কাশালিয়া ইউনিয়ন

কাশালিয়া ইউনিয়ন শাপলা শালুক আর চান্দার বিল ও কৃষি ঐতিহ্যের ধারক বাহক একটি ইউনিয়নের নাম কাশালিয়া।

গোপালগঞ্জ জেলার মুকসুূদপুর উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন হল কাশালিয়া ইউনিয়ন। মুকসুদপুর উপজেলার দক্ষিনে ঐতিহ্যবাহী চান্দার বিলের এক অংশ জুড়ে ১৫ নং কাশালিয়া ইউনিয়নটি অবস্থিত। এখানে হিন্দু, মুসলমান, খৃষ্ঠানসহ বিভিন্ন ধর্ম ও জাতীগোষ্ঠীর লোক একত্রে মিলেমিশে বসবাস করে। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। মুকসুদপুর উপজেলার মধ্যে সবথেকে বেশী ইরি ধান চাষ হয়ে থাকে এখানে। এছাড়া এখানে বর্ষাসহ বিভিন্ন মৌসুম

ে প্রচুর পরিমান প্রাকৃতিক মাছ পাওয়া যায়।বর্ষা মৌসুমে প্রচুর পরিমান শাপলা জন্মে এখানের বিলগুলোতে।এখানকার শাপলা অর্গানিক সবজি হিসাবে বিক্রি হয় এগুলো চলে যায় ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে। কাশালিয়া ইউনিয়নে তেমন কোন দর্শনীয় স্থান না থাকলেও বর্ষা মৌসুমে নৌকা ভ্রমনের জন্য বা চান্দার বিলে শাপলা ফুল দেখতে এবং তরতাজা টেংরা পুটি কই শিং মাছের শাপলার ঝোল খেতে চাইলে আসতে পারেন আমাদের প্রানের কাশালিয়া ইউনিয়নে। অতিথি আপ্যায়নে কাশালিয়া হউনিয়নের লোকজনের কোন বদনাম নাই। ধন্যবাদ।

18/04/2025

কাশালিয়া ইউনিয়নের নিশ্চিতপুরের বৈশাখী মেলার চড়ক পুজা মহোৎসব চলছে।

চড়ক পূজা (বা চরক পূজা) হল বাংলার অন্যতম প্রাচীন ও লোকজ ধর্মীয় উৎসব, যা মূলত হিন্দু শিবভক্তদের মধ্যে প্রচলিত। এটি সাধারণত বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি-তে পালন করা হয়, যা ইংরেজি ক্যালেন্ডারে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পড়ে।

চড়ক পূজার মূল বৈশিষ্ট্য:

1. ভক্তি ও তপস্যা:
এই পূজায় শিবভক্তরা উপবাস, ধ্যান ও নানা কষ্টসাধ্য সাধনার মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ করেন।

অনেকে নিজ দেহে ছুরি, শলাকা, কাঁটা ফুটিয়ে শারীরিক কষ্ট সহ্য করে “শিবের কৃপা” কামনা করেন।

2. চড়ক গাছ ও ঝুলন:
একটি উঁচু কাষ্ঠ নির্মিত চড়ক গাছে শিবভক্তরা দড়ি বেঁধে, পিঠে হুক লাগিয়ে বাতাসে দুলতে থাকেন। এটিকে বলা হয় “চড়কে চড়া”।
এটি অনেক সময় থ্রিল ও সাহসিকতার প্রতীক হিসেবেও গণ্য হয়।

3. মেলা ও লোকজ উৎসব:
চড়ক পূজাকে কেন্দ্র করে অনেক জায়গায় বড় মেলা বসে। হস্তশিল্প, খেলনা, হালকা খাবার, সার্কাস ইত্যাদি থাকে।

এটি শুধুই ধর্মীয় নয়, এক ধরনের লোকজ সংস্কৃতির উৎসব হিসেবেও প্রতিষ্ঠিত।
#হিন্দু #সনাতন #পূজা #গোপালগঞ্জ #নিশ্চিন্তপুর

