17/02/2016
প্রতিষ্ঠাকালীন
ছাত্র মজলিস রাজনগর উপজেলা
শাখার সভাপতি,
বাহরাইন খেলাফত
মজলিস নেতা
মাওলানা নুরুল
ইসলামের সাথে
রাজনগর ছাত্র
মজলিসের
মতবিনিময়
ছাত্র মজলিস
রাজনগর উপজেলা
শাখার
প্রতিষ্ঠাকালীন
সভাপতি ও বাহরাইন
খেলাফত মজলিস
নেতা মাওলানা নুরুল
ইসলাম খানের সাথে
রাজনগর উপজেলা
ছাত্র মজলিসের
নেতাকর্মীদের
মতবিনিময় ও চাচক্র
অনুষ্ঠিত হয়। ১৬
ফেব্রুয়ারি, মঙ্গলবার
বিকেল চারটায়
রাজনগরের তারাপাশা
মজলিস মিলনায়তনে
অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির কথা
বলেন ছাত্র মজলিস
মৌলভীবাজার জেলা
সভাপতি মুহাম্মদ
এহসানুল হক।
রাজনগর উপজেলা
সভাপতি মাহফুজুল
হক তালুকদারের
সভাপতিত্বে ও
সেক্রেটারি আহসান
উদ্দিন গিলমানের
পরিচালনায় সভায়
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত
ছিলেন সংগঠনের
জেলা সেক্রেটারি
ফরহাদ সাইফুল্লাহ,
রাজনগর খেলাফত
মজলিস সেক্রেটারি
মাওলানা আব্দুস
শহীদ, ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা
শাখার প্রাক্তন
সভাপতি মাওলানা
এনায়েত উল্লাহ
বেলাল প্রমুখ।
অন্যান্য
দায়িত্বশীলদের মাঝে
উপস্থিত ছিলেন
কামারচক ইউপি
সভাপতি সভাপতি
সিরাজুল ইসলাম,
পতনঊষার ইউপি
সভাপতি মুহাম্মাদ জয়নুল আবেদীন,
কামারচক ইউপি
সেক্রেটারি
নুরুজ্জামান চৌধুরী,
বায়তুলমাল সম্পাদক
শাকির আহমদ, অফিস
পাঠাগার সম্পাদক
মিসবাউর রহমান রনি,
সাংগঠনিক সম্পাদক
শাহ আলাউদ্দিন
প্রমুখ।
সভাশেষে চাচক্র
অনুষ্ঠিত হয়। সভায়
বাহরাইন প্রবাসী
নেতা মাওলানা নুরুল
ইসলামের দেশে আগমন
উপলক্ষে ফুল দিয়ে
শুভেচ্ছা জানান ছাত্র
মজলিস রাজনগর
উপজেলার নেতৃবৃন্দ।
এসময় জেলা ছাত্র
মজলিস সভাপতি ও
সেক্রেটারি উপস্থিত
ছিলেন।