Mahbia Ahmed Mahin

Mahbia Ahmed Mahin A man working for underprivileged people

19/06/2023

#দরিদ্রতা

২০২০ এর একটি ঘটনা

ঘড়ির কাটায় তখন ১টা বেজে ৩০মিনিট।
জরুরী কাজ শেষে কুসুমবাগ থেকে এক রিকশায় চেপে বসলাম।
শুরু হলো কথোপকথন।
তিনি রংপুর ন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র।
কথা প্রসঙ্গে জানলাম এইচএসসিতে এ-গ্রেড ও পেয়েছিলেন, তারপর সেখানে ভর্তি হন।
জীবনের তাগিদে, পেটের টানে আজ সিলেটে, মৌলভীবাজারে তিনি; চালাচ্ছেন রিকশা।
দারিদ্রতা কত নির্মম সত্যি।
কথা প্রসঙ্গে অনেক কিছুই জানা হলো, চুপ করে বসে থেকেও,
মনের মধ্যে প্রবল জানার আগ্রহ কাজ করছিলো।

কিন্তু পথ ফুরিয়ে গেলো।
বাসার সামনে রিকশা এলো।
ভাড়া ২০টাকা,
মানিব্যাগে তখন আছে শুধু ১০০টাকাই।
পুরোটাই দিয়ে দিলাম।
সামান্য কিছুই, কিন্তু এর বিনিময়ে পেয়েছি এক মন ভরানো হাসি।

অনুমতি নিয়ে ছবিও তুলেছি সাথে।
ফেসবুকের ফ্রেন্ড লিস্টেও জায়গা করে নিয়েছি।
হয়ত কোন একদিন অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এটি আমার জন্য।

আচ্ছা সরকার কি এসব দেখে না?
কেন কোন বিত্তবানের চোখে পরে না তারা?
এরকম কত ছাত্রছাত্রী এসব কাজ করছে, পেটের টানে।
এদের জন্য সত্যিই কিছু করা যায় না?

আসুন,
আশেপাশের মানুষের সাহায্য করি।
সুন্দর পৃথিবী গড়ে তুলি।

A man working for underprivileged people

Address

Maulvi Bazar

Telephone

+447479518172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbia Ahmed Mahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category