02/09/2026
কমান্ড্যান্ট মহোদয় কর্তৃক Trainee Recruit Constable (TRC) ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিশেষ ব্রিফিং ।
০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল
০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইলের মাল্টিপারপাস ড্রিল শেডে Trainee Recruit Constable (TRC) ৫৮ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বিশেষ ব্রিফিং প্রদান করেন পিটিসি, টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার) মহোদয়।
তিনি নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান চাকরিজীবনে যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং প্রশিক্ষণকালীন সময়ে যথাযথ নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন।