হাদিস বুক

হাদিস বুক রাসূল (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্?

27/01/2025

কালিমার পতাকা সততা ও ইনসাফের ধর্ম ইসলামের প্রতীক। এটি কিছুতেই উ-গ্র-বাদের আলামত হতে পারে না

তেরা মেরা রিশতা  কিয়ালা ইলাহা ইল্লাল্লাহ
05/10/2024

তেরা মেরা রিশতা কিয়া
লা ইলাহা ইল্লাল্লাহ

17/04/2022

Hadis

17/04/2022

হযরত আবু হুরায়রা (রা.) আরো বলেছেন, নবী করীম (সা.) বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ভাঙে সে রমজানের বাইরে সারাজীবন রোজা রাখলেও এর বদলা হবে না। (তিরমিযী, আবু দাউদ)

13/04/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়।


সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৮
হাদিসের মান: সহিহ হাদিস

13/04/2022

তুমি তাকেই ভালোবাসো,যিনি তোমার জন্য ১৪০০ বছর আগে কেঁদেছিলেন ।❤️

- হযরত মুহাম্মদ (সাঃ)

ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে কেলেন্ডার/এপসে দেয়া সময়ের সাথে নয় । প্রতিদিন ইফতার করুন সূর্যাস্তের সময় দেখে। এপস / বিভ...
12/04/2022

ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে কেলেন্ডার/এপসে দেয়া সময়ের সাথে নয় । প্রতিদিন ইফতার করুন সূর্যাস্তের সময় দেখে। এপস / বিভিন্ন পোস্টারে দেয়া সময়সূচি অধিকাংশই ভুল।যেমন ঢাকায় আজকে ১০ম রোজা--- সূর্যাস্ত ৬ঃ১৯ pm অথচ পোস্টার / কেলেন্ডার, এপস গুলোতে ৬ঃ২৩ pm দেয়া।

রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয়, যারা দ্রুত ইফতার করে।

®(তিরমিজি, আলফিয়্যাতুল হাদিস: ৫৬০, পৃষ্ঠা: ১৩১)

রাসুল (সাঃ) বলেন, ‘যখন রাত সেদিক থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে।

®(বুখারি, সাওম অধ্যায়, হাদিস: ১৮৩০)

ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে পর্যন্ত দ্বীন ইসলাম বিজয়ী থাকবে, যে পর্যন্ত মানুষ শিগগির ইফতার করবে। কেননা, ইহু*দি ও খ্রিষ্টা*নরা বিলম্বে ইফতার করত।
® (মুসনাদে আহমাদ)

হজরত সাহল ইবনে সাআদ (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘যত দিন লোকেরা ওয়াক্ত হওয়ামাত্র ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে

®(বুখারি, সাওম অধ্যায়, হাদিস: ১৮৩৩)

রাসূল (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্�

12/04/2022

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাঃ) বলেছেন : পবিত্রতা ছাড়া সলাত কবুল হয় না।

ফুটনোটঃ
হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৫৭

সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ৭৪
হাদিসের মান: সহিহ হাদিস

11/04/2022

"বেহেশত"পাঁচ শ্রেণীর মানুষের প্রতি আসক্ত হয়ে পরে।

(১)কুরআন তিলাওয়াতকারী।
(২)যবানের হেফাজতকারী।
(৩)ক্ষুধার্তকে অন্নদানকারী।
(৪)বস্ত্রহীনকে বস্ত্রদানকারী।
(৫)রাসূলে করিম (সাঃ) এর প্রতি দরূদ পাঠ কারী।
হে আল্লাহ!আমাদের সকলকে এই আমল গুলো করার ইচ্ছে শক্তি বাড়িয়ে দাও।।

11/04/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে রমযান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমযান অর্থাৎ তারাবীর সালাত আদায় করবে তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেয়া হবে।


সহিহ বুখারী, হাদিস নং ২০০৮
হাদিসের মান: সহিহ হাদিস

11/04/2022
11/04/2022

দোয়া ইউনুস খতম:

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যলীমিন (৫)

পড়া শেষ হলে----

আলহামদুলিল্লাহ।।।

Address

Trishal
Mymensingh
2220

Telephone

+8801706430536

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাদিস বুক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হাদিস বুক:

Share

Category