Moulvibazar Govt. High School

Moulvibazar Govt. High School মৌলভীবাজার শহরের শ্রেষ্ঠ এবং প্রাচী? For any kind of information or help please contact 0861-52246

বিষয়টি অতিব জরুরী! সকল মৌসউবিয়ান'রা মনোযোগের সহিত পড়বেন। আমাদের বিদ্যালয়ের মর্নিং শিফটের গণিত এবং আইসিটি বিষয়ের সুদক্ষ শ...
10/03/2025

বিষয়টি অতিব জরুরী! সকল মৌসউবিয়ান'রা মনোযোগের সহিত পড়বেন।

আমাদের বিদ্যালয়ের মর্নিং শিফটের গণিত এবং আইসিটি বিষয়ের সুদক্ষ শিক্ষক জনাব মো: মোস্তাক আহমদ স্যার যিনি এতবছর যাবত এই স্কুলে শিক্ষকতা করছেন তাকে কোন অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়িতে বদলি করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করতে অনিচ্ছুক উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা৷ কারণ বিষয়টি "কনফিডেনসিয়াল"।

গত ৪ মার্চ, আমাদের স্কুলের দুইজন শিক্ষকের একজনকে পার্বত্য খাগড়াছড়ির একটি স্কুলে এবং অন্যজনকে শ্রীমঙ্গলে বদলির আদেশ জারি করা হয়েছে। সাধারণত, শিক্ষকদের বদলির পেছনে দুটি প্রধান কারণ থাকে।

প্রথমত, যদি কোনো শিক্ষক পারিবারিক কারণে কিংবা অন্য যেকোনো কারণে নিজে বদলির জন্য আবেদন করেন। দ্বিতীয়ত, যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে একই রিজনের অন্য স্কুলে কিংবা অন্য রিজনের কোনো স্কুলে বদলি করা হয় (যা উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উক্ত জেলার জেলা প্রশাসক করতে পারবেন)। তন্মধ্যে পার্বত্য অঞ্চলে বদলি হওয়াকে অন্যতম শাস্তি হিসেবে বিবেচনা করা হয়। এটা শুধু ঐ সকল অভিযুক্তদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এক্সট্রিম লেভেলে কোনো খারাপ কাজ করেছেন।

যখন একজন শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তার ফলাফল ডিরেক্ট বদলি নয়! কিছু ধারাবাহিকতা রয়েছে৷ প্রথমত সুযোগ প্রদান৷ একজন কর্মকর্তার ভুল ত্রুটির জন্য তাকে তিনবার পর্যন্ত সুযোগ দেওয়ার বিধান রয়েছে৷ যখন তিনি তিন বারের পরেও নিজেকে পরিশোধন করতে ব্যার্থ হন, তখন তার বদলির জন্য অভিযোগ করা যেতে পারে। অভিযোগেরও বেশ কিছু ধারাবাহিকতা রয়েছে। প্রথমত অভিযুক্তের বদলির জন্য বিভাগীয় পরিচালকের সঙ্গে কথা বলা। এবং এর সমাধান সরূপ তিনি অভিযুক্তকে একই রিজনের (বিভাগ) অন্য কোনো উপজেলায়/জেলায় ট্রান্সফার করে দেন। অভিযোগ বেশি গুরুতর হলে এবং তা "সুষ্ঠু তদন্তের" পর প্রমাণিত হলে, তখন এরূপ ডিফারেন্ট রিজনে ট্রান্সফার করার মতো গুরুতর শাস্তি প্রদান করা যেতে পারে।

অর্থাৎ দেখেন, আপনি কমপ্লেইন্ট করবেন, তার সুষ্ঠু তদন্ত হবে, জবাবদিহিতা করতে হবে তারপর ডিসিশন। জাস্ট কমপ্লেইন্ট এর উপর ভিত্তি করেই ডিসিশন নেওয়ার কোনো বিধি নেই।

এখন বিদ্যালয়ের প্রেক্ষাপটে লক্ষ্য করা যাক! ৫৭ জন শিক্ষকের প্রয়োজনীয়তা থাকলেও বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের সংখ্যা কেবল ৪২! গণিতের শিক্ষক দুই শিফটে কেবল চারজন! এই প্রেক্ষাপটে এই বিদ্যালয়ের দুইজন শিক্ষকের বদলির আদেশ কিভাবে আসতে পারে? গত ৪ তারিখে প্রজ্ঞাপন জারি করা হলেও এই পাঁচ দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় কেনো বদলি স্থগিত করার জন্য কোনো উদ্যোগ নেননি? আর প্রধান শিক্ষক কর্তৃক কোনো কমপ্লেইন্ট না করা হলে এরূপ আদেশের বিরোধিতা তিনি কেনো করেননি?

