Mathbaria Upazila Jubodal

Mathbaria Upazila Jubodal ..

স্বাধীনতার ঘোষক,স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি,জাতীয়তাবাদ ও বহুদলীয় রাজনীতির প্রবর্তক,বাংলার সোনালী অগ্রযাত্রার পথ প্রদর্শক,বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৯ সালে ১লা জানুয়ারী "বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি"র অঙ্গ-সংঙ্গঠন হিসেবে "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল/Bangladesh Jatiotabadi Chatro Da" সংক্ষেপে "জেসিডি/JCD" প্রতিষ্ঠা করেন। তখন থেকে আজ অব্দি এই

সংগঠনটি বাংলাদেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচূ করে তুলতে শহীদ জিয়ার মত কাজ করে যাচ্ছে।সংগঠনটি এশিয়ার সর্ব বৃহত্তর সঙ্গঠন হিসেবে রূপান্তরিত হয়েছে।এই ছাত্র সংগঠনটি ভদ্র ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃত।এই বৃহত্তর সংগঠনির একটি শাখা মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল।যারা দেশকে রক্ষার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত আছে......বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যর অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে চলছে..........

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না ...
30/12/2025

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এহসানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য ১৯৮২ সালে পাড়ি জমান আমেরিকায়।...
09/11/2025

এহসানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য ১৯৮২ সালে পাড়ি জমান আমেরিকায়। সেখানে প্রায় ১ যুগের মতো বসবাস করেন। এরমধ্যে তিনি আমেরিকার নাগরিকত্বও পেয়ে যান।

৯৬ সালে ভোটের আগে দেশে ফিরে আসেন। বেগম জিয়ার পরামর্শে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর-১ আসনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারই প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান তিনি। কিন্তু সেবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।

সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয় স্পিকার হুমায়ুন রশিদ কবিরকে, যেখানে উল্লেখ করা হয় বিএনপির সাংসদ এহসানুল হক মিলনের আমেরিকার নাগরিকত্ব রয়েছে, তাই অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক।

স্পিকার কোনো আলাপ-আলোচনা ছাড়াই এই চিঠি ইস্যু করে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেন।

এহসানুল হক এটার সুরাহা করতে আদালতের দারস্থ হন। দীর্ঘ সময় ধরে এই মামলার হিয়ারিং চলতে থাকে। চলমান সংসদের মেয়াদ শেষ হয়ে আরেক সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসে।

এরমধ্যে মিলন আওয়ামী লীগের বাটপারি এক্সপোজ করে দেন জাতির সামনে। তিনি ঘেঁটেঘুটে বের করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীরও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তিনি প্রতিমন্ত্রী আবুল হাসানের ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেন।

এরমধ্যে ২০০১ সালে নির্বাচনের তফশিল ঘোষণা হলো। আদালত রায় দিলো নির্বাচনে প্রার্থী হতে হলে তাদেরকে বিদেশি নাগরিকত্ব স্যারেন্ডার করতে হবে।

আওয়ামী লীগের সেই প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তে অস্বীকৃতি জানান। কিন্তু মিলন ঘোষণ দেন আমেরিকার নাগরিকত্ব ছাড়বার। তিনি ঢাকায় আমেরিকার অ্যাম্বাসিতে রীতিমতো বড় আয়োজন করে তার নাগরিকত্ব স্যারেন্ডার করেন। এই ঘটনা দেশে তখন বেশ আলোচনার জন্ম দেয়। মিলনের এমন সাহসী সিদ্ধান্ত মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

২০০১ সালের সেই নির্বাচনে চাঁদপুর থেকে পুনরায় বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। বেগম জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন।

শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে নিজের জাত চেনান মিলন! ২০০১-০৬ সালের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন, তাদের কাছে শুনতে পারবেন মিলনের গল্প। ঐ সময়ে দেশের পাবলিক পরীক্ষায় সিস্টেমে আমূল পরিবর্তন নিয়ে আসেন।

প্রটোকল ছাড়াই একজন প্রতিমন্ত্রী হয়ে সরাসরি এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে চুপিসারে চলে যেতেন। হেলিকপ্টারে করে একইদিনে একাধিক শিক্ষাবোর্ডের অসংখ্য কেন্দ্র পরিদর্শন করতেন। এখনকার সময় যা হয়, হলে পোলাপান দেখাদেখি করলে গার্ডে থাকা স্যার-ম্যাডামরা যখন খবর পান বোর্ডের কোন অফিসার আসতেছে সদলবলে, তখন পোলাপানকে সতর্ক করে দেয়। সেই সময় মিলন কেন্দ্র পরিদর্শনে যেতেন চুপিসারে। এক বছরের মধ্যে পোলাপানের এরকম একটা মাইন্ডসেট হয়ে গিয়েছিল ‘পড়ালেখা করা ছাড়া পাশ করার কোনো উপায় নাই’।

