মিঠাপুকুর ছাত্রলীগ - Mithapukur Chatroleague.

মিঠাপুকুর ছাত্রলীগ - Mithapukur Chatroleague. *শিক্ষা, শান্তি ,প্রগতি ছাত্রলীগের মূলনীতি*

19/05/2020

> নিজের ভালোর জন্য, জানার জন্য পুরোটা পড়ে নিবেন <

★করোনা ভাইরাস পরবর্তী সমস্যা এবং চিকিৎসা
Dr. Opurbo Chowdhury
London, England

বেশিরভাগ লোকজন এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে COVID-19 থেকে বাঁচতে এবং বাঁচাতে ব্যস্ত । সাধারণ মানুষ কথা বলছে - হাত ধোয়া আর সামাজিক দূরত্ব নিয়ে, ডাক্তাররা বলছে উপসর্গ, মেডিসিন আর ভ্যাকসিন নিয়ে । খুব কম খবর নেয়া হচ্ছে যারা আক্রান্ত হলো তাদের কি অবস্থা, কেমন যাচ্ছে শরীর, কি অবস্থা দিয়ে গেলো তারা, কতটুকু সুস্থ্য হয়ে উঠলো, কতদিন লাগে এই অবস্থা থেকে বের হতে, তখন কি কি সমস্যার মুখোমুখি হতে হয় । আজ এসব নিয়ে বলবো । করোনা পরবর্তী সমস্যা এবং চিকিৎসা ।

ক' দিন আগে বাংলাদেশ থেকে এক তরুণী জানালেন- তাদের পরিবারে তারা তিনজন করোনা আক্রান্ত হয়েছেন । বাবা, মা এবং তরুণী নিজে । বাবা মারা গেলেন, মা এবং তিনি এখনো বেঁচে আছেন, সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে । রোজা রাখতে চান, রাখতে পারবেন কিনা, জানতে চাইলেন । একবাক্যে - না করে দিলাম । কোনোভাবেই রোজা রাখা যাবে না । ওনাকে কথা দিয়েছিলাম, সময় পেলে এ নিয়ে লিখবো - করোনা পরবর্তী কি আমাদের করণীয় ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কমন গাইড লাইন দিয়েছে যে - লক্ষণ দেখা দেবার পর একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ভাইরাসটি শরীরে থাকে । এ নিয়ে একটুপর লিখছি ।

সহজ করে বলা যায় - এই গাইড লাইন নূন্যতম, কিন্তু সবার জন্যে সমান ভাবে প্রযোজ্য নয় । নিয়মের ছকে ঘড়ির কাঁটায় কাঁটায় সমস্যা থেকে বের হতে একেকজনের শরীরের উপর নির্ভর করবে কত দিন লাগবে । এখানে আরেকটি জিনিস বলতে হয় - লক্ষণগুলো না থাকা এবং শরীরে ভাইরাস না থাকা একই নয় । লক্ষণ গুলো আর নেই মানে - ভাইরাস দুর্বল হয়ে গেছে, কিন্তু এখনো আছে । সুতরাং পরিপূর্ণ সুস্থ্য না হওয়া পর্যন্ত ভাইরাস শরীর থেকে যায় না ।

COVID-19 একটি নতুন সমস্যা । সত্যিকার অর্থে এখনো ভালো করে কোনো গবেষণা হয় নি, আসলেই কত দিন লাগে এই ভাইরাস থেকে বের হতে । যে সব গবেষণা হয়েছে, তা ছিল ছোট ছোট গ্ৰুপের পর্যবেক্ষণ । সময় গেলে সামনে আরো বড় আকারের গবেষণার ফলাফল হাতে আসবে ।

প্রথমে ভাবা হয়েছিল এটি নরমাল ফ্লু এর মতো । কিন্তু বাস্তবে তা নয় । এটি ফ্লু এর চেয়েও মারাত্মক । COVID-19 এখনো পর্যন্ত প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি করছে আমাদের, চিকিৎসকদের, বিজ্ঞানীদের । তারপরেও এ পর্যন্ত যা বলা হয়েছে এবং হচ্ছে - তার বেশিরভাগ পূর্বের করোনা ভাইরাসগুলোর অভিজ্ঞতা থেকে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন হচ্ছে -

