For the poor - FTP

For the poor - FTP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from For the poor - FTP, Social service, Maulvi Bazar.

ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী-২০২২===========================আলহামদুলিল্লাহ 😊প্রতিটি ঘরে ঘরে মানবিক মানুষের জন্ম হোক। দরি...
14/04/2022

ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী-২০২২
===========================

আলহামদুলিল্লাহ 😊

প্রতিটি ঘরে ঘরে মানবিক মানুষের জন্ম হোক। দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে অসহায় মানুষকে এফটিপির পক্ষ থেকে ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমরা আমাদের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী সফল করতে পেরেছি।

মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রকৃত অভাবী ৩০টি পরিবারের হাতে আমরা আমাদের ইফতার সামগ্রী মাহে রমজানের উপহার হিসেবে তুলে দিয়েছি।

এফটিপি পরিবার সব সময় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো আছে আর ভবিষ্যতেও থাকবে।
যারা এতোদিন ধরে আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

আমাদের জন্য দোয়া করবেন যেনো ভবিষ্যতেও আমরা এভাবে মানুশের পাশে থাকতে পারি 🤲✨

``এক টুকরো হাসির খুঁজে
মানুষ হোক মানুষের জন্য''❤️

আলহাদুলিল্লাহ ❤️সকলের সহযোগীতা ও ভালোবাসায় উদ্যোগটি সফলের পথে।আগামীকাল ১৪ই এপ্রিলে আমাদের ইফতার সামগ্রী বিতরণ করা হবে ।...
13/04/2022

আলহাদুলিল্লাহ ❤️
সকলের সহযোগীতা ও ভালোবাসায় উদ্যোগটি সফলের পথে।

আগামীকাল ১৪ই এপ্রিলে আমাদের ইফতার সামগ্রী বিতরণ করা হবে ।

``আমরা পেরেছি আমরাই পারব,অসহায় মানুষের পাশে আমরাই দাড়াবো''😇নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই উর্দগতির বাজারে এই দুঃসময়...
04/04/2022

``আমরা পেরেছি আমরাই পারব,অসহায় মানুষের পাশে আমরাই দাড়াবো''😇

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই উর্দগতির বাজারে এই দুঃসময়ে এফটিপি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে।

রমজান মাস উপলক্ষে গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

আপনারা যারা এই মহৎ কাজে অংশগ্রহন করতে চান অর্থাৎ আর্থিকভাবে সাহায্য দিতে চান তাহলে নিম্নে দেওয়া এই বিকাশ নাম্বর এ আপনাদের সাহায্য পাঠাতে পারেন।

আমাদের এই উদ্যোগটি সফল করতে আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা কাম্য।

আলহামদুলিল্লাহ 😍আজ সকাল ১১:৩০ মিনিটে আমাদের এফটিপি পরিবারের পক্ষ থেকে গরিব মানুষদের  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এইটা আ...
18/01/2022

আলহামদুলিল্লাহ 😍

আজ সকাল ১১:৩০ মিনিটে আমাদের এফটিপি পরিবারের পক্ষ থেকে গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এইটা আমাদের শীতবস্ত্র বিতরণ এর প্রথম ইভেন্ট। যারা আমাদের শীতবস্ত্র বিতরণ ইভেন্টে আর্থিক ও মানসিক ভাবে সাহায্য করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ।
আশা করি সবাই এই ভাবে সব সময় আমাদের পাশে থাকবেন ❤️

আমরা চেষ্টা করেছি করোনাভাইরাস এর মহামারী ও শীতকালে শীতের কারনে কোনো অসহায় ব্যক্তি কম্বল কিংবা শীতবস্ত্র এর অভাবে যেনো ঠান্ডায় কষ্ট না পায়।

এফটিপি পরিবার সব সময় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো আছে আর ভবিষ্যতেও থাকবে।
যারা এতোদিন ধরে আমাদের সাথে আছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না।

সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো ভবিষ্যতেও আমরা এভাবে মানুশের পাশে থাকতে পারি 🤲

এক টুকরো হাসির খুঁজে
মানুষ হোক মানুষের জন্য ❤️

For the poor - FTP 😊

``সঞ্চয়প্রিয় না হয়ে আসুন সামনে দাঁড়াই মনুষ্যত্ব নিয়ে"😊শীত মানেই একটা আলাদা আমেজ। সমাজের উঁচু শ্রেণীর মানুষের কিংবা ...
16/01/2022

``সঞ্চয়প্রিয় না হয়ে আসুন সামনে দাঁড়াই মনুষ্যত্ব নিয়ে"😊

শীত মানেই একটা আলাদা আমেজ। সমাজের উঁচু শ্রেণীর মানুষের কিংবা মধ্যবিত্তের শীত নিয়ে কতোনা আয়োজন। একই সময় এই শীত যেন কিছু মানুষের জন্য অভিশাপ হয়ে নেমে আসে। নেই নিজেকে আবৃত করার মতো পোশাক,
নেই এক বেলার আহার; সেখানে শীতের বিভিন্ন রঙের সাজপোশাক, বাহারি পিঠা, কিছুটা শান্তির সময় কাটানো যেনো এক স্বপ্ন তাদের জন্য!!

তাই বলে এই স্বপ্নকে বাস্তবে দেখার ইচ্ছা কি তাদের নেই?? এই সময় কিছুটা আনন্দঘন মুহুর্ত কাটানোর অধিকার কি তাদের নেই?? অবশ্যই আছে।

আমাদের কারো একটু সাহায্যে হতে পরে একজন ক্লান্ত পিতার বিশ্রামের সম্বল, একজন পথিকের একটি শান্তির রাত কাটানোর আশ্রয়, একজন শিশুর শীত থেকে বাঁচার আকুতি। এই শীতে তাই সমাজের সুবিধাবঞ্চিত স্বপ্নচারীদের জন্য আমাদের রয়েছে কিছু ক্ষুদ্র প্রয়াস। যেখানে আপনারা সবাই হতে পারেন আমাদের সঙ্গী; নিজেদের পুরনো শীতবস্ত্র, চাদর,টাকা ইত্যাদি দিয়ে মিষ্টি হাসির মাধ্যম হতে পারেন দুঃস্থদের।

🔹আমাদের কার্যক্রম হচ্ছে ১৮ই জানুয়ারি। আমরা আশা করছি আপনারা প্রত্যেকে নিজেদের সাধ্যমতো অভাবীদের দান করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কাপড় দিতে চাইলে আমাদের সরাসরি পেজে যোগাযোগ করুন কিংবা কল করুন নিম্নে প্রদত্ত নম্বরে। কাপড় গুলো সংগ্রহ করা হবে আমাদের অর্গানাইজেশন এর মেম্বারদের দ্বারা এবং সকল কাপড় পৌঁছে যাবে যার প্রয়োজন তার কাছে, আমাদের মাধ্যমে।

🔻১৮ ই জানুয়ারি ২০২২ মূল ইভেন্ট অনুষ্ঠিত হবে,
বেলা ১১:৩০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে 🥰

🔹আপনিও তাদের মুখে হাসি ফোটাতে অংশগ্রহণ করতে পারেন নিজের সাহায্যের হাত বাড়িয়ে অর্থ দিয়ে এবং সরাসরি আমাদের সাথে কাজ করে।

🔸"For the poor-FTP" এ আয়োজনের অংশ হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অথবা যেকোনো প্রকার তথ্য জানতে আপনারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন:-

আমাদের,
বিকাশ: 01719534820
নগদ: 01719534820

আয়োজন বাস্তবায়নের
স্থান:- শহীদ মিনার
তারিখ:- ১৮ই জানুয়ারি, ২০২২
সময়:- ১১ঃ৩০ মিনিট

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:- 01719534820

আলহামদুলিল্লাহ ❤️ধীর গতিতে চলা এফটিপিকে আরো বেগমান করতে সকলের সিদ্বান্ত নিয়ে সকলের উপস্থিতে আগামী এক বছরের জন্য করা এফট...
02/01/2022

আলহামদুলিল্লাহ ❤️

ধীর গতিতে চলা এফটিপিকে আরো বেগমান করতে সকলের সিদ্বান্ত নিয়ে সকলের উপস্থিতে আগামী এক বছরের জন্য করা এফটিপির কমিটি।