মিলনের মোটিভ ছিল, কাজের মধ্য দিয়ে নিজেকে চেনাতে হবে। এবং এমনভাবে কাজ করতে হবে, যা দীর্ঘকাল মনে রাখবেন দেশের মানুষ।

দেশের সফল মন্ত্রীদের মধ্যে ডেফিনেটলি মিলন একজন। মানুষ তার সেই সময়কার ইতিবাচক কাজের গল্প এখনো করে। প্রত্যাশা করে এরকম মন্ত্রীর।

মিলন এবারও নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্য বিএনপি তার নমিনেশন কনফার্ম করেছে। তিনি সাংসদ হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমান তার ওপর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আস্থা রাখেন কিনা, সেটা দেখার বিষয়।

[ছবি: স্ত্রীর সঙ্গে মিলন। পারিবারিক অ্যালবাম থেকে নেয়া]

“আমরা বাংলাদেশকে শক্তিশালী করতে চাই, এক নতুন পথ তৈরি করতে চাই।”- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
08/11/2025

“আমরা বাংলাদেশকে শক্তিশালী করতে চাই, এক নতুন পথ তৈরি করতে চাই।”

- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপি এ দেশের জনগণের গড়া একটি দল।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব
08/11/2025

মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপি এ দেশের জনগণের গড়া একটি দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: মোঃ আমানউল্লাহ আমান কে নিয়ে মানিকগন্জের  একজন নারী নেত্রী আদালতে ধ/র্ষন এর অভ...
08/11/2025

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: মোঃ আমানউল্লাহ আমান কে নিয়ে মানিকগন্জের একজন নারী নেত্রী আদালতে ধ/র্ষন এর অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি একটু বিস্তারিত জানার চেষ্টা করলাম। যে নারী অভিযোগ করেছেন তিনি জাতীয়াবাদী মহিলা দল থেকে নানা অভিযোগে ইতিমধ্যে বহিস্কৃত। তিনি বিবাহিত ডিভোর্সি এবং সন্তানের মা। তার ছেলে দশম শ্রেনীর ছাত্র। তার বিরুদ্ধে পুরুষদের ব্ল্যাকমেলিং এর অসংখ্য অভিযোগ আছে। তার বাবা ছিলেন এলাকায় কুদ্দুস ডাকাত নামে পরিচিত। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ২০১৭ সালের দিকে মধ্যপ্রাচ্যে চলে যান। করোনার আগে দেশে আসেন। স্যোশাল মিডিয়া সক্রিয় হন। তার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ঘনিষ্ঠজন ছিলেন। স্বামীর সাথে দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের সহযোগিতায় মামলার জেরে কারাগারে যান পলি আক্তার। এরপর "নবম শ্রেনী ছাত্রী জেলে" এমন মিথ্যা নাটকের ঘটনায় আলোচনায় চলে আসেন। তার পাশে দাঁড়ান বিএনপির অনেকেই।

যতদূর জানতে পেরেছি, জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিস্কারের পর অন্য একটি রাজনৈতিক দলের আশ্রয় নিয়েছে মেয়েটি। এই ঘটনাটির পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। ওই নারী নেত্রীকে সহযোগিতা করতে অন্যটি একটি ইসলামী রাজনৈতিক দলের এমপি প্রার্থী তার বাসায় যান । এবং সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনিও একটি রাজনৈতিক দলের মতাদর্শের। এই ঘটনার পরপরই স্যোশাল মিডিয়ায় প্রচারের দায়িত্বে নিয়োজিত হয়েছে" একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচার সেল "বাঁশেরকেল্লা"। মামলায় উল্লেখ করেছে, "১০ অক্টোবর রাত ১০টায় ধ/র্ষণের ঘটনা ঘটেছে। বাদিনীর বাড়ির পশ্চিম ভিটার বসত ঘরের শয়ন কক্ষে।" অথচ আমান রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচন পরিচালনার জন্য ৯ অক্টোবর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। ১০ অক্টোবর থেকে রাকসু নির্বাচনী প্রচারণার কাজে ছিলেন। রাকসুর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবির এবং জিএস প্রার্থী জীবন নিশ্চিত করেছেন, "১০ অক্টোবর রাজশাহী ছিলেন। সেটি সিসি ক্যামেরার ফুটেজও আছে।" এমনকি রাজশাহী থাকা অবস্থায় আমানের সাথে আমারও ব্যক্তিগতভাবে সার্বিক নিয়ে একাধিকবার কথোপকথনও হয়।

