Lotus-bud Charity Forum

Lotus-bud Charity Forum Besides, it supports orphans in its area by providing them with proper education, clothes, medication, schoolbooks, and much more.

একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংঘ।
It is a non-partisan social voluntary organization.

প্রতিষ্ঠা: ২রা জানুয়ারি, ২০০৯ খ্রি.

প্রতিষ্ঠাতা: মো. রাকিবুল হাসান

স্লোগান: "আমরা আনিব রাঙা প্রভাত" Lotus-bud Charity Forum is a prominent non-profit benevolence organization for its sensational actions like empowering marginal people and providing nutrition and essential belongings to needy people and

street children. It donates funds to poor patients, bears the cost of medicine, and helps people find blood donors in their localities. However, it would not have been possible without your support, so donate now and help us fulfill our purposes.
+8801312122133(Bkash),

Bank account:
Lotus-bud Charity Forum-LCF
Account no: 0111000822777
Al-Wadia Current Deposit
Exim Bank, Narayanpur Branch

আমাদের ভিশনঃ
সৎ , দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন সচেতন নাগরিক তৈরির পাশাপাশি যুগোপযোগী শিক্ষা প্রদান করে মেধাবীদের উত্তরণের মাধ্যমে একটি বৈষম্যহীন, দারিদ্র্য ও কুসংস্কারমুক্ত সমাজ গঠন করা।


আমাদের কর্মপরিধিঃ
সমাজের দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবন মানোন্নয়নে লোটাস-বাড দীর্ঘদিন যাবৎ যেসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্বল্প পরিসরে তা উপস্থাপন করা হলোঃ সমাজের প্রান্তিক সারির মানুষের জীবিকা আহরণের জন্য “সামর্থ্য” নামে একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প চালিয়ে থাকে। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, গৃহপালিত পশুপালন ও কৃষি সরঞ্জামসহ অন্যান্য কাজের ব্যবস্থা করে থাকে। অধিকন্তু, সমাজের অসচ্ছল মানুষের জন্য চিকিৎসা সহায়তা দেয়া, তাদের মাঝে শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। রোগীর জন্য রক্ত সংগ্রহ, পরিবেশ উন্নয়ণে বৃক্ষরোপন সহ ইত্যাদি কাজ করে। শিক্ষাকে সবার জন্য সহজ করার জন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের কে শিক্ষা সামগ্রী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান সহ, আপামর শিক্ষার্থীদের জন্য নামে মাত্র ফি এর মাধ্যমে কোচিং করানো ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়াও অফলাইন ও অনলাইন ভিত্তিক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে।

দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির খবর প্রকাশ করেছে। #
30/05/2026

দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির খবর প্রকাশ করেছে।

#

মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ কার্য....

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে লোটাস-বাডের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়অদ্য বেলা এগারোটার দিকে মতলব দক্ষিণ উপজেলা নির...
30/05/2026

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে লোটাস-বাডের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

অদ্য বেলা এগারোটার দিকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম হোসেন মহোদয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লোটাস-বাড চ্যারিটি ফোরামের প্রতিনিধি দল।

এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক লোটাস-বাড চ্যারিটি ফোরামের দীর্ঘদিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

কে. এম. ইশমাম হোসেন অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের কার্যক্রমের বিবরণ শোনেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি একপর্যায়ে বলেন, “লোটাস-বাড সম্পর্কে জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা এ ধরনের সামাজিক কাজ অব্যাহত রাখুন, এবং আমাকে আপনাদের পাশে পাবেন।”

বিদায়পূর্বে লোটাস-বাডের প্রতিনিধি দল কে. এম. ইশমাম হোসেন মহোদয়ের কাছে স্মারক উপহার ও প্রসপেক্টাস প্রদান করেন।

গণমাধ্যম বিভাগ,
লোটাস-বাড চ্যারিটি ফোরাম

লোটাস-বাড চ্যারিটি ফোরাম —এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বুলবুল মিয়াজী নির্বাচিত।ল...
29/05/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরাম —এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বুলবুল মিয়াজী নির্বাচিত।

