Bangladesh বাংলাদেশ

Bangladesh বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh বাংলাদেশ, Sylhet Division, Maulvi Bazar.

26/03/2026

ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্র,
মৌলভীবাজারের হাজী ইনজাদ আলী পরিবারের স্বর্ণালী ঐতিহ্য

এস. এম. জালাল উদদীন ✅
মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার সামাজিক, রাজনৈতিক ও মানবিক ইতিহাসে যে কয়েকটি পরিবার বিশেষভাবে আলোচিত, তাদের মধ্যে অন্যতম হলো জনহিতৈষী হাজী ইনজাদ আলী পরিবার। দীর্ঘদিন ধরে এই পরিবারটি কেবল নেতৃত্বই দেয়নি, বরং মানুষের পাশে দাঁড়িয়ে সেবা, দানশীলতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বংশপরম্পরায় মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে এই পরিবার।

দানশীলতা ও শিক্ষার আলোকবর্তিকা
হাজী ইনজাদ আলী ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক ও মানবদরদী ব্যক্তিত্ব। এমন এক সময়ে তিনি সমাজসেবার কাজে আত্মনিয়োগ করেছিলেন, যখন এ অঞ্চলে শিক্ষা ও চিকিৎসা সুবিধা ছিল অত্যন্ত সীমিত। মানুষের কল্যাণে তিনি উদারহস্তে দান করেছেন এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম প্রধান দাতা হিসেবে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। পাশাপাশি কুলাউড়া ডিগ্রি কলেজ ও জুড়ী হাই স্কুল প্রতিষ্ঠা ও উন্নয়নে তাঁর অবদান এ অঞ্চলের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর উদ্যোগে গড়ে ওঠা অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান আজও এলাকার মানুষকে জ্ঞান ও মানবিকতার আলো ছড়িয়ে যাচ্ছে।

একই পরিবারে চার চেয়ারম্যান: এক বিরল ইতিহাস💦

১৯৮৮ সালের ৫ এপ্রিল জাতীয় দৈনিক বাংলাদেশ অবজারভার-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এক বিরল ঘটনা। বড়লেখা ও জুড়ী উপজেলার স্থানীয় সরকার নির্বাচনে হাজী ইনজাদ আলীর পরিবারের চার সদস্য বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হন।

তাঁরা হলেন—⤵️
আছাদ উদ্দিন আহমদ (বটল) — বড়লেখা উপজেলা চেয়ারম্যান,
কমর উদ্দিন আহমদ (কমই) — গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
মইন উদ্দিন আহমদ (মইজন) — পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
ছালেহ উদ্দিন আহমদ — পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

একই পরিবারের চারজন সদস্যের একযোগে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার এই ঘটনা তখন গোটা দেশে আলোচনার জন্ম দেয় এবং স্থানীয় রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

ঐতিহ্যের ধারায় নেতৃত্ব:💦
পরবর্তীতেও এই পরিবারের নেতৃত্বের ধারা অব্যাহত থাকে। সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে জনগণের আস্থা অর্জন করেছেন পরিবারের আরও সদস্য।

✍️উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—
শফিক উদ্দিন আহমদ — সাবেক চেয়ারম্যান
আতিথেয়তা ও সামাজিক প্রভাব
হাজী ইনজাদ আলী পরিবারের সুনাম কেবল রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়।

আতিথেয়তা, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য এই পরিবারটি এলাকায় বিশেষভাবে সম্মানিত। এলাকার বিভিন্ন সামাজিক বিরোধ মীমাংসা, সালিশ-বিচার এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে অভিভাবকের ভূমিকা পালন করে আসছেন।

এই পরিবারের মার্জিত জীবনধারা, সামাজিক দায়িত্ববোধ এবং ঐতিহ্যবাহী মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে এক অনুকরণীয় উদাহরণ হয়ে আছে।

অবিরাম পথচলা💦
হাজী ইনজাদ আলীর উত্তরসূরিরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কেউ রাজনীতি, কেউ প্রশাসন, আবার কেউ ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে পরিবারের সম্মান ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে চলেছেন।

বড়লেখা ও জুড়ী উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে এই পরিবারের অবদান মৌলভীবাজারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা💦
হাজী ইনজাদ আলীর আদর্শকে ধারণ করে তাঁর উত্তরসূরিরা যেভাবে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। জুড়ী অনলাইন প্রেসক্লাব ও হাকলুকি নিউজ টিভি এই ঐতিহ্যবাহী পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

26/03/2026

দৈনিক আলোকিত প্রতিদিন, প্রিন্ট সংস্করণ, পৃষ্টা: ৬, কলাম:৩-৫, সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রী:

26/03/2026

Banglar Alo News, অনলাইন ভার্ষন, ২৩ ফেব্রুয়ারী -২০২৬ খ্রী:

মৌলভীবাজার: ইতিহাস, ঐতিহ্য.......
#প্রাকৃতিক

26/03/2026

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাত বার্ষিকী

আলোকিত প্রতিদিন, ছাপা সংস্করণ, মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রী:

26/03/2026

আলোকিত প্রতিদিন, ছাপা সংস্করণ, মঙ্গলবার, ১আগষ্ট ২০২৩ খ্রী:

26/03/2026

মৌলভীবাজারে আগাম বৃষ্টিতে......
#বৃষ্টির Banglar Alo News

26/03/2026

হাকালুকি হাওরে পাখি শি'কা'র চ'ক্র......
#শিকার #পাখি

26/03/2026

জুড়ীর ভবানীগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন...
#জুড়ীর #বিমোচন

26/03/2026

পর্যটকদের আকর্ষণ: কুলাউড়ার মুঘল আমলের জীবন্ত নবাববাড়ি

Banglar Alo News S.M. Jalal Ahmed
#বাংলার_আলো_নিউজ #ব্রেকিং_নিউজ

Address

Sylhet Division
Maulvi Bazar
3251

Telephone

+8801712648103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share