একতা সংঘ

একতা সংঘ একতা সংঘ

UNITY FOR HUMANITY
মানবতার জন্য একতা

06/04/2025

Stay with us
In sha Allah will be there on for our brothers

আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ্‌, 🙂 ৪১ তম কাজ 🙂একতা সংঘ পরিবারের এর পক্ষ হতে " বন্যা (কুমিল্লা, ফেনী,নোয়াখালীর কিছু অঞ্...
22/11/2024

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ্‌,

🙂 ৪১ তম কাজ 🙂

একতা সংঘ পরিবারের এর পক্ষ হতে "



বন্যা (কুমিল্লা, ফেনী,নোয়াখালীর কিছু অঞ্চলে) পরবর্তী পূনর্বাসনের জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন যার ফলে আমরা একতা সংঘ পরিবার বরাবরের মতোই মানুষের সেবা ও কল্যানের ব্রত নিয়ে এমন মানুষকে সহায়তা দিয়েছি যাদের প্রয়োজনটা একেবারেই জরুরি আর এতে আমরা সর্বদা আমাদের সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ সকলের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ😊

দিনমজুর রুহুল আমিন ভাই এর পরিস্থিতি বিবেচনায় নিয়ে উনাকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে আমাদের পেজের সর্বশেষ পোস্টে সবার সহযোগিতা কামনা করেছিলাম আলহামদুলিল্লাহ আজ আমরা ভাইটিকে ঘর মেরামতের জন্য সকলের সার্বিক সহযোগিতায় নগদ ১৫০০০ টাকা হস্তান্তর করেছি। যা আমাদের ৪১তম কাজ। আমরা সর্বদা আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞ কারন আপনাদের সহযোগিতা আর আমাদের প্রচেষ্টার সমন্বয়ের মাধ্যমে যে ভালোবাসার সেতু বন্ধন তৈরী হয় তাতে কোনো মানুষের মুখে হাসি ফুটে এতেই আমাদের সফলতা সুতরাং এই অর্জন বা আত্মতৃপ্তিটা আমাদের/আপনাদের সবার কারন ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল, একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করা

আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের এই মহতি উদ্যোগকে সফল করতে পাশে থাকার জন্য ।

আল্লাহ আমাদের প্রতিটি মহৎ প্রচেষ্টাকে কবুল করুন 🤲

আমিন।

👉নগদ অর্থ সহায়তা = ১৫০০০ টাকা মাত্র

🏫 প্রকল্প : ঘর মেরামত

🙏সাহায্য প্রার্থী ভাইটির তথ্য 🙏

👉নাম রুহুল আমিন

🏠গ্রাম: সোনাপুর

👉ইউনিয়ন: বাতিসা

🏛️থানা:চৌদ্দগ্রাম

👴বয়স :৫৭ বছর

👉পেশা :লেবার শ্রমিক ( দিনমজুর)

একতা সংঘ পরিবার🌹

মানবতার জন্য একতা।

21/10/2024

আসসালামু আলাইকুম,

সম্মানিত ভাই/বোনেরা আপনারা সকলেই অবগত আছেন ২০২৪ ইং বন্যা (কুমিল্লা, ফেনী,নোয়াখালীর কিছু অঞ্চলে) পরবর্তী পূনর্বাসনের জন্য অনেকেই এগিয়ে এসেছে, উদাহরণস্বরূপ ; অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ হতে, বা ব্যাক্তি, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে বা সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও চোখে পরেছে।এতে অনেকেই সাহায্য পেয়েছে, তবে ব্যাতিক্রম হলো নিচে দেয়া তথ্যের ভাইটি যে এখনও তার ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি, আমরা একতা সংঘ পরিবার বরাবরের মতোই এমন মানুষকে নিয়ে কাজ করি যাদের প্রয়োজনটা একেবারেই জরুরি আর এতে আমরা সর্বদা আমাদের সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ সবারই সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ😊, আমরা আশা করি এইবারেও খালি হাতে ফিরব না। এই ভাইটির ঘরটি মেরামত করতে আমাদের পাশে আপনাদের সহযোগিতা🤝 সার্বিকভাবে প্রয়োজন।

✅আর মহান আল্লাহ তালাও ইরশাদ করেন,

‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)।

👉হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।

👉মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।

👉নোমান (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘সব মুমিন দেহের মতো। যখন তার চোখে যন্ত্রণা হয়, তখন তার পুরো শরীরই তা অনুভব করে। যদি তার মাথাব্যথা হয়, তাতে তার পুরো শরীরই বিচলিত হয়ে পড়ে।’ (মুসলিম, হাদিস : ২৫৮৬)

👉রাসূলুল্লাহ (সা.) আরও বলেন, ‘আল্লাহতায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম, হাদিস : ২৩১৪)।

মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সেই মানুষেরই একটা অংশ গরীব-দুস্থ। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। গরীব-দুস্থসহ সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। অসচ্ছল, বিপদগ্রস্ত এবং অভাবী মানুষের সাহায্যে কেউ এগিয়ে এলে আল্লাহ খুব খুশি হন।

তাই গরীব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল, একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করা।তাই আশা করব আমাদের এই মহতি কাজটি বাস্তবায়নের জন্য পাশেই থাকবেন🙏

👉সাহায্য পাঠাতে বা জরুরি প্রয়োজনে👈
✅বিকাশ/নগদ : 01924-164434

🙏সাহায্য প্রার্থী ভাইটির তথ্য 🙏

👉নাম রুহুল আমিন
🏠গ্রাম: সোনাপুর
👉ইউনিয়ন: বাতিসা
🏛️থানা:চৌদ্দগ্রাম
👴বয়স :৫৭ বছর
👉পেশা :লেবার শ্রমিক ( দিনমজুর)

একতা সংঘ 🤝
মানবতার জন্য একতা🌷
মুরাদনগর, কুমিল্লা

আলহামদুলিল্লাহ্‌, 🙂 ৪০ তম কাজ 🙂একতা সংঘ পরিবারের এর পক্ষ হতে "হতদরিদ্র বাবার সন্তানকে ( শিশুর) চিকিৎসার জন্য ৫০০০/- টাকা...
13/10/2024

আলহামদুলিল্লাহ্‌,
🙂 ৪০ তম কাজ 🙂

একতা সংঘ পরিবারের এর পক্ষ হতে "
হতদরিদ্র বাবার সন্তানকে ( শিশুর) চিকিৎসার জন্য ৫০০০/- টাকা দেয়া হয়েছে, আমাদের সংগঠনের পক্ষ হতে আর এটি আমাদের ৪০তম কাজ , আমরা সর্বদা আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞ কারন আপনাদের সহযোগিতা আর আমাদের প্রচেষ্টার সমন্বয়ের মাধ্যমে যে ভালোবাসার সেতু বন্ধন তৈরী হয় তাতে কোনো মানুষের মুখে হাসি ফুটে এতেই আমাদের সফলতা সুতরাং এই অর্জন বা আত্মতৃপ্তিটা আমাদের/আপনাদের সবার।

আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের এই মহতি উদ্যোগকে সফল করতে পাশে থাকার জন্য ।
আল্লাহ আমাদের প্রতিটি মহৎ প্রচেষ্টাকে কবুল করুন 🤲
আমিন।

একতা সংঘ পরিবার🌹
মানবতার জন্য একতা।

গোমতী তীরবর্তী এলাকার কোন কোন অঞ্চলে এখনো আমাদের মেডিসিন সেবা পৌছায়নি বা নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে বন্যায় শারীরিক অ...
01/09/2024

গোমতী তীরবর্তী এলাকার কোন কোন অঞ্চলে এখনো আমাদের মেডিসিন সেবা পৌছায়নি বা নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে বন্যায় শারীরিক অসুস্থতার পরিমাণ বেশী দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিন।
১। কমেন্টে বা
২। ইনবক্সে
আপনার বা আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পৌছে যাব সেই অঞ্চলে আমাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে।

ধন্যবাদান্তে
একতা সংঘ
মানবতার জন্য একতা 🌷❤️

আলহামদুলিল্লাহ্‌, 🙂 ৩৯ তম কাজ 🙂একতা সংঘ পরিবারের এর পক্ষ হতে "বন্যায় দুর্গত ও ক্ষতিগ্রস্ত ৩০০+ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা...
30/08/2024

আলহামদুলিল্লাহ্‌,

🙂 ৩৯ তম কাজ 🙂

একতা সংঘ পরিবারের এর পক্ষ হতে "

বন্যায় দুর্গত ও ক্ষতিগ্রস্ত ৩০০+ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও মেডিসিন প্রদান করা হয় ভূবনঘর মোহাম্মিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ।আমাদের সংগঠনের পক্ষ হতে ৩৯তম কাজ এটি, আমরা সর্বদা আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞ কারন তাদের সহযোগিতা আর আমাদের প্রচেষ্টার সমন্বয়ের মাধ্যমে যে ভালোবাসার সেতু বন্ধন তৈরী হয় তাতে কোনো মানুষের মুখে হাসি ফুটে এতেই আমাদের সফলতা সুতরাং এই অর্জন বা আত্মতৃপ্তিটা আমাদের/আপনাদের সবার।

একতা সংঘ পরিবার আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে,

ডা. রুহুল আমিন (নীল),
ফার্মাসিস্ট : নূর মোহাম্মদ ও কমি. ক্লিনি. এসিস্ট সুমন আহমেদ

আমাদের এই মহতি উদ্যোগকে সফল করতে পাশে থাকার জন্য ।

আল্লাহ আমাদের প্রতিটি মহৎ প্রচেষ্টাকে কবুল করুন 🤲

আমিন।

একতা সংঘ পরিবার🌹

মানবতার জন্য একতা।

আমাদের মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম শুরু করলাম
30/08/2024