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ২৮ শে মে, ২০২৬ খ্রি. সরাসরি ও অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মনোয়ার হোসেন ১৫ টি ভোট পেয়ে সভাপতি ও বুলবুল মিয়াজী ৩০ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মনোয়ার হোসেন সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। তিনি বিগত ৭ বছর ধরে লোটাস-বাডের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। ইতঃপূর্বে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষাবিভাগ ও গণমাধ্যম বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বুলবুল মিয়াজী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। তিনি দীর্ঘ ৫ বছর ধরে লোটাস-বাডে কাজ করে আসছেন। তিনি পূর্বে শিক্ষা বিভাগ ও সমাজকল্যাণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের প্রধান শাহাদাত হোসেন ও দুইজন সদস্য যথাক্রমে বশির আহমেদ ও নাজমুল হাসানের স্বাক্ষরিত নোটিশে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলো।

১০ দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে বলা হলো।

-গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

28/05/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরামের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারাক।

🌙 পবিত্র ঈদুল আযহা মোবারক! 🌙লোটাস-বাড চ্যারিটি ফোরাম-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছ...
27/05/2026

🌙 পবিত্র ঈদুল আযহা মোবারক! 🌙

লোটাস-বাড চ্যারিটি ফোরাম-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ঈদুল আযহা কেবল পশু কুরবানির উৎসব নয়, এটি মূলত নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়ার এক মহান শিক্ষা। এই দিনটি আমাদের শেখায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে। আর ঈদের এই প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সমাজের সকল স্তরের মানুষের সাথে ভাগ করে নিই।

আমাদের আহ্বান:
আসুন, এই ঈদে আমাদের আনন্দগুলো শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথেও ভাগ করে নিই।
আপনার কুরবানির গোশতের একটি অংশ বা সামান্য উপহার পৌঁছে দিন তাদের হাতে, যাদের কাছে এই ঈদের আনন্দটুকু পৌঁছানো খুব প্রয়োজন।
লোটাস-বাড চ্যারিটি ফোরামের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণে কাজ করা। আমাদের এই যাত্রায় আপনারাও যুক্ত হয়ে চারদিকে ছড়িয়ে দিতে পারেন ভালোবাসার আলো।

ত্যাগের এই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সমাজ হয়ে উঠুক আরও সুন্দর, সম্প্রীতিময় ও বৈষম্যহীন। আপনাদের সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ, শান্তি ও রহমতে।

সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক! ✨

শুভেচ্ছান্তে,
লোটাস-বাড চ্যারিটি ফোরাম
(মানবতার সেবায়, ভালোবাসার বন্ধনে)

২০২৬-২৭ কার্যনির্বাহী বছরের কমিটি গঠনের জন্য নমিনেশন প্রদান ও নির্বাচনের দিন ঘোষণালোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ সেশ...
26/05/2026

২০২৬-২৭ কার্যনির্বাহী বছরের কমিটি গঠনের জন্য নমিনেশন প্রদান ও নির্বাচনের দিন ঘোষণা

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ সেশনের কমিটি গঠনের জন্য যোগ্য প্রার্থীদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

২৮শে মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ টা থেকে ৮:০০ টা পর্যন্ত সরাসরি ভোট গ্রহণ করা হবে। যারা সরাসরি ভোট দিতে পারবে না, তাদের জন্য অনলাইনে ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে।

সুপ্রিম কাউন্সিল, উপদেষ্টামণ্ডলী, বর্তমান কার্যনির্বাহী কমিটি, শাখা কমিটি (সভাপতি, সাধারণ সম্পাদক, এবং বিভাগ পরিচালক), ব্লক কমিটির পরিচালক, এবং শুভাকাঙ্ক্ষী কমিটি ( পর্যবেক্ষক সদস্য, সভাপতি, এবং সাধারণ সম্পাদক) ভোট দিতে পারবে।

আশাকরি, সকল ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে যোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।

-গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

লোটাস-বাড এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনসুপ্রিম কাউন্সিল নির্বাচন কমিশনের প্রধান নির্বা...
21/05/2026

লোটাস-বাড এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন

সুপ্রিম কাউন্সিল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শাহাদাত হোসেন, সদস্য হিসেবে বশির আহমেদ ও নাজমুল হাসানকে মনোনীত করেছে।

উক্ত কমিশনকে আগামী ১০ দিবসের মধ্যে নির্বাচন আয়োজন ও ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ করা হয়েছে।

গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

ছাদ থেকে পড়ে হাড় ভেঙে যাওয়া দুঃস্থ নারীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদনকালিকাপুর চৌধুরি বাড়ির একজন নারী ছাদ থেকে পড়ে পায়ে...
19/05/2026

ছাদ থেকে পড়ে হাড় ভেঙে যাওয়া দুঃস্থ নারীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

কালিকাপুর চৌধুরি বাড়ির একজন নারী ছাদ থেকে পড়ে পায়ের হাড় ভেঙ্গে যায় এবং মাথায় মারাত্মক যখম হয় । বর্তমানে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরিবার আর্থিক অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। সেকারণে প্রয়োজনী চিকিৎসা সেবা নিশ্চিত করণে জনমানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন।

চিকিৎসার জন্য অনুদান পাঠাতে:
বিকাশ: 01312122133
Bank account:
Lotus-bud Charity Forum
Sonali Bank PLC
Current Account No: 1511502000809
Matlab branch, Chandpur

-গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

17/04/2026

কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটাস-বাড চ্যারিটি ফোরাম-এর সহ-সভাপতি রিয়াদ ইসলাম প্রধান।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিদায় শুধু বিচ্ছেদ নয়, বরং নতুন এক যাত্রার সূচনা। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা আজ এই পর্যায়ে পৌঁছেছে।
রিয়াদ ইসলাম প্রধান আরও বলেন, “তোমাদের প্রত্যেকের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে তোমরা দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে।”

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

-গণমাধ্যম বিভাগ
Lotus-bud Charity Forum

ছোট্ট জুনায়েদের চিকিৎসা সেবার আবেদনলক্ষ্মীপুরের ছোট্ট শিশু জুনায়েদ গোবিন্দপুর তালতলা এলাকায় এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ...
15/04/2026

ছোট্ট জুনায়েদের চিকিৎসা সেবার আবেদন

লক্ষ্মীপুরের ছোট্ট শিশু জুনায়েদ গোবিন্দপুর তালতলা এলাকায় এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকদের মতে, তার গুরুতর ব্রেইন ইনজুরি হয়েছে এবং দ্রুত উন্নত চিকিৎসা না পেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু সামনে তার অপারেশন ও পরবর্তী চিকিৎসার জন্য আনুমানিক ২ লক্ষ টাকা প্রয়োজন।

দুঃখজনকভাবে, জুনায়েদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। একজন অসহায় পিতার পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

একটি নিষ্পাপ শিশুর জীবন এখন আমাদের মানবিকতার উপর নির্ভর করছে। আপনার সামান্য অনুদানও হতে পারে তার বেঁচে থাকার শেষ ভরসা।

আসুন, আমরা সবাই মিলে এগিয়ে আসি
একটি প্রাণ বাঁচাতে, একটি পরিবারকে হাসি ফিরিয়ে দিতে।

ঠিকানা: লক্ষ্মীপুর চৌধুরী বাড়ি, মতলব দক্ষিণ, চাঁদপুর

📲 বিকাশ (পার্সোনাল): 01312122133

অনুরোধ: পোস্টটি শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন।আপনার সাহায্য ও দোয়া-ই পারে ছোট্ট জুনায়েদকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে… 🙏

-গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

Address

লোটাস-বাড চত্বর
Matlab Bazar
3640

Telephone

+8801312122133

Website

https://t.me/LotusbudCharityForum

Alerts

Be the first to know and let us send you an email when Lotus-bud Charity Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lotus-bud Charity Forum:

Share

Category