11/07/2025
কি হচ্ছে এই দেশে? কোথায় আমাদের মানবতা?
আজকের বাংলাদেশে আমরা কী দেখছি?
চাঁ*দা না দেওয়ার ‘অপরাধে’ একজন সৎ ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হ*ত্যা করা হয়েছে। শুধু খু*ন করেই থেমে যায়নি ঘা*ত*ক—লা*শে*র উপর দাঁড়িয়ে নাচ করেছে, উল্লাস করেছে! আশপাশে মানুষ ছিল, কিন্তু কেউ কিছু বলেনি, কেউ বাধা দেয়নি। কারণ, সবাই জানে—ঘা*ত*ক রা-জ-নৈ-তি-ক পরিচয়ে প্রভাবশালী।
এটুকুতেই শেষ নয়।
একটি মসজিদে বয়ান পছন্দ হয়নি—এই কারণেই ইমাম সাহেবকে পি-টি-য়ে র*ক্তা*ক্ত করা হয়েছে। এমনকি নামাজের জায়গা নিয়েও মা-রা-মা-রি হচ্ছে আজকাল।
সত্য বললে, অন্যায় প্রশ্ন করলে, বা নিজের ন্যায্য অধিকার চাইলেই আজ হা*ম*লা হয়, মা-ম-লা হয়, হ*ত্যা হয়।
বাংলাদেশ কি এমনই ছিল আমাদের কল্পনায়?
এই দেশ তো গড়ে উঠেছিল ন্যায়ের পক্ষে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সবাই, যেখানে মানুষ মানুষের পাশে থাকবে, যেখানে বিচার হবে নিরপেক্ষভাবে। অথচ আজ আমরা দেখছি—
🔸 চাঁদা না দিলে জীবন বিপন্ন
🔸 মসজিদের ইমামও নিরাপদ নন
🔸 প্রতিবাদ মানে প্রাণ হারানো ঝুঁকি
আমরা কি আজ সত্যিই মানুষ আছি? নাকি শুধুই নিঃশ্বাস নেওয়া একেকটা নির্বিকার শরীর?
আমরা কি আমাদের মনুষ্যত্বকেও সুদের উপর তুলে দিয়েছি? বিবেক কি বিক্রি হয়ে গেছে সুবিধাভোগী রাজনৈতিক বাহিনীর কাছে?
জাতীয় প্রগতিশীল পার্টি এই ব-র্ব-র-তার তীব্র নিন্দা জানায়।
আমরা প্রশ্ন করতে চাই—এই রাষ্ট্রে কি আর সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই?
একটা মানুষকে রাস্তায় খু*ন করা হচ্ছে, আর প্রশাসন ‘তদন্ত চলছে’ বলেই দায় শেষ করছে?
আমরা আর চুপ করে থাকবো না।
আমরা চাই—
✅ চাঁদাবাজি বন্ধ হোক
✅ অপরাধী যারাই হোক, দল-মতের উর্ধ্বে বিচার হোক
✅ মসজিদ, মাদ্রাসা, বাজার—সকল ধর্মীয় ও সামাজিক জায়গা নিরাপদ হোক
✅ রাষ্ট্র নাগরিকের পাশে দাঁড়াক
এই দেশ সবার। এই সমাজ শুধু দলবাজ আর দু*র্বৃ*ত্ত*দের জন্য নয়।
মানুষ যেন মানুষ হিসেবেই বাঁচতে পারে—এটাই আমাদের সংগ্রাম, এটাই জাতীয় প্রগতিশীল পার্টির অঙ্গীকার।
✊ "স্বার্বভৌমত্ব রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ"
🔗 জাতীয় প্রগতিশীল পার্টি | NPP - National Progressive Party