নবারুণ কালচারাল ফোরাম Nobarun Cultural Forum

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • নবারুণ কালচারাল ফোরাম Nobarun Cultural Forum

নবারুণ কালচারাল ফোরাম Nobarun Cultural Forum নির্মল সংস্কৃতির বাতিঘর সুপ্ত প্রতিভার উদ্ভাসে
দীপ্ত আগামীর উচ্ছাসে

ঈদ মোবারক
28/05/2026

ঈদ মোবারক

মাওলানা ইনামুল হাসান নাঈম হাফিজাহুল্লাহ’র আলোচনা থেকে সংকলিত জিলহজের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহঃ১. অধিক পরিমাণে...
21/05/2026

মাওলানা ইনামুল হাসান নাঈম হাফিজাহুল্লাহ’র আলোচনা থেকে সংকলিত জিলহজের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

১. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা

(সুরা হজ, ২৮)

২. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া

কেননা, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল অধিক প্রিয়।

(বুখারি, ৯৬৯)

৩. অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপকাজ পরিহারে অধিক সচেষ্ট থাকা।

(সুরা তাওবা, ৩৬)

৪. সামর্থ্যবান হলে হজ্জ করা।হজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাদের সামর্থ্য আছে, তাদের ওপর হজ ফরজ। আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়—মর্মে নবীজি (সা.)-এর সুসংবাদ রয়েছে।

(সুরা আলে ইমরান, ৯৭; তিরমিজি, ৮১০)

৫. সামর্থ্য থাকলে কোরবানি করা।মহান আল্লাহ বলেন, “তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কোরবানি করো।”

(সুরা কাউসার, ২)

৬. কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কোরবানি করার আগপর্যন্ত নখ, চুল ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা।

(মুসলিম, ১৯৭৭)

এ হাদিসে যদিও কোরবানিদাতাকে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে, যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তারাও ফজিলতপূর্ণ এ আমলটি করতে পারেন। এমনকি শিশুদেরও চুল-নখ কাটা থেকে বিরত রাখা উত্তম।

(আবু দাউদ, ২৭৮৯; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন, ৭৫২০)

৭. অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করা

অর্থাৎ—

“আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ” পাঠ করা।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “আল্লাহর কাছে জিলহজের ১০ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই। অতএব, এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করো।”

(আল-মুজামুল কাবির, ১১১১৬)

৮. তাশরিকের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকবিরে তাশরিক পাঠ করা।

অর্থাৎ—

“আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ” পাঠ করা।

৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার এ দোয়া পাঠ করতে হয়।

(মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৫৬৩১)

৯. প্রথম ৯ দিন সিয়াম পালন করা।কোনো কোনো বর্ণনায় জিলহজের প্রথম ৯ দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়।

১০. আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা কেননা, আরাফার দিনের রোজা রাখলে আশা করা যায়, মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন।

(মুসলিম, ১১৬২)

১১. ঈদের দিনের সুন্নাহসমূহ পালন করা।

সমাজের গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে  কুরবানীর ভালোবাসা বিনিময়।
08/05/2026

সমাজের গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে কুরবানীর ভালোবাসা বিনিময়।

🌻
20/04/2026

🌻

পহেলা বৈশাখ মুসলিমদের সংস্কৃতি নয়!
13/04/2026

পহেলা বৈশাখ মুসলিমদের সংস্কৃতি নয়!

13/04/2026
১৪তম ক্যালিগ্রাফি আয়োজন।
01/04/2026

১৪তম ক্যালিগ্রাফি আয়োজন।

নবারুণ সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবারের মতো এবার ঈদুল ফিতর উপলক্ষে-মানুষের দ্বারে দ্বারে চাইতে না পারা অসহায় দরিদ...
20/03/2026

নবারুণ সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবারের মতো এবার ঈদুল ফিতর উপলক্ষে-
মানুষের দ্বারে দ্বারে চাইতে না পারা অসহায় দরিদ্রদের খুঁজে খুঁজে বের করে (ঈদ উপহার সামগ্রী-২০২৬) বিতরণের কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে-আলহামদুলিল্লাহ।
ইতিমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের প্রয়োজন পূরণে নগদ টাকা ও ১০০০ টাকা প্যাকেজের ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
আপনারা যারা আমাদের সাথে সর্বদা ছিলেন, সকলকে শুকরিয়া।

সবাই আমন্ত্রিত
06/03/2026

সবাই আমন্ত্রিত

Address

উত্তর পীরেরবাগ, মিরপুর-১, ঢাকা ১২১৬
Mirpur

Telephone

01845943363

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবারুণ কালচারাল ফোরাম Nobarun Cultural Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share