আমাদের মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম শুরু করলাম

::::ফ্রি মেডিকেল ক্যাম্পের সর্বশেষ আপডেট ::::সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন্যায় দুর্গত ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য...
28/08/2024

::::ফ্রি মেডিকেল ক্যাম্পের সর্বশেষ আপডেট ::::

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন্যায় দুর্গত ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য
আমাদের মেডিক্যাল ক্যাম্পের দিন,তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে।

📣 দিন : শুক্রবার
👉 তারিখ : ৩০-০৮-২০২৪ইং
🕑 রোগী দেখার সময়ঃ বিকাল ২ ঘটিকা হতে ৫ ঘটিকা পর্যন্ত।
🏤 স্থান : ভূবনঘর মুহাম্মদিয়া হাফেজিয়া কমপ্লেক্স এতিমখানা ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে।

👉 আমাদের সাথে যা যা থাকবে :
১। প্রফেশনাল ডাক্তার
২। প্রফেশনাল কেমিস্ট
৩। প্রয়োজনীয় ফ্রি মেডিসিন
৪। শিশু খাদ্য

আমাদের ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা এবং বিনামূল্যে প্রাথমিক রোগের ঔষধ প্রদান করা হবে তাই ক্যাম্পেইনকে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি। আশা করব আপনারা শুধুমাত্র বন্যায় দুর্গত ও ক্ষতিগ্রস্থ এলাকায় বার্তাটি পৌছে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।

একতা সংঘ
মুরাদনগর, কুমিল্লা।

আমরা একতা সংঘ  পরিবার কিছু দিনের মধ্যে একটি মেডিকেল ক্যাম্প করব নদীর ঐ পাড়ে(ভুবনঘর সহ পার্শ্ববর্তী এলাকা)। সুতরাং আপনারা...
25/08/2024

আমরা একতা সংঘ পরিবার কিছু দিনের মধ্যে একটি মেডিকেল ক্যাম্প করব নদীর ঐ পাড়ে(ভুবনঘর সহ পার্শ্ববর্তী এলাকা)। সুতরাং আপনারা যারা ঐ পাড়ে আছেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতার মনভাব রাখুন আর কেউ চাইলে বর্তমান পরিস্থিতি স্বাপেক্ষে মেডিসিন আমাদের ক্যাম্পেইনে এড করতে চাইলে আমাদেরকে দিতে পারেন অথবা মুজাহিদ মেডিসিন কর্নারে যোগাযোগ করতে পারেন।

বি: দ্র: নদীর ঐ পাড়ে যারা আছেন অনুগ্রহ পূর্বক আমাদের সাথে যোগাযোগ করুন।

মানবিক পোস্টTapan Karmakar  দাদার ছাদ বাগানের কিছু এডেনিয়ামের চারা বিক্রয় করা হবে,আর এই বিক্রয়ের সম্পুর্ণ অর্থ বন্যার্তদ...
24/08/2024

মানবিক পোস্ট

Tapan Karmakar দাদার ছাদ বাগানের কিছু এডেনিয়ামের চারা বিক্রয় করা হবে,আর এই বিক্রয়ের সম্পুর্ণ অর্থ বন্যার্তদের সাহায্যের জন্য ব্যয় করা হবে।
চারার মূল্য (১০০-৩০০৳)
ক্রয়ে আগ্রহী কেউ থাকলে সরাসরি ইনবক্সে যোগাযোগ করুন।
ধন্যবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের  প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আাসার অনুরোধ রইলো, আমরা একতা সংঘ পরিবারের সকল সদস্য, শুভ...
22/08/2024

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আাসার অনুরোধ রইলো, আমরা একতা সংঘ পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও ছোট-বড় সবাইকে অনুরোধ করব আপনারা নিজেদের নূন্যতম শ্রম বা অর্থ প্রদানের মাধ্যমেও এই সংকটকালে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসতে পারেন।

📣আমাদের বক্স থাকবে মুরাদগর বাজারের📣

Medicine Corner
নিবেদিতা ফার্মেসি
ব্রাদার্স ফার্মা ও
সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এবং স্টিল হাউজসহ আরো কিছু স্থানে
👉বিশেষ প্রয়োজনে ও বিকাশ/ নগদে সহযোগিতা করতে
☎️ 01924-164434

প্রিয় মুরাদনগরবাসী, বন্যার পানি যেখানে প্লাবিত হয়েছে সেখানে সরকারি স্কুল কলেজ খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিকট...
22/08/2024

প্রিয় মুরাদনগরবাসী,

বন্যার পানি যেখানে প্লাবিত হয়েছে সেখানে সরকারি স্কুল কলেজ খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিকটস্থ বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন।

কপিপোস্ট: মুরাদনগর উপজেলা প্রশাসন

Address

Muradnagar, Cumilla
Muradnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when একতা সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category