উপজেলা প্রশাসন মুকসুদপুর

উপজেলা প্রশাসন মুকসুদপুর উপজেলা প্রশাসন মুকসুদপুর, গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা । এই উপজেলায় জীবন যাত্রার মান ভাল। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে মুকসুদপুর উপজেলা অগ্রনী ভূমিকা পালন করছে। এটিকে আরও গতিশীল করার লক্ষ্যে কার্যক্রম অব্যহত আছে। জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রামের আওতায় গৃহীত জেলা, উপজেলা এবং ইউন

িয়ন পোর্টাল তৈরী করা হয়েছে। এই ওয়েব পোর্টালের মাধ্যমে যেমন অবাধ তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে তেমনি ই-গভর্ন্যান্স বাস্তবায়নের পথ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। মুকসুদপুর উপজেলা পোর্টাল থেকে জনসাধারন তার কাঙ্ক্ষিত সেবাসমূহ গ্রহন করতে পারবে। মুকসুদপুর উপজেলা পোর্টালে ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও যোগাযোগ ব্যবস্থার সকল তথ্য তুলে ধরা হয়েছে। সমগ্র সরকারী অফিসসমূহের কার্যক্রম ও সেবা প্রদান সংক্রান্ত তথ্যাবলী অর্ন্তভূক্ত করা হয়েছে। মুকসুদপুর উপজেলা পোর্টালে আপনার সাময়িক অবস্থান আপনার তথ্যভান্ডারকে সমৃদ্ধ করবে। উপজেলা পোর্টালের মাধ্যমে আপনাকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত। এই উপজেলা পোর্টালের তথ্য ভান্ডার পরিপূর্ণ করতে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি মুকসুদপুর উপজেলা পোর্টালের তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ ও সার্বিক দিকনিদের্শনা প্রেরণের দুয়ার সবসময় উন্মুক্ত রইল। আপনার সহযোগিতা আমাদের কাম্য।

মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল মুকসুদপুর গড়ার লক্ষ্যে সকল শুভাকাঙ্খীদের কাছে সর্বাত্নক সহযোগিতা কামনা করছি।

মোঃ জোবায়ের রহমান রাশেদ
উপজেলা নির্বাহী অফিসার
মুকসুদপুর, গোপালগঞ্জ।

Address

Muksudpur, Dhaka
Muksudpur
8140

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

06654-56201

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন মুকসুদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন মুকসুদপুর:

Share