26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাইফুর রহমান স্টেডিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বিএনসিসি, ময়নামতি রেজিমেন্টের ১০ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির এর একটি চৌকস দল অংশগ্রহণ করে।
উক্ত কুচকাওয়াজে বিএনসিসি কন্টিনজেন্ট এর কমান্ডার হিসেবে ছিলেন আলফা কোম্পানি এডজুটেন্ট ক্যাডেট আন্ডার অফিসার শৈবাল মালাকার।
এছাড়াও উক্ত কনটিনজেন্টে অংশগ্রহণ করেন মৌলভীবাজার সরকারি কলেজ (পুরুষ ও মহিলা প্লাটুন), মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ (মহিলা প্লাটুন) এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (জুনিয়র ডিভিশন) এর ক্যাডেটগণ।