Icab মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • Icab মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা

Icab মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার অফিসিয়াল পেইজ।

With CodeCraftor – I just got recognised as one of their top fans! 🎉
18/02/2026

With CodeCraftor – I just got recognised as one of their top fans! 🎉

আজ ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি সিহাব আহমেদ এর সভাপতিত্ব...
20/12/2025

আজ ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি সিহাব আহমেদ এর সভাপতিত্বে পলিটেকনিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক সাঈফ মুহাম্মাদ আলাউদ্দীন।

২০২৬ সেশনের নবগঠিত কমিটি

সভাপতিঃ জিহাদ ইসলাম
সহসভাপতিঃ জাবের হাওলাদার
সহসভাপতিঃ মাহদী হাসান তামীম
সাধারণ সম্পাদকঃ মোঃ খাইরুল আলম

সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ পলিটেকনিক শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।

19/11/2025

📌যোগদান
বিএনপি কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ দৌলতুজ্জামান আনসারী সাহেব বিএনপি ছেড়ে চরমোনাই পীর সাহেব এর সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করছেন।

মহান রাব্বুল আলামীন তাকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার মতো তৌফিক দান করুক 🤲

12/11/2025
11/11/2025

৮ দলের সমাবেশে চরমোনাই মুরিদ, ৯৭ বছর বয়সী স্বেচ্ছাসেবক |
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শক্তির জায়গাটা কিন্তু এখানেই! একদল নির্ভীক সৈনিক শায়েখ সৈয়দ ফজলুল করীম রহ. তৈরি করে গেছেন!

04/09/2025

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স প্রাপ্ত সকল ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

ধন্যবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কে
25/03/2025

ধন্যবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কে

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সংহতি

বর্তমানে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ এবং সরকারকে দ্রুত সমাধান নেওয়ার আহ্বান জানাচ্ছে।

আজ ২১ মার্চ ২০২৫ রোজ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে একথা বলেন।

নেতৃদ্বয় বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত জুনিয়র ইন্সট্রাক্টর পদে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি দেওয়া নীতিগতভাবে ভুল। যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন না করে এ ধরনের পদোন্নতির সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত ছয়দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিজেদের স্বার্থে নয়, বরং সমগ্র দেশের কারিগরি শিক্ষার মান রক্ষার জন্য। তাই সরকারকে দ্রুত এই সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, ছাত্রসমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে ছিল, আছে এবং থাকবে। আমরা আশা করি, সরকার দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।

বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবির
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

20/03/2025

প্রেস বিজ্ঞপ্তি

হাইকোর্টের রায়ের মাধ্যমে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি পলিটেকনিক শিক্ষার্থীরা মানবে না
-ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

গতকাল হাইকোর্টের রায়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমরা জানি, শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসকৃতদেরই জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার অধিকার রয়েছে। এই রায় কারিগরি শিক্ষার্থীদের প্রতি অবিচার ও বৈষম্যের দৃষ্টান্ত। তাই পলিটেকনিক শিক্ষার্থীরা একে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এছাড়াও কারিগরি শিক্ষাকে উপেক্ষা করে নানা বৈষম্য তৈরি করা হয়েছে, যা কারিগরি শিক্ষার মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ছয় দফা দাবি উত্থাপন করেছি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ থেকে ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন পূর্বে জানিয়েছে এবং
বর্তমানে জানাচ্ছে এবং ভবিষ্যতেও জানাবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

20/03/2025

এ লড়াই আমাদের অস্তিত্বের..!!

এই লড়াই সকল ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ের✊✊✊

দশম গ্রেড আমার অধিকার,আমাদের অধিকার🫵🫵🫵🫵
কোনো ছাড় নয় , কারিগরি শিক্ষার বৈষম্য দূর করতে সর্বদা প্রস্তুত আছি✊✊✊
কারিগরি ছাত্রসমাজ প্রস্তুত থাকো ✊✊

#মুন্সীগঞ্জ_পলিটেকনিক_ইনস্টিটিউট

19/01/2025

Address

Munshiganj Polytechnic Institute
Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Icab মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share