07/11/2025
আজ ০৭ই নভেম্বর “হৃদয়ে কমলগঞ্জ”-এর উদ্যোগে শরিফ মিয়ার সভাপতিত্বে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পূর্ববর্তী দায়িত্বশীল ও সদস্যবৃন্দসহ, স্থায়ী কমিটি এবং বর্তমান কার্যকরী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সকলের সর্বসম্মত সিদ্ধান্তে মোঃ ইয়াকুব আলী-কে স্থায়ী কমিটির সদস্য হিসেবে যুক্ত করার আহবান করা হয়েছে।
সংগঠনের উন্নয়ন ও ঐক্য রক্ষার স্বার্থে জানানো যাচ্ছে যে, সংগঠন সম্পর্কিত যেকোনো অভিযোগ, পরামর্শ বা মতামত যথাযথ প্রমাণসহ বর্তমান কার্যকরী পরিষদের সাথে আলোচনা করে উপস্থাপন করার জন্য সকলকে আহবান করা হয়েছে।
কার্যকরী পরিষদ প্রাপ্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া, সংগঠনের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
কার্যকরী পরিষদের সাথে অসদাচরণ, অপপ্রচার বা পূর্ববর্তী ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো প্রকার বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ করছেন। তবুও যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভূত হয়, তবে তা আইনগত কাঠামোর মধ্যে থেকে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে বলে সবাই সম্মতি প্রদান করেছেন।