# মাইল্ড সিম্পটম হলে রিকোভারি পিরিয়ড এক থেকে দুই সপ্তাহ ।

# সিভিয়ার কিংবা ক্রিটিক্যাল হলে তিন থেকে ছয় সপ্তাহ লাগে পূর্ণ সুস্থ হয়ে উঠতে ।

কিন্তু অনেক রিপোর্টে দেখা গেছে যে, অনেক মাইল্ড সিম্পটম যেতে তিন সপ্তাহ লেগে গেছে, অনেক সিভিয়ার কন্ডিশন থেকে নরমাল হতে আট সপ্তাহ লেগে গেছে ।

এমনকি সিম্পটমগুলোরও দিনের সাথে দিনের পার্থক্য করে । প্রথমত ভাইরাসটি নতুন । আপনার শরীর জানে না কি করবে এই নতুন শত্রুর বিরুদ্ধে । একদিন ভালো থাকবেন তো পরের দিন হঠাৎ বেশি অসুস্থ অনুভব করবেন । আগের রাতে দেখলেন জ্বর কমে গেছে, খুশি হয়ে গেলেন । পরের দিন সন্ধ্যায় হঠাৎ দেখলেন তীব্র জ্বর এসেছে । এমন সুস্থ-অসুস্থর খেলা এই ভাইরাসটির একটি ধাঁধা । এই ভাবলেন সুস্থ হয়েই গেলেন, দুদিন যেতেই দেখলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে ।

যদি দেখেন আপনার লক্ষণগুলো মারাত্মক নয়, তাহলে লক্ষণ শুরু হওয়া থেকে দুই সপ্তাহ নিজেকে পূর্ণ বিশ্রামে রাখুন । প্রথম দুই সপ্তাহ যাবার পর ঘরের বাহিরে না যেয়ে ছোটোখাটো কাজে মনোযোগ দিন, সাথে নিজের শরীরকে লক্ষ্য রাখুন । একটি আগাম সতর্কবাণী দেই - ভাইরাসটি চলে যাবার সময় ফুসফুস, পাকস্থলী এবং মস্তিষ্কের ক্ষতি করে যায় । এ নিয়ে বিস্তারিত অন্য লেখায় লিখবো । এটা বলার কারণ এই জন্যে যে, মূল উপসর্গ গুলো প্রথম দুই সপ্তাহে চলে গেলেও পরের দুই সপ্তাহ নিজের শরীরকে চোখে চোখে রাখবেন, শরীরের কোনো অংশে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা, সেটাকে লক্ষ্য রাখবেন । তার মানে দু সপ্তাহের মাইল্ড সিম্পটমের যারা, তারা মূলত এক মাস হাতে রাখবেন পূর্ণ সুস্থ হতে ।

শুধু মাইল্ড সিম্পটম দেখা দিলে টেস্ট করবার দরকার নেই । কিন্তু মারাত্মক হলে তখন হসপিটালে ভর্তির সাথে সাথে টেস্ট করা জরুরি । এ ক্ষেত্রে মার্কিন CDC র গাইড লাইন হচ্ছে দু ধরনের ।

# টেস্টের উপর ভিত্তি করে
# লক্ষণগুলোর উপর ভিত্তি করে

হসপিটালে ভর্তি হবার পর শরীর ঘরে যাওয়ার মতো স্বাভাবিক অবস্থায় আসার পর ২৪ থেকে ৪৮ ঘন্টার ব্যবধানে ২ বার টেস্ট রেজাল্ট নেগেটিভ হতে হবে । একবার নেগেটিভ পর্যাপ্ত নয়, কারণ ফলস নেগেটিভ হতে পারে ।

যেখানে টেস্ট করে নিশ্চিত হবার উপায় নেই, সেখানে সিম্পটম দেখা দেয়ার দিন থেকে নূন্যতম ১০ থেকে ১৪ দিন অপেক্ষা করা শরীর স্বাভাবিক হয়ে উঠতে । পরবর্তী আরো ২ সপ্তাহ দেখা যে - শরীরের অন্য অংশে কোনো উপসর্গ দেখা যাচ্ছে কিনা, তাকে দেখা । সে ক্ষেত্রে শরীর বুঝে - চার থেকে ছয় এমনকি আট সপ্তাহ পর্যন্ত সময় নিতে হবে পূর্ণ সুস্থ হয়ে উঠতে ।