এখন প্রশ্ন হচ্ছে আমান যদি ধ/র্ষন করে থাকে তাহলে সেটি তদন্তে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেবে। ঘটনা সত্য হলে অবশ্যই আমি আমানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রমাণের আগে তাকে নিয়ে অপপ্রচার চালানো চরম অন্যায় এবং অপরাধের শামিল। আমান নিজেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু কেউ একজন অভিযোগ দায়ের করলো আর সাথে সাথে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ধ/র্ষক বানিয়ে দেয়া চরম অন্যায় এবং অবিচার। এটি তাৎক্ষণিক প্রচারের দায়িত্ব বাঁশেরকেল্লা নিয়েছে। এতে প্রমানিত যে জামায়াত এবং শিবির আমানের এই ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। তবে সামাজিকভাবে আমানের যে পরিমান সম্মানহানী করেছেন তাতে বিস্মিত। ঘটনা প্রমাণের আগেই আমানের চরিত্রহরণ করা হয়েছে। মিথ্যা তথ্য ছড়ানোর আগে একবারও কি কেউ চিন্তা করেছেন আমানের মানসিক অবস্থা কি?

আমানের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমার নিজ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নেহের ছোটভাই। সে অত্যন্ত বিনয়ী এবং ভদ্র। বিগত সরকার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রভাগের সৈনিক সে। আন্দোলন সংগ্রামসহ নানা বিষয়াদি নিয়ে ওর সাথে অসংখ্যবার আলাপ-আলোচনা এবং আড্ডা হয়েছে। ওর মতো দলের প্রতি ডেডিকেটেড ছাত্রদলের কম নেতা আছে। একাধিকবার গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হয়েছে। দীর্ঘদিন রিমান্ডে নিয়ে ২৮ অক্টোবরের পুলিশ হত্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্পৃক্ততার বিষয়ে তার মুখ থেকে বের করানোর চেষ্টা করা হয়। কিন্তু জীবন থাকতে আমান রাজি হয়নি।

আমি একটু অবাক হয়েছি, একজন মোঃ আমানউল্লাহ আমানকে দমিয়ে রাখতে কত আয়োজন! এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের গুন্জন জোরালো হয়েছে। হঠাৎ আমানকে ধ/র্ষক বানানোর উদ্ভট খবর। আসলে একজন আমানউল্লাহ আমানকে দাবিয়ে রাখতে পারলেই জাতীয়তাবাদী ছাত্রদলকে করায়ত্ত করে রাখা যায়, ছাত্রদলের পরিশ্রমী ও বিপ্লবীদের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের পথচলাকে অমসৃণ করা যায়! মনে রাখতে হবে কোন ষড়যন্ত্রের জালে জড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে স্তিমিত করে দেওয়া যাবে না। আমানরা রাজপথে তিঁলে তিঁলে গড়ে ওঠা নেতৃত্ব। ওদের রক্তে শ্রমে আজ ফ্যাসিবাদ বিদায় হয়েছে। মিথ্যা বা আজগবি অভিযোগে ছাত্রদলকে বিতর্কিত করতে পারবেন না। ওদেরকে ইজ্জ্বতহানী করতে চাইলে আপনারাই সম্মানহানি হবেন। আমানরা টিকে থাকবে যুগে যুগে। মিথ্যা অপবাদ ছড়িয়ে আমানদের দমিয়ে রাখা যাবে না।

Saidur Rahman

31/10/2025

জামায়াতে ইসলামীর জেনারেল গোলামে আমির শিখিয়ে দিচ্ছে কিভাবে চাঁদাবাজি করতে হবে শিবিরের কর্মীদের।

31/10/2025

A late night থাপ্প* ড় on নাসির উদ্দিন পাটোয়ারী 🔥

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ৩হাজার কোটি টাকা সাশ্রয় হবে! বাংলাদেশে অস্থিতিশীলতা জারি রাখার লোকগুলোর কাছে বাংলাদেশের হাজ...
31/10/2025

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ৩হাজার কোটি টাকা সাশ্রয় হবে!
বাংলাদেশে অস্থিতিশীলতা জারি রাখার লোকগুলোর কাছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ধ্বংস হওয়া কোন ব্যাপারই না! তারা রাষ্ট্রের টাকা অপচয় করাকে কোন অপরাধই ভাবেনা।
নির্বাচন ও গণভোট একসঙ্গেই হোক, রাষ্ট্রের টাকার অপচয় কমুক।