দেশপ্রেম যখন মানুষের মধ্যে জাগ্রত হয় তখন বন্যা বলেন আর অর্থ সংকট বলেন অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত হয় না। ইনশাআল্লাহ এগিয়...
30/08/2024

দেশপ্রেম যখন মানুষের মধ্যে জাগ্রত হয় তখন বন্যা বলেন আর অর্থ সংকট বলেন অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত হয় না। ইনশাআল্লাহ এগিয়ে যাবে দেশ এই প্রত্যাশা সকলের।

13/08/2024

আমাদের কাশালিয়া ইউনিয়ন এর কোন গ্রামে কতগুলো সরকারি সোলার স্ট্রিট লাইট রয়েছে, তার মধ্যে কতগুলো চালু আছে কতগুলো বন্ধ আছে, নিজ গ্রাম পরিদর্শন করে সঠিক তথ্য কমেন্টে জানাতে পারেন। নিরাপত্তার স্বার্থে এই সকল সোলার স্ট্রিট লাইটগুলো অতন্দ্র প্রহরীর মত কাজ করে তাই এগুলো মেরামত করার উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ থাকল।

প্রচারে এডমিন প্যানেল
কাশালিয়া ইউনিয়ন ফেসবুক পেজ ও গ্রুপ

09/08/2023

কাশালিয়া ইউনিয়নে রোপা আউশধান চাষ এবং সফলভাবে সেটা ঘরে তুলতে সক্ষম হয়েছে শাহানারা এগ্রো ফার্ম। এলাকার কৃষকরা এখন নতুন সপ্ন দেখছে আগামিতে ১ বার নয় ২ বার ধান উৎপাদন করবে চন্দার বিলের অন্তর্ভুক্ত কাশালিয়া ইউনিয়ন এর চাষিরা।

14/03/2022
দক্ষিন মুকসুদপুর  কাশালিয়া ইউনিয়নের বামনগাতী গ্রামে সমন্বিত কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে রবি ম...
06/02/2022

দক্ষিন মুকসুদপুর কাশালিয়া ইউনিয়নের বামনগাতী গ্রামে সমন্বিত কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে রাইস ট্রান্সপ্লানটারের মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্ভোধন করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ চৈতন্য পাল ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রহুল কুদ্দুস আহম্মেদ, উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার শ্যামা প্রসাদ, উপ-সহকারি কৃষি অফিসার প্রিতীশ দাশসহ আরও অনেকে।

এছড়া উপস্থিত ছিলেন সমন্বিত কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের কৃষক সমিতির সভাপতি ও শাহানারা এগ্রো ফার্ম এর নির্বাহী পরিচালক নাজমুল শিকদার এবং সমিতির অন্যান্য সদস্যগন।

উল্লেখ্য মুকসুদপুর উপজেলার মধ্যে একমাত্র আধুনিক কৃষি ফার্ম কাশালিয়া ইউনিয়নে অবস্থিত শাহানারা এগ্রো ফার্ম। কারন মুকসুদপুর উপজেলার মধ্যে ২০১৮ সালে সর্বপ্রথম সৌরবিদ্যুত চালিত সেচ পাম্প স্থাপন করে এলাকার কৃষকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিল এই এগ্রো ফার্ম। বর্তমানে ৩ টি ব্লকে সোলার সেচ পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হচ্ছে।এছাড়া মুকসুদপুর উপজেলায় সর্বপ্রথম এই ফার্মকে ৫০% সরকারী ভর্তুকিতে ৩০ লক্ষ টাকা মূল্যের একটি কম্বাইন হারভেস্টর প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারও সেই ধারাবাকিতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় কাশালিয়া ইউনিয়নের ১১০ জন উদ্যোগী কৃষকদের সমন্বয়ে একটি সমন্বিত কৃষি সমিতি গঠন করা হয়েছে। এই সমিতির সকল সদস্যদের যান্ত্রিক কৃষিতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে নতুন ধানজাত ব্রি ৮৯ জাতের ৬০০ কেজী বীজ ধান, আধুনিক বীজতলা তৈরির জন্য ২০০০ সিডলিং ট্রে, ২ লক্ষ টাকা মূল্যের একটি সিডলিং মেশিন প্রদান করা হয়েছে এছাড়া ৫০% ভুর্তুকিতে ৪ লক্ষ টাকা মূল্যের একটি রাইস ট্রান্সপ্লটার মেশিন এর বরাদ্দ দেওয়া হয়েছে।