সাত দিন থেকে আঠাশ দিনের এই রেঞ্জের মধ্যে আপনি অনেকগুলো সমস্যা দেখতে পারেন অথব মুখোমুখি । COVID-19 এর স্বাভাবিক সিম্পটম : গলা ব্যথা, তীব্র জ্বর, কাশি এসব থেকে সেরে ওঠার পর যখন ভাইরাসগুলো কমতে থাকে তখন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন ।

খুব দুর্বল অনুভব করতে পারেন, শরীরের পেশীগুলোয় থেকে থেকে ব্যথা । CDC র রিপোর্ট অনুযায়ী এমেরিকান এক মহিলার সিম্পটম দেখা দেয়ার ৫০ দিন পর্যন্ত জ্বর আসা যাওয়া করছিলো । এমনকি তার শরীরে দুবার টেস্ট নেগেটিভ এসেছিলো । আরেকজন রোগীর এমন প্রথম সপ্তাহে পজিটিভ এসেছিলো, পরের সপ্তাহে নেগেটিভ এলো । কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে সে হাতে এবং পায়ে ব্যথা, ঝিনঝিন করা, মাঝে মাঝে শ্বাস কষ্ট হওয়া অনুভব করতে লাগলো । এরকম দুই সপ্তাহ যাওয়ার পর পঞ্চম সপ্তাহে গিয়ে সমস্যাগুলো কমে যেতে থাকলো এবং ষষ্ট সপ্তাহে চলে গেলো ।

অনেক রোগীর টেস্ট নেগেটিভ আসার দুই-তিনদিন পর হঠাৎ দেখলো সকাল বেলা ঝরঝরে শরীর, দুপুরে দুর্বল লাগতে শুরু করলো, বিকেলে শরীর গরম হয়ে উঠলো, রাতে আবার নরমাল হয়ে গেলো । অনেকে হয়তো ভয় পেয়ে যান, আবার আক্রান্ত হলেন কিনা । এমন সমস্যাও কেউ কেউ ভুগতে পারেন । উদ্বিগ্ন হবার কিছু নেই । দু তিন দিন এমন হতে পারে, শরীর যখন ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী এবং সাঁড়াশি আক্রমণ করে ।

কেউ কেউ নিউরোলোজিক্যাল কিছু প্রব্লেম ফেস করতে পারেন আফটার রিকোভারি টাইমে । যেমন, মস্তিষ্ক মনে হবে ভার, কোনো কিছুতে ফোকাস করতে পারছেন না, সকালে কি খেলেন - বিকেলে মনে করতে পারছেন না, উদ্বিগ্নতার চেয়ে কি নিয়ে উদ্বিগ্ন সেটাই বুঝতে পারছেন না । অথচ শরীরে কোনো তাপমাত্রা নেই, শ্বাস কষ্ট নেই ।

রাতে ঘুমাতে গেলে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন ঘামছেন, শীত শীত লাগছে, ভয় বেড়ে গেলো তাতে, এরপর ঘুম আর আসছে না । এমন হলে চেষ্টা করবেন ঘুমোতে । এমন দু তিন রাত হতে পারে, তার মানে নয় আপনি আবার আক্রান্ত হয়েছেন বা ভাইরাস এখনো যায় নি ।

পেটের সমস্যায় অনেকে ভুগতে পারেন । ক্ষুধা কম লাগবে, খেতে ইচ্ছে করবে না কিন্তু ক্ষুধা লেগেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ পাতলা হয়ে গেলো টয়লেট, দু তিনবার এমন হয়ে আবার ঠিক হয়ে গেলো । পেট ব্যথা না করলেও মনে হবে পেট ফাঁপা । ফুসফুস যে কারণে করোনা ভাইরাস গুলোতে আক্রান্ত হয় বেশি, সেই একই ধরনের কোষ এবং রাসায়নিক উপাদান পেটেও বেশি বলে ফুসফুসের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে পাকস্থলী । লক্ষণ চলাকালীন ডায়ারিয়া হওয়া এর আরেকটি লক্ষণ ।

