28/01/2026
৩ বছর আগের দিন গুলো এতো সহজ ছিলোনা-
ঐ সময় আমরা বুক টান করে স্বৈরাচারী শাসকের রক্ত চোক্ষোকে উপেক্ষা করে মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম ভাই এ-র নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, বর্তমানে আছি এবং দ্বীনের সার্থে থাকবো ইনশাআল্লাহ!
মুক্তি মুক্তি মুক্তি চাই ---- মামুনুল হকের মুক্তি চাই
স্লোগানে স্লোগানে প্রকম্পিত ময়মনসিংহের রাজপথ!!
আজ বাদ জুমআ “মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নিঃশর্ত মুক্তি, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো, পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি"র প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম এ-র সভাপতিত্বে সম্পাদক বাইতুলমাল মুহাম্মাদ রুহুল আমীন বাদশা এ-র পরিচালনায় বক্তব্য রাখেন
জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা আমেলার সদস্য মুফতি নাসির উদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা এনামুল হক,মাওলানা মাহবুবুর রহমান, মুহাম্মদ আব্দুর রশিদ,মহানগরীর দায়িত্বশীল আব্দুস সাত্তার বিপুল, ইশ্বরগঞ্জ থানার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ফুলবাড়িয়া থানার সভাপতি মাওলানা ফরহাদ হোসেন, মুক্তাগাছা থানার দায়িত্বশীল মুহাম্মাদ আরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি মানসুর হাসান, সম্পাদক সংগঠন মাহমুদুল হাসান প্রমুখ।