আমরা সত্য জানতে চাই! এবং এই বৈষম্য আমরা কোনো ভাবেই মেনে নিব না!

আমরা আগামীকাল এই স্কুলের শিক্ষার্থী হিসেবে, মোস্তাক স্যারের স্টুডেন্ট হিসেবে ন্যায়ের পক্ষে লড়ব! আগামীকাল ১১ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩০ ঘটিকায় আপনারা সবাই বিদ্যালয়ে উপস্থিত থাকবেন। আমরা একসাথে ডিসি স্যারের নিকট স্মারক লিপি জমা দিব। এই অন্যায়ের বিরুদ্ধে সকল মৌসউবিয়ানকে দাড়াতে হবে!

©️

আমাদের সকলের প্রাণের প্রিয় বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়   #জামে_মসজিদ এর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মসজিদট...
10/12/2024

আমাদের সকলের প্রাণের প্রিয় বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় #জামে_মসজিদ এর নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

মসজিদটির নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র,শিক্ষক,মুসল্লি,শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত দানশীল ব্যক্তিবর্গের প্রতি আহবান জানানো যাচ্ছে।

আর্থিক অনুদান বা যে কোনো ধরনের সহায়তা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

⚠️  সতর্কীকরণ বিজ্ঞপ্তি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর বর্তমান শিক্ষার্থীদের বলছি.. আমাদের বিদ্যালয়ের কোনো শিক্ষক/শি...
01/09/2024

⚠️ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর বর্তমান শিক্ষার্থীদের বলছি.. আমাদের বিদ্যালয়ের কোনো শিক্ষক/শিক্ষিকা এর সাথে কোনো বিষয়ে উপযুক্ত প্রমান ছাড়া কোনো প্রকার বেয়াদবির চেষ্টা বা পরিকল্পনা করলে আমরা প্রাক্তন ব্যাচের ছাত্ররা কেউ বসে থাকবো না.. তবে কোন অভিযোগ থাকলে প্রমান সহ কথা বলা যেতে পারে নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে.. তাই অসদাচরণ করা বা এই ধরনের ব্যাপারে সর্তক থেকো.. দেশের বিভিন্ন জায়গায় ঘটা নিন্দনীয় ঘটনার স্রোতে গা ভাসিয়ে তিল কে তাল বানিয়ে শিক্ষকদের সাথে বেয়াদবি করা হচ্ছে যা আমরা মৌলভীবাজারে হতে দিবো না..
কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকারটাও আমরা কেউ রাখি না.. এখানে কোনো রকম শিক্ষকদের অসম্মান চলবে না.. ওনারা আমাদের মা-বাবার মতো এবং পুজনীয় সেটা মাথায় রাখতে হবে..

- প্রাক্তন ছাত্র
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

04/06/2024
রেজিস্ট্রেশনের শেষ দিন ২৩ রমজান
21/04/2022

রেজিস্ট্রেশনের শেষ দিন ২৩ রমজান

হ্যালো-১৩ইফতার-২০২২বিগত দুই রমজানে ইফতার মাহফিলের আয়োজন না করতে পেরে আমরা অন্যন্ত দুঃখ প্রকাশ করছি কিন্তু গত দুই বছর গরী...
13/04/2022