মাথা ব্যথা থেকে থেকে আসতে পারে, মাথা ভার ভার লাগতে পারে । পেট আপসেট থাকতে পারে তিন চার সপ্তাহ, শরীর জুড়ে ব্যথা থাকতে পারে কয়েক সপ্তাহ, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে মাঝে মাঝে কষ্ট হতে পারে,অল্পতে হাঁপিয়ে উঠতে পারেন, অযথা ক্লান্ত লাগবে, মুড্ অফ থাকতে পারে কারণ ছাড়াই, শরীর হঠাৎ হঠাৎ উষ্ণ হয়ে উঠতে পারে, ঘুমে ঘামাতে পারেন, হঠাৎ হঠাৎ শীত অনুভব করতে পারেন, সহজে কাশি টা যাচ্ছে না, থেকে থেকে আসছে যাচ্ছে, যা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে । করোনা পরবর্তী এসব সমস্যা অনুভব করলে উদ্বিগ্ন না হয়ে শরীরকে বিশ্রাম দিন, স্বাভাবিক খাবার খান, পর্যাপ্ত পানি খান, পূর্ব থেকে শরীরে কোনো সমস্যা থেকে থাকলে যেমন : ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল বেশি, এসবে নিয়মিত যে মেডিসিনগুলো খেতেন, সেগুলো খান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, কোনোভাবেই রোজা রাখবেন না এই মুহূর্তে, ভারী ব্যায়ামের চেয়ে হালকা হাঁটা চলা করে পেশীগুলো সচল রাখুন, দেখবেন - শরীর স্বাভাবিক হয়ে উঠছে ।

আরেকটি জিনিস : সুস্থ হয়ে উঠেছেন বলে অন্যদের সাথে দেখা সাক্ষাৎ বাড়িয়ে দেবেন না । সুস্থ্য হয়ে ওঠার সময়টাতেও আপনি ভাইরাসটি ছড়াতে পারেন । সেদিকে লক্ষ্য রাখবেন ।

সূত্রঃ
1. WHO
2. CDC
3. CMJ : Chinese Medical Journal
4. Shanghai Public Health Clinical Center
5. NHS
6. American Journal of Respiratory and Critical Care Medicine
7. EID : Emergence of Infectious Diseases Journal

আলহামদুলিল্লাহ জাকির হোসেন সরকারবিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত- শুধু তাই নয় পুরো প্যানেল ই জয়ী -✌ মিঠাপুকুর উপজেলা পরিষ...
24/03/2019

আলহামদুলিল্লাহ
জাকির হোসেন সরকার
বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত-
শুধু তাই নয় পুরো প্যানেল ই জয়ী -

মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর চুড়ান্ত ফলাফল-
----------------------------------------------------------------
মোট ভোট কেন্দ্রঃ ১৪৮
ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্র-১৪৮
~~~~~~~~~~~~~~~~~

চেয়ারম্যান পদপ্রার্থী-
==========
নৌকা-১২১৫৬১
আনারস-৩৫৮০১
মোটর সাইকেল---৪৬০৭

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
----------------------------------
তালা-১০৩৮৯২
নলকুপ--৪৯১৪৫
উড়োজাহাজ-৪৩৮৬

মহিলা ভাইস চেয়ারম্যান
---------------------------------

কলস--৮৬৬৯৪
প্রজাপতি-৭১২৫১

কাল ২৪শে মার্চ সারাদিন, ভোটটা সকলেই নৌকাতে দিন।জাকির ভাইয়ের মার্কা, নৌকা মার্কা।স্বাধীনতার মার্কা, নৌকা মার্কা।
23/03/2019

কাল ২৪শে মার্চ সারাদিন, ভোটটা সকলেই নৌকাতে দিন।
জাকির ভাইয়ের মার্কা, নৌকা মার্কা।
স্বাধীনতার মার্কা, নৌকা মার্কা।

২৪শে মার্চ ২০১৯ রোজ রবিবার মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননে...
21/03/2019

২৪শে মার্চ ২০১৯ রোজ রবিবার মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব জাকির হোসেন সরকারকে নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে মিঠাপুকুরের মানুষের‌ সেবা করার সুযোগ দিন। সেইসাথে বলিষ্ট কন্ঠে আওয়াজ তুলুন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, জাকির ভাইয়ের মার্কা নৌকা মার্কা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ঐতিহাসিক ৭ ই মার্চ ...যেকোনো জাতীয় সংকটে আজও আমাদের শক্তি জোগায়..যুগ যুগ ধরে সারা বিশ্বের শোষিত, নিপীড়িত, মুক্তিকামী মান...
07/03/2018

ঐতিহাসিক ৭ ই মার্চ ...
যেকোনো জাতীয় সংকটে আজও আমাদের শক্তি জোগায়..
যুগ যুগ ধরে সারা বিশ্বের শোষিত, নিপীড়িত, মুক্তিকামী মানুষের অন্তহীন প্রেরণার উৎস...
বিনম্র শ্রদ্ধা পিতা...

27/02/2018

" আপা " ডাক আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন।
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

20/02/2018

এদেশে যারা সত্য কথা বলবে, দেশ ও দেশের মানুষকে ভালবেসে কাজ করবে তাদের সমস্যার ইয়ত্তা থাকবে না... উপরন্তু সামাজিক স্তর বিন্যাস অনুযায়ী বাটপার ও টাউটদের দৌরাত্বে সমগ্র সমাজে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে... যারা মুখ খুলে কথা বলবে আর অন্যায়ের প্রতিবাদ করবে তাদের পিছনে লেগে যায় ঐ টাউট শ্রেনীর লোকোজন। তাই যারা মুখ খুলে কথা বলতে পারেন আর অন্যায়ের প্রতিবাদ করতে পারেন যা বিভিন্ন সময়ে পরীক্ষিত তাদের একটা চেইন থাকা বাঞ্চনীয় ... এরপর দেখা যাবে ঐ বাটপার আর টাউটদের সাহস কতদুর ঠেকে। ওদের প্রতিহত করতে পারলে আপনার আমার বাংলাদেশ অতি শীঘ্রই মালয়েশিয়ার মত হবে। আমরা আশাবাদী ... জননেত্রীর হাতকে শক্তিশালী করা প্রত্যেক উন্নত চিত্তের মানুষের একান্ত কর্তব্য।

উন্নয়নের সরকার, আওয়ামীলীগ সরকার।আওয়ামীলীগ সরকার, বারবার দরকার।জননেত্রী শেখ হাসিনার সরকার, বারবার দরকার।
19/02/2018

উন্নয়নের সরকার, আওয়ামীলীগ সরকার।
আওয়ামীলীগ সরকার, বারবার দরকার।
জননেত্রী শেখ হাসিনার সরকার, বারবার দরকার।

19/02/2018
18/02/2018

'' কেন মরেছি ? কেন মরেছি ??? ''
সাল ১৯৫২ - সালাম, বরকত, রফিক, জব্বার – রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে আন্দোলনে শহীদ ।
সাল ১৯৬২ – বাবুল, গোলাম মোস্তফা,ওয়াজিউল্লাহ - শিক্ষা আন্দোলনে শহীদ ।
সাল ১৯৬৯ – আসাদ, মতিউর, শামসুজ্জহা – স্বাধিকার আন্দোলনের শহীদ ।
সাল ১৯৭১ – ৩০ লক্ষ বীর স্বপ্নবাজ – মহান মুক্তিযুদ্ধে শহীদ ।
সাল ৮২ – ৯০ – ডাঃ মিলন, নূর হোসেন, জাফর, জয়নাল, দীপালী সাহা – স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ।

17/02/2018

প্রতিহিংসা দেখতে কেমন???
কারাগারে বেগম জিয়ার কোনো অসুবিধা, কিংবা সকল সুযোগ সুবিধা পাচ্ছে কিনা স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোনটা প্রতিহিংসা?
২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়ঙ্কর গ্রেনেড নিক্ষেপ করা?
নাকি
খালেদার ছেলে কোকোর মৃত্যুে শোকাহত পরিবারের পাশে দাড়াতে ছুটে গিয়েছিল আজকের প্রধানমন্ত্রী কিন্তু তাকে বাড়ির ভিতরে ঢুকতে না দেওয়া??
আইন আদালত তার নিজেস্ব গতিতে নিয়মে চলবে, কেউ অপরাধ করলে সাজা ভোগ করবে এটাই সাভাবিক
কিন্তু আবেগ ভালোবাসা পরম মমতা দিয়ে জননেত্রী শেখ হাসিনা, মাদার অব হিউম্যানিটি সবসময়ই শত্রুকেও বুকে টেনে নিয়েছেন।
বিদেশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেছেন, আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।
শেখ হাসিনাও ঠিক তার বাবার মত!

14/02/2018

৮ হাজার ৪০০ পোস্ট অফিসকে আমরা ডিজিটাল সেন্টারে পরিণত করেছি,যেন মানুষ ঘরে বসে সেবা পায় ।
- সিলেটের জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Address

Mithapukur
5460

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিঠাপুকুর ছাত্রলীগ - Mithapukur Chatroleague. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share