Darussalam Library Moulvibazar

Darussalam Library Moulvibazar কুরআন ও সহিহ হাদিসের আলোকে সকল
ইসলামি বই অর্ডার করতে যোগাযোগ করুন দারুসসালাম লাইব্রেরিতে।

السلام عليكم ورحمة الله وبركاتهসম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আশা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে সবাই ভালো আ...
09/07/2026

السلام عليكم ورحمة الله وبركاته
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

আশা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে সবাই ভালো আছেন।

ইন শা আল্লাহ আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার, রুমেল কমিউনিটি সেন্টারে খাদিজা রাদিআল্লাহু আনহা গার্লস কুরআন একাডেমির উদ্যোগে "দাওয়াহ ও তারবিয়্যাহ" সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ মুফতি ড. ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ)।

আলোচনার বিষয়:
"একজন মুসলিম নারীর আত্মগঠন ও পরিবার নির্মাণ"

সম্মানিত ভাইয়েরা, বিষয়টি লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এটি আমাদের মা, বোন, স্ত্রী ও পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে এখন থেকেই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দাওয়াতের কাজ শুরু করা এবং যত বেশি সম্ভব বোনদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা।

ইন শা আল্লাহ, এই সমাবেশে অংশগ্রহণকারী বোনেরাই ভবিষ্যতে খাদিজা (রাদিয়াল্লাহু আনহা) গার্লস কুরআন একাডেমি আবাদ ও পরিচালনার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এছাড়াও আরেকটি অত্যন্ত আনন্দের সংবাদ হলো-

ইন শা আল্লাহ আগামী ০২ জানুয়ারি ২০২৭ তারিখে খাদিজা (রাদিয়াল্লাহু আনহা) গার্লস কুরআন একাডেমির একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমে দ্বীন এবং মসজিদের শূরার সম্মানিত ভাইয়েরা উপস্থিত থাকবেন, ইন শা আল্লাহ।

আমরা যেন এখন থেকেই এই মহৎ উদ্যোগের প্রচার-প্রচারণা শুরু করি এবং সর্বোচ্চ সংখ্যক ছাত্রীকে একাডেমিতে ভর্তি করানোর জন্য পরিকল্পিতভাবে কাজ করি। *আমাদের ছোট ছোট প্রচেষ্টাই, আল্লাহর ইচ্ছায়, বহু মানুষের হিদায়াত ও দ্বীনি শিক্ষার কারণ হতে পারে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে তাঁর দ্বীনের খেদমত করার তাওফীক দান করুন, আমাদের সময়, শ্রম ও প্রচেষ্টাকে কবুল করুন এবং এই সকল উদ্যোগে বরকত দান করুন।

جزاكم الله خيرًا

ইসলাহুল বায়ান ওয়াত তামাদ্দুন আলহামদুলিল্লাহ!ইসলাহুল বায়ান ওয়াত তামাদ্দুন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন...
03/07/2026

ইসলাহুল বায়ান ওয়াত তামাদ্দুন

আলহামদুলিল্লাহ!
ইসলাহুল বায়ান ওয়াত তামাদ্দুন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত খাদেম, শায়েখ হাফেজ আরাফাত আহমাদ বাহার রিয়াদী (হাফিঃ)-সহ মাদ্রাসার সকল সম্মানিত শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, বক্তব্য, আবৃত্তি ও বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা ও দক্ষতা উপস্থাপন করে। পরিশেষে সম্মানিত খাদেম শায়েখ হাফেজ আরাফাত আহমাদ বাহার রিয়াদী (হাফিঃ) বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের আরও বেশি ইলম ও আমলের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

আল্লাহ তাআলা আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন, শিক্ষার্থীদের ইলম, আমল ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করুন এবং তাদেরকে কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে ওঠার তাওফীক দান করুন। আমীন।

15/11/2025

ভ‌র্তি চল‌ছে!ভ‌র্তি চল‌ছে!ভর্তি চলছে!

আলহামদুলিল্লাহ! মাসজিদ ওমর রাদিআল্লাহু আনহু এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি-তে ২০২৬ শিক্ষাবর্ষের সীমিত আসনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

🔹 শিক্ষা কার্যক্রম:
আবা‌সিক/অনাবা‌সিক
(বালক শাখা)
জেনা‌রেল উইথ হিফজ প্রোগ্রাম
(প্লে থেকে ৫ম শ্রেণি)

🔹ইসলাম ও আধু‌নিক শিক্ষা ব‌্যবস্থার সমন্ব‌য়ে যু‌গোপ‌যোগী পাঠদা‌নে বদ্ধপ‌রিকর।

📆 ফরম ‌বিতরণ শুরু:
২০ ন‌ভেম্বর থে‌কে ২৫ ডি‌সেম্বর পর্যন্ত।

📍 মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি।
মোস্তফাপুর রোড, মোস্তফাপুর, মৌলভীবাজার ৩২০০।

📞 01744 221 312(Office)

🟣 তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামী শিক্ষার জন্য আজই আপনার সন্তানকে ভর্তি করুন।

Contact Us:

Khair H Khan Ruhul
☎️ +44 7904 833790
Sheikh Salim Ahmed
☎️ +44 7944 157576
Sayed Jamaal Ali
☎️ +966 54 523 1047
Arafat Ahmed Bahar
☎️ +966 50 127 6047

Address

Mostofapur Road
Maulvi Bazar
3200

Telephone

+8801745876690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darussalam Library Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category