19/05/2026
মৌলভীবাজার জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হাম-রুবেলা ক্যাম্পেইনের কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। অদ্য ১৯/০৫/২০২৬ইং রোজ মঙ্গলবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর-দেবব্রত দাশের বাড়ী, ছয়কুট কমিউনিটি ক্লিনিক, রহিমপুর-কমলগঞ্জ এবং কুলাউড়া উপজেলার টিলাগাও এলাকায় হাম-রুবেলা ক্যাম্পেইন পরিদর্শন ও RCM করেন। মাঠ পর্যায়ে RCM কার্যক্রমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত তাদের টিকার আওতায় আনা হচ্ছে। সাথে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট এবং মেডিকেল অফিসার-সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজার।
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের এই রোগ থেকে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা প্রদান নিশ্চিত করা। তাই আপনার শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অবশ্যই হাম-রুবেলা টিকা প্রদান করুন।
সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন।
হাম-রুবেলা টিকা দিন, শিশুকে সুরক্ষিত রাখুন।
উল্লেখ্য, আগামীকাল এই বিশেষ কার্যক্রমের শেষ দিন। তাই যেসব শিশু এখনো টিকা গ্রহণ করেনি, তাদের দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করার জন্য সকল অভিভাবকের প্রতি বিশেষ অনুরোধ।