বাংলাদেশ জামায়াতে ইসলামী- মৌলভীবাজার জেলা

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী- মৌলভীবাজার জেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী- মৌলভীবাজার জেলা Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Moulvibazar District branch. The oldest and largest Islamic political party in Bangladesh.
(2)

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথিমপাশা ইউনিয়ন শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছি...
30/05/2026

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথিমপাশা ইউনিয়ন শাখা।

আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনু এর সভাপতিত্বে ও সেক্রেটারী তাওহীদুর রহমান সিদ্দিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরী, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শফিক উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমা...
27/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা।

মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিক, দেশবাসী-প্রবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

কুরবানীর প্রকৃত শিক্ষা আমাদের হৃদয়ে মানবতা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ন্যায়বিচারের চেতনা জাগ্রত করুক। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবাই যেন এগিয়ে আসি, এটাই হোক ঈদের অঙ্গীকার।

মহান আল্লাহ তা'আলা আমাদের সকলের কুরবানী কবুল করুন, দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণে ভরিয়ে দিন।

ঈদ মোবারক।



27/05/2026

মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা– ঈদ মুবারাক।

- ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা।




পবিত্র ঈদুল আজহায় জেলাবাসীকে মৌলভীবাজার জেলা জামায়াতের শুভেচ্ছাপ্রেস বিজ্ঞপ্তি:: ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে শোষণমুক্ত, ...
27/05/2026

পবিত্র ঈদুল আজহায় জেলাবাসীকে মৌলভীবাজার জেলা জামায়াতের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি::
ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও তাকওয়াপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলাবাসীসহ দেশবাসী এবং প্রবাসী‌‌ বাংলাদেশীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী এবং সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

মঙ্গলবার (২৬ মে) এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ত্যাগ ও কোরবানির মহান শিক্ষা নিয়েই আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের এক অনন্য মাধ্যম। ঈদুল আজহা সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

নেতৃবৃন্দ বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইবরাহিম আ. আল্লাহর রাহে ত্যাগ ও কোরবানির যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। একজন মুমিনের জীবনে প্রকৃত সফলতা অর্জনের জন্য নিজের প্রবৃত্তি, অহংকার ও প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার মানসিকতা গড়ে তুলতে হবে। কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ, সংযম ও পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মেনে চলা।

তারা আরও বলেন, ইসলামের বিধান শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নয়; বরং সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই ইকামতে দ্বীনের পূর্ণতা আসে। তাই একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নেতৃদ্বয় বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, “বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য।” তাই ঈদুল আজহা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের এক মহাসুযোগ এনে দেয়। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হযরত ইবরাহিম আ.-এর ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে শোষণ, বৈষম্য ও অন্যায়মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে তারা পবিত্র ঈদুল আজহা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা

মো. ইয়ামীর আলী
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা

মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ- উল আযহার শুভেচ্ছা– ঈদ মুবারাক। - মোঃ ...
26/05/2026

মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ- উল আযহার শুভেচ্ছা– ঈদ মুবারাক।

- মোঃ ইয়ামীর আলী।
সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।




কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা– ঈদ মুবারক।- ইঞ্...
25/05/2026

কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা– ঈদ মুবারক।

- ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা।



মৌলভীবাজার জেলা জামায়াতের বিভাগীয় দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত​বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যো...
22/05/2026

মৌলভীবাজার জেলা জামায়াতের বিভাগীয় দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

​বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের অফিস বিভাগের দায়িত্বশীলদের নিয়ে একটি বিশেষ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ মে) দুপুর ২টায় মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলে এই কর্মসূচি সম্পন্ন হয়।

​অফিস বিভাগীয় জেলা সভাপতি আজিজ আহমদ কিবরিয়ার সভাপতিত্বে এবং সদস্য সেক্রেটারি সৈয়দ তারকুল হামিদের উপস্থাপনায় উক্ত বৈঠকে প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

​বৈঠকে সংগঠনের দায়িত্বশীলদের কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

​বিষয়ভিত্তিক এই আলোচনায় অংশগ্রহণ করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম ও সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ।

​এছাড়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর জাকির হোসেন ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী; জুড়ি উপজেলা আমীর আব্দুল হাই হেলাল ও সেক্রেটারি আজিম উদ্দিন; বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, নায়েবে আমীর ফয়সল আহমদ ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত; কমলগঞ্জ উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া; শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন; সদর উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল মুমিত ও রাজনগর উপজেলা সেক্রেটারি মিসবাউল হাসান প্রমুখ।


ছাত্র সংগঠনের সাবেক সাথী/সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা। উপজেলা জ...
18/05/2026

ছাত্র সংগঠনের সাবেক সাথী/সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা।

উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও নায়েবে আমীর মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামির আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আজিজ আহমদ কিবরিয়া, সাবেক উপজেলা আমীর আব্দুল হামিদ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।



16/05/2026

হাকালুকি হাওরের সম্মানিত কৃষক ও মৎস্যজীবিদের সাথে মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

#জামায়াতে_ইসলামী #মৌলভীবাজার

Address

Dewan Manzil, Shah Mustofa Road
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী- মৌলভীবাজার জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ জামায়াতে ইসলামী- মৌলভীবাজার জেলা:

Share