ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা

ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা, Political organisation, Moulvi Bazar.
(1)

বাছাইকৃত জনশক্তিদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া পশ্চিম। অতিথি হিসেবে উপস্থিত ছিল...
04/06/2026

বাছাইকৃত জনশক্তিদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া পশ্চিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সেক্রেটারি জনাব মহসিন আহমদ ও জেলা দাওয়াহ সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ।


সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বড়লেখা উপজেলা। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসে...
30/05/2026

সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বড়লেখা উপজেলা।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক জনাব শরিফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব মাওলানা আমিনুল ইসলাম ও ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি জনাব ফরিদ উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা..ঈদ মোবারক
27/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা..

ঈদ মোবারক

এসএসসি/দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখা।উ...
22/05/2026

এসএসসি/দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখা।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জনাব ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি জনাব আবু নাছির মোঃ ত্বহা।


ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার প্রতিবাদঢাকা প্রকৌশল ও...
17/05/2026

ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার প্রতিবাদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৭ মে (রবিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নিজ ক্যাম্পাসে বহিরাগত কোনো শিক্ষককে নয়, বরং ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও দলীয় লেজুড়বৃত্তিমুক্ত উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ ১৭ মে সকালে ডুয়েটের প্রধান ফটকে পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডুয়েট ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপিপন্থি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ডুয়েটের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নতুন দখলদারিত্বের রাজনীতিরই বহিঃপ্রকাশ। জুলাই অভ্যুত্থানের পর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে পিটিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদলই দেশের শিক্ষাঙ্গনে পুনরায় লাশের রাজনীতি শুরু করে। এরপর তারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, রুয়েট এবং ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ছাড়াও শিক্ষার্থীদের নানা ধরনের ট্যাগিং ও ফ্রেমিং করে নির্যাতনের প্রেক্ষাপট তৈরি, ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি এবং পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে তারা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে আবারও ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের এই অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ তুলে ধরে বলেন, “রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার নীলনকশার অংশ হিসেবে সম্পূর্ণ দলীয় বিবেচনায় জেলা ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক এবং ১৮টি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এই হঠকারী সিদ্ধান্ত ও পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, বরাবরের ন্যায় এই হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে বিবৃতি দিয়েছে হামলাকারী সংগঠন ছাত্রদল, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আমরা অনতিবিলম্বে ডুয়েট ক্যাম্পাসে হামলাকারী বহিরাগত ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিতর্কিত ও দলীয় উপাচার্য নিয়োগের বৈষম্যমূলক নীতি পরিহার করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মরহুম এবি কবির আহমদ ভাইয়ের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক...
13/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মরহুম এবি কবির আহমদ ভাইয়ের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা সভাপতি ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

উল্লেখ্য, কবির ভাই ২০১৩ সালের ২৫ আগস্ট সকাল ৮:০০টায় মৌলভীবাজার থেকে সিএনজিযোগে সিলেট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের ধাক্কায় শেরপুরের আইনপুর গেইটের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

পরবর্তীতে উনার নিজ বাড়ির (হবিগঞ্জ) পাশের গোরস্থানে দাফন করা হয়।

মহান রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল মরহুম এবি কবির আহমদ ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।।

13/05/2026

তারুণ্যের চোখে কেমন হবে আগামী বাজেট?

12/05/2026

শহীদ বেলাল ভাইয়ের শাহাদাত বার্ষিকীতে উনার বাড়িতে শহীদের স্মরণে গান..


ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১৭ তম শহীদ বেলাল হোসাইন ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত...
12/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১৭ তম শহীদ বেলাল হোসাইন ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখা।



১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছা...
12/05/2026

১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বড়লেখা শহর শাখা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি জনাব আব্দুস সামাদ।



Address

Moulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share