31/10/2025

❝না❞ বলো — ❝না❞ মানে ❝না❞। আল্লাহর নাম বাদ দেওয়ার যে ঘৃণ্য প্রচেষ্টা চলছে, তাকে দৃঢ় কণ্ঠে ❝না❞ বলো। যারা সংবিধান থেকে “সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” বাদ দিতে চায়, তারা শুধু ধর্মের বিরুদ্ধেই নয়, দেশের বিশ্বাস ও চেতনাকেও অপমান করছে। এই অপমানের জবাব দিতে হবে উচ্চারণে, প্রত্যয়ে, প্রতিবাদে।

জাতীয় নির্বাচনের আগে যে ষড়যন্ত্রের গণভোট আয়োজনের চক্রান্ত চলছে, সেটাকেও ❝না❞ বলো। এই গণভোট কোনো জনমতের প্রতিফলন নয়; এটি দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করার একটি পরিকল্পিত ফাঁদ। জনগণের ম্যান্ডেটকে ছিনিয়ে নেওয়ার এই অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের একটিই উত্তর — ❝না❞।

দেশের মানুষ আজ জেগে উঠেছে। তারা জানে, “না” মানে শুধু অস্বীকার নয় — এটি প্রতিরোধের প্রতীক, এটি ন্যায়ের পক্ষে এক অটল ঘোষণা। আল্লাহর নাম বাদ দেওয়ার চক্রান্তকে ❝না❞, জাতীয় নির্বাচনের আগে ভোটের নামে প্রহসনকে ❝না❞, এবং দেশবিরোধী সব ষড়যন্ত্রকেই ❝না❞।

এই “না” হলো ঈমানের আহ্বান, ন্যায়ের শপথ, স্বাধীনতার প্রতিশ্রুতি। তাই সবাই একসাথে উচ্চারণ করো —
❝না❞ বলো অন্যায়ের বিরুদ্ধে, ❝না❞ বলো ষড়যন্ত্রের বিরুদ্ধে, ❝না❞ বলো দেশের মর্যাদা ও বিশ্বাসের ক্ষতির বিরুদ্ধে।
কারণ ❝না❞ মানে শুধু প্রত্যাখ্যান নয় — ❝না❞ মানে জাগরণ, প্রতিবাদ, এবং সত্যের পথে অটল থাকা।

31/10/2025

সংবিধানে বিসমিল্লাহ তুলে দিতে দেব "না"

‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- ❝ না ❞।স্বাক্ষরের পর জুলাই সনদ পরি...
30/10/2025

‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- ❝ না ❞।

স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে- ❝ না ❞।

জাতীয় নির্বাচনের আগে গণভোটকে- ❝ না ❞।

শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের ❝ না ❞।

Anthony Mascarenhas, Bangladesh: A Legacy of Blood (1986) “It was Major Ziaur Rahman who first broadcast the declaration...
27/10/2025

Anthony Mascarenhas, Bangladesh: A Legacy of Blood (1986)

“It was Major Ziaur Rahman who first broadcast the declaration of independence from Kalurghat, Chittagong, ending his message with the dramatic words — ‘We revolt!’”

একজন সেনাকর্মকর্তা, যার কোনো আর্থিক, রাজনৈতিক বা কোনো প্রকারের স্বার্থ ছিলোনা এই দেশের স্বাধীনতায়, কাজটা করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তাও তিনি শুধুমাত্র দেশকে ভালোবেসে বললেন, We Revolt!!

ঘটনাক্রমে দেশ শাসনের সুযোগও পেলেন, নিজের জন্য কিছু করলেন না, রেখে গেলেন না, শুধু দেশ দেশ দেশ৷ বাংলাদেশের অর্থনীতির পিলার করে রেখে গেলেন, যেই পিলারের উপরেই এখন পর্যন্ত এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে।

এই দেশের লেখক বুদ্ধিজীবীরা কখনোই ঐভাবে জিয়াকে বিশ্লেষণ করেনি, জিয়াকে নিয়ে তেমন লিখেনি, এটা ইচ্ছা করেই। কেননা জিয়াকে বিশ্লেষণ করলে যে একজনকে এই দেশের ইতিহাসের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে মুশকিল হয়ে যেত।(কপি পোস্ট)

Address

Bahali
Mathbaria
8560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathbaria Upazila Jubodal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mathbaria Upazila Jubodal:

Share