজন হয়ে উঠুক আরো উৎসবমুখর।

আয়োজনে : ২০১৫ ব্যাচ ও প্রাক্তন সকল শিক্ষার্থীবৃন্দ।
📞 যোগাযোগ : 01619-283203, 01772-456927

শাপলা চত্বরে নারকীয় হত্যাকান্ডের বিচার আমরা স্ব-চোখে দেখে যেতে চাই...!
05/05/2026

শাপলা চত্বরে নারকীয় হত্যাকান্ডের বিচার আমরা স্ব-চোখে দেখে যেতে চাই...!

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, তবে সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। ❝তারুন্দিয়া ইউনিয়ন পরিবার❞ সকলকে অনুরোধ করছে, আগামী দ...
03/05/2026

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, তবে সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। ❝তারুন্দিয়া ইউনিয়ন পরিবার❞ সকলকে অনুরোধ করছে, আগামী দিনের সম্ভাব্য বজ্রপাতের সময় নিজের এবং পরিবারের সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় জেনে রাখুন।

📌 মনে রাখুন:
একটি ছোট ভুল সিদ্ধান্তও বড় বিপদের কারণ হতে পারে।

এই পোস্টের সঙ্গে দেওয়া লিফলেটে দেখুন:
✔️ বজ্রপাতের সময় কী করবেন
❌ কী করা থেকে বিরত থাকবেন
👨‍👩‍👧 আপনার সচেতনতা হতে পারে আপনার পরিবারের সুরক্ষা।

তারুন্দিয়া ইউনিয়ন পরিবার
তারুন্দিয়া ইউনিয়ন পরিবার (TUF)

অভিনন্দন 🥀 #প্রাথমিক_বিদ্যালয়_গোল্ডকাপ_ফুটবল_টুর্নামেন্ট_(বালক)_২০২৬ চ্যাম্পিয়ন দল: তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ...
02/05/2026

অভিনন্দন 🥀
#প্রাথমিক_বিদ্যালয়_গোল্ডকাপ_ফুটবল_টুর্নামেন্ট_(বালক)_২০২৬

চ্যাম্পিয়ন দল: তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (উপজেলা পর্যায়)

পরবর্তী ধাপ জেলা~বিভাগ~জাতীয় পর্যায়ের জন্য অসংখ্য শুভকামনা রইলো 🌷🌹🌷

Address

Tarundia, Ishwarganj (2280)
Mymensingh
2280

Alerts

Be the first to know and let us send you an email when TUF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category