ইনশাআল্লাহ কমিটিতে থাকা সকলে তাদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করে এফটিপির বৃদ্ধিতে ভূমিকা রাখবে ।

সমাজের গরীব-দুঃখী,মেহনতী মানুষদের নিয়ে এগিয়ে যাবে ভালোবাসার সংগঠন এফটিপি 🖤

16/12/2021
আলহামদুলিল্লাহ....পবিত্র সিয়াম সাধনার মাসে ২৫তম রোজায় ইফতার বিতরণের কাজ সম্পন্ন হয়েছে ।আজ মৌলভীবাজার পৌরসভার চৌমুহনা,টিস...
08/05/2021

আলহামদুলিল্লাহ....
পবিত্র সিয়াম সাধনার মাসে ২৫তম রোজায় ইফতার বিতরণের কাজ সম্পন্ন হয়েছে ।

আজ মৌলভীবাজার পৌরসভার চৌমুহনা,টিসি মার্কেট এলাকায় ইফতারি বিতরণ করা হয় ।

ধন্যবাদ; সকল সদস্যদের For the poor এর পাশে থাকার জন্য , চির কৃতজ্ঞ আপনাদের কাছে ❤️

সমাজের কল্যাণে এগিয়ে চলছে আমাদের সংগঠন ।
ইনশাআল্লাহ , বাকি দিনগুলোও যেনো সুন্দর ভাবে পরিচালনা করতে পারি ❤️

04/05/2021

অসহায় মানুষের ইফতারের জন্য যতটুকু সম্ভব আর্থিক সাহায্য করতে পারেন ।

বিকাশ -01719534820

For the poor - FTP 🖤🥀

আলহমদুলিল্লাহ ❤️😊আজ বিকেলে এফটিপির পক্ষ থেকে অসহায় ও গরিবদের মাঝে ইফতার বিতরণ করা হয়।আলহাদুলিল্লাহ ভালোভাবে কাজটি সম্প...
18/04/2021

আলহমদুলিল্লাহ ❤️😊

আজ বিকেলে এফটিপির পক্ষ থেকে অসহায় ও গরিবদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আলহাদুলিল্লাহ ভালোভাবে কাজটি সম্পূর্ণ করতে পেরেছি।সকলের কাছে অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য 😊।

কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান তবে ইনবক্সে একটি মেসেজ দিবেন ❣️।

ধন্যবাদ 🖤।

"হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা রাখা ফরজ (বাধ্যতামূলক) করা হয়েছে। যেভাবে তোমাদের আগের লোকদের (নবি-রাসুলের উম্মতের) ওপর ফ...
13/04/2021

"হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা রাখা ফরজ (বাধ্যতামূলক) করা হয়েছে। যেভাবে তোমাদের আগের লোকদের (নবি-রাসুলের উম্মতের) ওপর ফরজ করা হয়েছিল,যাতে তোমরা মুত্তাকি হতে পার।" 🖤
(সুরা বাকারা : আয়াত ১৮৩)

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। ধনী গরীবের মধ্যে বৈষম্য দূর হয় 🌸।

আমাদের টিম এফটিপির পক্ষ থেকে সবাইকে ''রামাদ্বান মোবারক''🖤🥀 ।

©: For the poor - FTP

আসসালামু আলাইকুম  ❤️For the poor - FTP  সংঘটনটি মূলত সমাজের বঞ্চিত,অসহায়,দুস্ত- গরিবদের জন্য।আমাদের লক্ষ্য অসহায় মানুষ...
08/04/2021

আসসালামু আলাইকুম ❤️

For the poor - FTP সংঘটনটি মূলত সমাজের বঞ্চিত,অসহায়,দুস্ত- গরিবদের জন্য।
আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর 🌸।

সামনে রমজান মাস,রমজান মাসে আমরা প্রতি সাপ্তায় একদিন ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি 😊।আপনাদের সকলের সহযোগিতা কাম্য 💕।

নিচে বিকাশ নাম্বার দেয়া আছে,আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যত পারেন সাহায্য করবেন 😊।

আপানাদের সকলের সহোযোগিতা কামনা করছি❣️।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when For the poor - FTP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category