কাশালিয়া ইউনিয়ন দক্ষিন মুকসুদপুরের অবহেলিত একটা অঞ্চল যেখানে কৃষকের একমাত্র ফসল ধান। বন্যাকবলিত,নিচু এবং একফসলি জমি হওয়া সত্বেও ধান রোপন থেকে ধান কর্তন পর্যন্ত আধুনিক সকল কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহারের মাধ্যমে কাশালিয়া ইউনিয়নে যে একটা নিরব কৃষি বিপ্লব ঘটে যাচ্ছে তা হয়ত মুকসুদপুর উপজেলার অনেকেরই অজানা।

ক্রমবর্ধমান শ্রমিক সংকট, ডিজেল, সার,কীটনাশকসহ সকল কৃষি উপকরনের মূল্যবৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত কৃষক লসের সম্মুখীন হচ্ছে। তাই কৃষক ও কৃষিকে বাঁচাতে এখন যান্ত্রিক কৃষির কোন বিকল্প নাই।

আষাড়ের আগমন সন্নিকটে, আর কিছুূদিন পরেই আমাদের কাশালিয়া ইউনিয়নের বিলগুলো পানিতে থৈ থৈ করবে। শাপলা ফুলে মাঠগুলো সাজবে অপরু...
06/06/2021

আষাড়ের আগমন সন্নিকটে, আর কিছুূদিন পরেই আমাদের কাশালিয়া ইউনিয়নের বিলগুলো পানিতে থৈ থৈ করবে। শাপলা ফুলে মাঠগুলো সাজবে অপরুপ সাজে। নৌকা নিয়ে ভোরবেলা চান্দার বিলে গেলে দেখা মিলবে অন্যরকম দৃশ্যের।মনের অজান্তেই গান ধরতে পাররেন তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন।

শাপলা শুধু কাশালিয়া ইউনিয়নের মাঠের শোভা বর্ধন করবে বিষয় কিন্তু সেটা নয় এটা আমাদের ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের মানুষের আয়ের উৎস। বেদগ্রামসহ বিভিন্ন গ্রাম থেকে এই অর্গানিক সবজি সল্পমূল্যে চলে যাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর ও হাট বাজারে। শাপলা বিক্রি করে কিছু গরিব মানুষ দুমুঠো ডাল ভাত তুলে দিবে তাদের সন্তানদের মুখে। কিন্তু আমরা কি জানি ফসলের মাঠে ধানের জমতি ঘাস মারা বিভিন্ন কিটনাশক ও রাসায়নিক ক্যেমিকেল ব্যবহারের কারনে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এই শাপলা ফুল। আসুন আমরা সচেতন হই, বিনা খরচের ফসল এই লক্ষীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করি।

এবার আসুন জেনে নেই সবজি হিসাবে শাপলার কিছু গুন।
শাপলাতে গ্যালিক এসিড ও তার বিভিন্ন যৌগ, ফ্লেভনল গ্লাইকোসাইড ও লিগনিন বিদ্যমান। সাধারণত ফুল ও রাইজোম মানবদেহের বিভিন্ন রোগে যেমন- স্নিগ্ধ কারক, শীতল কারক, পিত্ত প্রশমক, হৃদযন্ত্রের শক্তি কারক ও পিপাসা নিবারক।

ধন্যবাদান্তে
মোঃ নাজমুল শিকদার
বামনগাতী / কাশালিয়া ইউনিয়ন

Address

Kashlia Union
Muksudpur

Telephone

+8801777676744

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাশালিয়া ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category