হ্যালো-১৩
ইফতার-২০২২
বিগত দুই রমজানে ইফতার মাহফিলের আয়োজন না করতে পেরে আমরা অন্যন্ত দুঃখ প্রকাশ করছি কিন্তু গত দুই বছর গরীব দুঃখি এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাড়িয়ে ছিলাম সবাই যা অনেক সওয়াব এর কাজ এমনকি অনেকে আমাদের এইসব উদ্যোগকে অনেক বাহ বাহ দিয়েছেন। প্রতিবছর রমজানে এরকম ভালো কাজ করে আমরা নিজেদের বার বার প্রমাণ করছি এবং শুধু নিজের একার নয় বরং পুরো ব্যাচের নাম উজ্জ্বল করছি যা আর কেউই করতে পারে নি।
প্রিয় বন্ধুরা ইফতার খাওয়া বড় কথা নয় আসল হলো সবাই এক সাথে সাক্ষাৎ করে নিজেদের মধ্যে ভ্রাতৃত্তের বন্ধন বজায় রাখা, স্কুল জীবনের নানান হাসি খুশির দিন মনে করে সেই শৈশবে ফিরে যাওয়া।
যাইহোক, এবার কিন্তু সেই ইফতার মাহফিলটা হচ্ছে তবে সাথে গরীব অসহায় মানুষদেরকে নিয়ে।

ইফতারের প্যাকেজ থাকছে ১৫০/- এবং সাথে আরো ১৫০ টাকা গরীব দুঃখি মানুষদের এক বেলা ইফতার করানোর জন্য, মোট ৩০০/- করা হয়েছে।
স্বেচ্ছায় কেউ বেশি দিতে চাইলে স্বাগতম!

আমরা আগামী ২২ তারিখ পর্যন্ত টাকা কালেকশন করবো এর পরে আর করা হবে না। ইনশাআল্লাহ সবার সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি। ইফতার মাহফিলের সম্ভাব্য তারিখ ২৮ রমজান
পরবর্তীতে আবার তারিখ এবং স্থান সবাইকে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ

টাকা পাঠানোর ঠিকানা
বিকাশ - 01307723612 ( হান্টেড শুভ)
(রেফারেন্স এ নিজের নাম লিখে দিলে ভাল হয়)

বি.দ্র. ১ঃ আর কারো যদি বিদেশ থেকে টাকা পাঠাতে সমস্যা হয় তাহলে কিভাবে পাঠাতে পারলে সুবিধা হয় সে বিষয়ে আমাকে জানালে আমি চেষ্টা করতে পারি।

বি.দ্র. ২ঃ
আর এই পেইজে যদি এখনো ব্যাচের কেউ এড না থাকে তাহলে তাকে একটু মেনশন করার জন্য অনুরোধ রইলো কমেন্টে যাতে আমাদের বন্ধুকে আমরা এড করতে পারি। মর্নিং এর অনেকেই হয়তো পেইজে নেই।
দানের জন্য ব্যাচের বাইরের যে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন।

19/02/2022

আভাস ব্যান্ড গতকাল অসাধারন গান পরিবেশন করেছে।

16/02/2022

আপনি কি ১৩০ তম বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুত?

18/01/2022

আগামী ২১-১-২০২২ তারিখে মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়" এর ১৩০ বছর পূর্তি উপলক্ষে...
12/12/2021

আগামী ২১-১-২০২২ তারিখে মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়" এর ১৩০ বছর পূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।উক্ত মিলনমেলায় বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন করার জন্য আহবান করা যাচ্ছে।
রেজিস্ট্রেশন আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে।

রেজিস্ট্রেশন স্থান : স্কুল অডিটোরিয়াম।
রেজিস্ট্রেশন ফি :৭০০৳

আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে আগামী ২১-১-২০২২ তারিখে মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি উচ্চ বি...
10/12/2021

আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে আগামী ২১-১-২০২২ তারিখে মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়" এর ১৩০ বছর পূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।উক্ত মিলনমেলায় বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন করার জন্য আহবান করা যাচ্ছে।

রেজিস্ট্রেশন আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে।

রেজিস্ট্রেশন স্থান : স্কুল অডিটোরিয়াম।
রেজিস্ট্রেশন ফি :৭০০৳


#21-1-2022

13/09/2021

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাণের উচ্ছ্বাস

Address

Old Hospital Road Moulvibazar
Moulvi Bazar
3200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 13:30
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

086153248

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share