দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে আমরা

  • Home
  • Bangladesh
  • Mirzapur
  • দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে আমরা

দারিদ্র বিমোচন ফাউন্ডেশন               অসহায় মানুষের পাশে আমরা "দারিদ্র ও অসহায়দের সাহায্য করি সুস্থ্য ও সুন্দর দেশ গড়ি "এটাই আমাদের মূল লক্ষ্য।

20/03/2026

দারিদ্র বিমোচন ফাউন্ডেশন "অসহায় মানুষের পাশে আমরা " এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৬।

🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি 🇧🇩আজ ১৬ই ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় ...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি 🇧🇩

আজ ১৬ই ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অকাতরে আত্মত্যাগ আর অদম্য সাহসিকতার মধ্য দিয়ে
আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও চূড়ান্ত বিজয়।

এই মহান বিজয় দিবসে
দারিদ্র বিমোচন ফাউন্ডেশন " অসহায় মানুষের পাশে আমরা"
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে
৩০ লক্ষ শহীদ বীর সন্তানকে
এবং সম্ভ্রম ও সম্মানের সাথে স্মরণ করছে
যুদ্ধের সময় নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগ।

স্বাধীনতা শুধু একটি দিবস নয়—
এটি একটি চেতনা, একটি দায়িত্ব, একটি অঙ্গীকার।
এই চেতনায় উজ্জীবিত হয়ে
একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে
আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই।

বিজয়ের এই দিনে আসুন, আমরা সবাই শপথ করি—
দেশের কল্যাণে, মানুষের পাশে দাঁড়াতে,
অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে
আমরা সবাই একসাথে কাজ করে যাবো।

🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ আমাদের সকলের জীবনে বয়ে আনুক
শান্তি, সমৃদ্ধি ও মানবতার আলো। 🇧🇩

জয় হোক মানবতার
জয় হোক বাংলাদেশ


দারিদ্র বিমোচন ফাউন্ডেশন
"অসহায় মানুষের পাশে আমরা"

18/10/2025

🌺✨ এই বছর HSC-2025 এ পাশ করা সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! ✨🌺

📚 তোমাদের সাফল্য আমাদের গর্ব।

যাদের ফল ভালো হয়েছে – অভিনন্দন তোমাদের 💐
আর যারা প্রত্যাশিত ফল পেতে পারোনি – মন খারাপ নয়, সামনে আরও অনেক সুযোগ তোমাদের জন্য অপেক্ষা করছে।
আজকের ফলাফল হোক তোমার ভবিষ্যতের নতুন অনুপ্রেরণা।

🎯 বোর্ড চ্যালেঞ্জ (Result Recheck) বিষয়ক ঘোষণা:

যেসব শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাও,

👉 দারিদ্র বিমোচন ফাউন্ডেশন "অসহায় মানুষের পাশে আমরা"এর পক্ষ থেকে আবেদন সহায়তা করা হবে।

🗓️ আবেদনের সময়সীমা:

📅 ১৭/১০/২০২৫ থেকে ২৩/১০/২০২৫ পর্যন্ত

📩 আবেদনের জন্য ইনবক্সে পাঠাও:
1️⃣ রোল নাম্বার
2️⃣ রেজিস্ট্রেশন নাম্বার
3️⃣ যে বিষয়/Subject এ চ্যালেঞ্জ করতে চাও তার নাম
4️⃣ মোবাইল নাম্বার

(💰 শুধুমাত্র বোর্ডের নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো ফি প্রদান করতে হবে না)

📍 যোগাযোগের ঠিকানা:

বন্দ্য কাওয়াল জানী গ্রাম, উয়ার্শী ইউনিয়ন, মির্জাপুর, টাংগাইল।

অথবা

☎️ ইনবক্স বা কমেন্টে তথ্য জানাও।

🌿 আমরা বিশ্বাস করি —

“একটি ছোট সুযোগই পারে জীবনের বড় পরিবর্তন আনতে।”

🕊️ দারিদ্র বিমোচন ফাউন্ডেশন "অসহায় মানুষের পাশে আমরা"

#আমরাঅসহায়মানুষেরপাশে #দারিদ্রবিমোচনফাউন্ডেশন

*🤝 মানবিক সহায়তার একটি মুহূর্ত •একটি জীবনের পাশে আমরা 🌿*সম্প্রতি *এবেন্ডে সাইডের তীব্র ব্যথায়* ভোগা একজন অসহায় রোগীর চিক...
11/09/2025

*🤝 মানবিক সহায়তার একটি মুহূর্ত
•একটি জীবনের পাশে আমরা 🌿*

সম্প্রতি *এবেন্ডে সাইডের তীব্র ব্যথায়* ভোগা একজন অসহায় রোগীর চিকিৎসার জন্য আমাদের ফাউন্ডেশনের কাছে সাহায্যের আবেদন আসে। বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং *আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করি।*

