জেলা পুলিশ মেহেরপুর

জেলা পুলিশ মেহেরপুর উজ্জ্বল কুমার রায়
পুলিশ সুপার, মেহেরপুর।

29/05/2026
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশ,মেহেরপুরের  সকল অফিসার ও ফোর্সের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজঃঅদ্য ২৮...
28/05/2026

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশ,মেহেরপুরের সকল অফিসার ও ফোর্সের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজঃ

অদ্য ২৮/০৫/২০২৬ খ্রি. মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে দুপুর ১৪:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় ও জেলা পুলিশের কর্মকর্তাগণ পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়, র‍্যাব মেহেরপুরের সিও মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা ও কর্মচারীগণ৷

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃঅদ্য ২৪ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ, মেহেরপুরের আয়...
24/05/2026

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

অদ্য ২৪ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ, মেহেরপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক সমাধানসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশণাসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশণামুলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর কর্তৃক মাদক, উদ্ধার এবং অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতারের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখার কাজে আরও তৎপর হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন ।

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃঅদ্য ২৪/০৫/২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স প...
24/05/2026

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ

অদ্য ২৪/০৫/২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নাভিদ তাসনিম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুরসহ বিভিন্ন পদের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন ।

মেহেরপুর জেলার মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, মেহেরপুর মহোদয়ঃঅদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. মেহেরপুর জেলা পুলি...
23/05/2026

মেহেরপুর জেলার মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, মেহেরপুর মহোদয়ঃ

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি থানার বিভিন্ন অফিস কক্ষ ও ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পুলিশ সুপার মহোদয় জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত), মুজিবনগর থানাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

অদ্য ১৯/০৫/২০২৬ খ্রি. ১৬:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল ২০২৬ খ্রি. মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ...
19/05/2026

অদ্য ১৯/০৫/২০২৬ খ্রি. ১৬:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল ২০২৬ খ্রি. মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিতঃ

মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মেহেরপুর জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্ধোধনঃভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের...
19/05/2026

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্ধোধনঃ

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর প্রাঙ্গন হতে উপজেলা ভূমি অফিস, মেহেরপুর পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়।

সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয়।

এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ভূমি অফিসের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ভূমি সেবা গ্রহীতাগণ।

মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেলেন ১২ জন তরুণ-তরুণীঃঅদ্য ১৮/০৫/২০২৬ খ্রি. মেহেরপুর জেলায় ট...
18/05/2026

মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেলেন ১২ জন তরুণ-তরুণীঃ

অদ্য ১৮/০৫/২০২৬ খ্রি. মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর ফলাফল প্রকাশের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ১১ জন পুরুষ ও ০১ জন নারীসহ মোট ১২ জন তরুণ-তরুণী।

নিয়োগ সংক্রান্তে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় পত্রিকা/অনলাইন/ মাইকিং ও ফেসবুকে প্রকাশের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের বারবার সচেতন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় চাকরি প্রত্যাশীদের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার জন্য বারবার পরামর্শ প্রদান করেন।

মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে গত ০৯ মে ২০২৬ খ্রি. লিখিত পরীক্ষায় সর্বমোট ১৮২ জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করে। অদ্য ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৩৪ জন পুরুষ ও ০৪ জন নারী প্রার্থীসহ মোট ৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরবর্তীতে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ১১ জন পুরুষ ও ০১ জন নারী প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ ১২ জন তরুণ-তরুণীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে সাক্ষাৎকার প্রদান করেন ।

নিজ যোগ্যতায় নির্বাচিত হতে পেরে চুড়ান্তভাবে উত্তীর্ণ তরুণ-তরুণীরা খুশিতে আত্মহারা হয়ে তাদের চোখে আনন্দাশ্রু দেখা দেয়।

চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা জেলা; জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়াসহ মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর কর্তৃক অনলাইন জুয়ার এজেন্ট রাফসান জনিসহ চারজনকে গ্রেফতারঃমেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপা...
18/05/2026

জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর কর্তৃক অনলাইন জুয়ার এজেন্ট রাফসান জনিসহ চারজনকে গ্রেফতারঃ

মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়-এর দিকনির্দেশনায় শুক্রবার (১৫ মে ২০২৬ খ্রি.) জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মেহেরপুর সদর ও গাংনী থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার এজেন্ট রাফসান জনি রিপন (৩২) সহ চারজনকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- মোঃ ফাহাদ হাসান জুনায়েদ (১৯), মোঃ বায়েজিদ ডালিম (৩০) ও মোঃ রকিবুল ইসলাম (৩৫)। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, একাধিক ই-মেইল আইডি, খেলার জন্য Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনা বেচা করা ও জুয়া খেলার তথ্যসহ অনলাইন জুয়া খেলার মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

Address

Police Office, Meherpur
Meherpara
0791

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ মেহেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share