📍 *রোগীর ঠিকানা:*

*নিলজা গ্রাম, উয়ার্শী ইউনিয়ন, মির্জাপুর থানা, টাঙ্গাইল জেলা।*

আমাদের ফাউন্ডেশনের *সহ-সভাপতি মহোদয়* উক্ত রোগীর হাতে সেই সহায়তার অর্থ তুলে দিচ্ছেন।

রোগীর গোপনীয়তা বজায় রাখতে তার নাম প্রকাশ করা হলো না। তবে আমরা বিশ্বাস করি— একজন মানুষের কষ্ট লাঘবে সামান্য অবদান রাখাটাই মানবতার সেরা প্রকাশ।

🌱 *মানবিকতার পাশে থাকুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান।*

আমাদের ফাউন্ডেশন সবসময়ই চেষ্টা করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে — ইনশাআল্লাহ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

💬 *আপনার সহযোগিতা, কারো জন্য হতে পারে নতুন জীবনের আশার আলো।*

মানুষ মানুষের জন্য—আমাদের ফাউন্ডেশনের প্রতিটি কাজের মূল শক্তি এই বিশ্বাস থেকেই আসে।মানবতার হাত বাড়িয়ে দেওয়ার ছোট ছোট পদক...
11/09/2025

মানুষ মানুষের জন্য—আমাদের ফাউন্ডেশনের প্রতিটি কাজের মূল শক্তি এই বিশ্বাস থেকেই আসে।

মানবতার হাত বাড়িয়ে দেওয়ার ছোট ছোট পদক্ষেপ একদিন বড় পরিবর্তন আনে—তারই এক সুন্দর উদাহরণ আমাদের সাম্প্রতিক উদ্যোগ।

#সম্প্রতি ঢাকার ধামরাই থানার চৌহাট এলাকার এক অসহায় ব্যক্তির চোখের চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

চোখের চিকিৎসা কিছুটা ব্যয়বহুল হওয়ায় এটি তাঁর পরিবারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের সহায়তার মাধ্যমে এখন তিনি হয়তো কিছুটা হলেও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন এবং সুস্থ দৃষ্টি ফিরে পাওয়ার পথে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ।

আমরা বিশ্বাস করি, প্রতিটি অবদান কারও জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

এই সহায়তার মাধ্যমে শুধু একটি চোখের হয়তো শুধু আলোই ফিরে আসবে না, ফিরে আসবে—

✨ একটি পরিবারের স্বপ্ন
✨ আগামী দিনের আশা
✨ সমাজের প্রতি আস্থা

মানবতার প্রকৃত শক্তি এখানেই—

যখন আমরা ভিন্ন ভিন্ন মানুষ হয়েও একসাথে দাঁড়াই, তখন ছোট ছোট অবদান মিলে সৃষ্টি হয় বড় পরিবর্তনের।

💬 আজ আমরা এই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি বার্তার জন্য—

👉 আপনার চারপাশে যাঁরা নীরবে কষ্ট সহ্য করছেন, তাঁদের খুঁজে দেখুন।

👉 এক মুহূর্ত সময় দিন, একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিন।

আপনার ছোট একটি পদক্ষেপই কারও জীবনে চিরস্থায়ী আলো ফিরিয়ে আনতে পারে।

আমাদের এই সহায়তা শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আসুন, আমরা সবাই মিলে মানবতার এই পথকে আরও শক্তিশালী করি।

প্রতিটি সহায়তা, প্রতিটি সমর্থন একদিন অসংখ্য অন্ধকার জীবনে আলো জ্বালাবে—

কারণ আমরা বিশ্বাস করি, “অসহায় মানুষের পাশে আমরা” শুধু একটি শ্লোগান নয়, এটি আমাদের প্রতিজ্ঞা।

🤝 আপনার একটুখানি সহযোগিতা এক বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে ইনশাল্লাহ।

🕯️ মাইলস্টোন স্কুলে মৃত্যুর মিছিল | একটি জাতির হৃদয়ে রক্তক্ষরণ।২১ জুলাই ২০২৫ | উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তআজকের এই দিনট...
21/07/2025

🕯️ মাইলস্টোন স্কুলে মৃত্যুর মিছিল | একটি জাতির হৃদয়ে রক্তক্ষরণ।

২১ জুলাই ২০২৫ | উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্ত

আজকের এই দিনটি যেন একটি দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছে উত্তরার মাইলস্টোন স্কুলে।

একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাইলস্টোন স্কুলের উপর বিধ্বস্ত হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৯ জন ছাত্রছাত্রী নিহত হয়েছেন—এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহত হয়েছেন প্রায় ১৫০ জনের বেশি।
অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ যেন গোটা জাতির হৃদয়ে রক্তক্ষরণ।
যাদের হাত ধরে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠতো, সেই নিষ্পাপ মুখগুলো আজ নিথর।

"দারিদ্র বিমোচন ফাউন্ডেশন - অসহায় মানুষের পাশে আমরা"-এর পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

🤲 আমরা নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।

আল্লাহ্‌ যেন তাঁদের জান্নাতবাসী করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইলো আমাদের গভীর সহানুভূতি।

আজ শুধু উত্তরার নয়, পুরো বাংলাদেশের হৃদয় আজ একসাথে কাঁদছে।

🌟 সহমর্মিতা যেখানে দায়িত্ব — সেখানেই দারিদ্র বিমোচন ফাউন্ডেশন।📍 স্থান: বন্দ্য কাওয়াল জানী গ্রাম, উয়ার্শী ইউনিয়ন, মির্জাপ...
11/07/2025

🌟 সহমর্মিতা যেখানে দায়িত্ব — সেখানেই দারিদ্র বিমোচন ফাউন্ডেশন।

📍 স্থান: বন্দ্য কাওয়াল জানী গ্রাম, উয়ার্শী ইউনিয়ন, মির্জাপুর থানা, টাংগাইল জেলা

🗓️ তারিখ: ১০ জুলাই,২০২৫ ইং

গতকাল দারিদ্র বিমোচন ফাউন্ডেশন – অসহায় মানুষের পাশে আমরা এর পক্ষ থেকে একজন অসহায় পরিবারের সন্তানের চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

🧑‍⚕️ প্রাপকের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, এবং সন্তানের চিকিৎসা ব্যয় বহনের ক্ষমতা ছিল না। আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহায়তা হয়তো তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে।

📸 ছবিতে দেখা যাচ্ছে সহায়তার মুহূর্ত — সেই এক চিলতে হাসি, সেই শান্ত চোখ, সেটাই আমাদের প্রাপ্তি।

---

🌟 আমাদের উদ্দেশ্য:

অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে ভিত্তি করে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা।

🫶 আমরা বিশ্বাস করি:

"মানুষ মানুষের জন্য" — এই বিশ্বাসেই আমরা কাজ করে চলেছি।

📢 আপনিও চাইলে আমাদের পাশে দাঁড়াতে পারেন — অনুদান, স্বেচ্ছাসেবা বা পরামর্শ দিয়ে।

🔷
Presented by:

দারিদ্র বিমোচন ফাউন্ডেশন " অসহায় মানুষের পাশে আমরা"

🏠 বন্দ্য কাওয়াল জানী গ্রাম, উয়ার্শী ইউনিয়ন, মির্জাপুর, টাংগাইল

#সহযোগিতারহাত #মানবিকতা #গোপনসহায়তা #দারিদ্রবিমোচনফাউন্ডেশন #টাংগাইল #ভালোবাসারবণ্টন #আমরাআছি

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের আনন্দ আমাদের জীবনে বয়ে আনুক শান্ত...
30/03/2025

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের আনন্দ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

এদিন হোক ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক, যেখানে বিভেদ ভুলে আমরা একে অপরের পাশে দাঁড়াব। প্রিয়জনদের সাথে মিলেমিশে হাসি-খুশিতে কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত।

💖 আসুন, ঈদের শিক্ষাকে ধারণ করে মানবতা, ভ্রাতৃত্ব ও উদারতার বার্তা ছড়িয়ে দিই।

ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।

আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন" অসহায় মানুষের পাশে আমরা" এর উদ্যোগে গরিব ও অসহায় মানু...
30/03/2025

আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন" অসহায় মানুষের পাশে আমরা" এর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয় (রোজ রবিবার তারিখ ৩০/০৩/২০২৫ ইং)।

উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য সদস্যবৃন্দরা। সাথে আর উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত মুরুব্বীগণ আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আজহার আলী স্যার, দীন মোহাম্মদ ও মজিবর স্যার।

উক্ত অনুষ্ঠানের সমাপ্তিকালে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সকলের উদ্দেশ্য বলেন, প্রতিবছর এই রকম ভাবেই যেন সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সেই প্রার্থনাই করবেন।এবং ফাউন্ডেশনের সকল সদস্যদের সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের সুস্বাস্থ্য কামনা করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

Address

Chowrangi Bazar, Warshi 1944
Mirzapur

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801710638631

Alerts

Be the first to know and let us send you an email when দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে আমরা:

Share

Category