Porter Of Humanity Foundation -PHF

Porter Of Humanity Foundation -PHF "আমাদের মূলনীতি- মানবতা, ঐক্য, সম্প্রীতি"

মানবতার কুলি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সকল পরিশ্রমী শ্রমজীবী মানুষের প্রতি রইলো ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শু...
01/05/2026

মানবতার কুলি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সকল পরিশ্রমী শ্রমজীবী মানুষের প্রতি রইলো ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। 💐
আপনাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের স্বপ্নের বাংলাদেশ।🩷

প্রয়োজনে আপনার পাশে-
The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন)

এসএসসি, দাখিল ও সমমান ২০২৬ইং পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।আত্মবিশ্বাস আর পরিশ্রমেই গড়ে উঠুক তোমাদের উ...
21/04/2026

এসএসসি, দাখিল ও সমমান ২০২৬ইং পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
আত্মবিশ্বাস আর পরিশ্রমেই গড়ে উঠুক তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ।

নতুন বছরের নতুন প্রত্যয়ে—মানবতার সেবায় আমরা একসাথে।ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার বন্ধনে গড়ে উঠুক সুন্দর এক সমাজ।“মানব...
14/04/2026

নতুন বছরের নতুন প্রত্যয়ে—মানবতার সেবায় আমরা একসাথে।
ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার বন্ধনে গড়ে উঠুক সুন্দর এক সমাজ।

“মানবতার কুলি ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩৩ এর আন্তরিক শুভেচ্ছা।

রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি।  ১২তম  রক্তদান করলেন প্রিয় Ariful Islam Hasib ভাই 🩷সবাই তার জন্য দোয়...
11/04/2026

রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি।

১২তম রক্তদান করলেন প্রিয় Ariful Islam Hasib ভাই 🩷

সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন।

বিঃদ্রঃ রক্তদানের ছবি পোস্ট করা বিজ্ঞাপনের জন্য না, উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

প্রয়োজনে আপনার পাশে-
The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন)

ঈদ পুনর্মিলনী-২০২৬ইং 🩷খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে— মানবতার কথা বলতেই আজ আমাদের একত্র হওয়া। আমাদের আলোচনা- শুধু কথা নয়...
25/03/2026

ঈদ পুনর্মিলনী-২০২৬ইং 🩷

খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে— মানবতার কথা বলতেই আজ আমাদের একত্র হওয়া।

আমাদের আলোচনা- শুধু কথা নয়, কাজের প্রতিশ্রুতি—
মানবতার আলোচনায় নতুন পথের সূচনা ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ এবং উদ্দেশ্য- মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি, মানবতা, নিঃস্বার্থ সেবা, সহানুভূতি এবং মানুষের কল্যাণে কাজ করা।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এটি জীবনের শ্রেষ্ঠ গুণ, যা মানুষকে সৃষ্টির সেরা হিসেবে প্রতিষ্ঠা করে এবং সমাজের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখে।

প্রয়োজনে আপনার পাশে-
The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন)

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত🌙 ঈদ পুনর্মিলনী ২০২৬ 🌙🗓️ তারিখ: ২৪ মার্চ ২০২৬🕓 সময়: বিকাল ৪:০০ টা📍 স্...
23/03/2026

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত

🌙 ঈদ পুনর্মিলনী ২০২৬ 🌙
🗓️ তারিখ: ২৪ মার্চ ২০২৬
🕓 সময়: বিকাল ৪:০০ টা
📍 স্থান: মিরুখালী স্কুল এন্ড কলেজ মাঠ

আপনাদের উপস্থিতিই আমাদের এই আয়োজনকে করে তুলবে পরিপূর্ণ ও স্মরণীয়।
চলুন একসাথে ভালোবাসা, আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। 🤍

সম্মানিত সুধী, আসসালামুয়ালাইকুম।অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২৪/০৩/২৬ইং রোজঃ মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায়, মানবতার ...
21/03/2026

সম্মানিত সুধী, আসসালামুয়ালাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২৪/০৩/২৬ইং রোজঃ মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায়, মানবতার কুলি ফাউন্ডেশনের ভলান্টিয়ার, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।

যেথায় থাকুক যে, সেথায় বাঁধন থাকুক মানবতার; মানবিকতা ছড়িয়ে দিতে, মানবতার পাশে থাকুন।

সময় ও স্থানঃ
২৪/০৩/২৬ইং রোজঃ মঙ্গলবার, বিকাল ৪.০০ ঘটিকা। মিরুখালী স্কুল এন্ড কলেজ মাঠ, মিরুখালী ইউনিয়ন, মঠবাড়িয়া উপজেলা, পিরোজপুর।

আয়োজন ও আমন্ত্রণেঃ
কার্যনির্বাহী পরিষদ- PHF
যোগাযোগঃ 01797811383 / 01705-159483

প্রয়োজনে আপনার পাশে-
The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন)

প্রয়োজনে আপনার পাশে- The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন)
21/03/2026

প্রয়োজনে আপনার পাশে- The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন)

পিরোজপুরে মানবতার কুলি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

#পিরোজপুর_নিউজ #মঠবাড়িয়া #ঈদ

The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন) এর পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফি...
20/03/2026

The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন) এর পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক!💐🩷

প্রয়োজনে আপনার পাশে-
Porter Of Humanity Foundation -PHF

আলহামদুলিল্লাহ, The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন) এর ঈদ উপহার-২০২৬ বিতারণ কার্যক্রম সম্পন্ন হয়...
20/03/2026

আলহামদুলিল্লাহ, The Porter Of Humanity Foundation (মানবতার কুলি ফাউন্ডেশন) এর ঈদ উপহার-২০২৬ বিতারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কৃতজ্ঞতা জানাচ্ছি মানবতার কুলি ফাউন্ডেশনের ভলান্টিয়ার, সদস্য ও আর্থিক ভাবে সহযোগিতা করা শুভাকাঙ্ক্ষীদের। যাদের অর্থ, শ্রম ও সময় দানের কারণে আমরা সুন্দর ভাবে ঈদ সামগ্রী বিতরণ সফল করতে পেরেছি। আল্লাহ আপনাদের এই ত্যাগ ও দানকে কবুল করুন (আমিন)।

আমাদের এই মানবিক কার্যক্রমকে আরো বিস্তার করতে
আপনাদের পরামর্শ, দোয়া, শ্রম ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আশাকরি আপনারা সর্বদা মানবতার পাশে থেকে আমাদের সহযোগিতা ও উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ।

আমাদের কার্যক্রম সমূহঃ
১) ফ্রি রক্তদান ও অক্সিজেন সেবা।
২) ফ্রি ব্লাড গ্রুপিং ও সচেতনতা মূলক ক্যাম্পেইন।
৩)শীতবস্ত্র বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান।
৪) অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।
৫) মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।
৬) গরীব অসহায়দের চিকিৎসা ক্ষেত্রে সাহায্য প্রদান।
৭) ফুটপাত ও অসহায় শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
৮) পথশিশু ও অনাহারের মূখে আহার তুলে দেওয়া।
৯) বিবাহ দানে আর্থিক সহায়তা প্রদান।
১০) অসহায় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া।
১১)মাদক এবং ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন, প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা।

যোগাযোগঃ 01797-811383 , 01705-159483, 01309-387796, 01306-659678

প্রয়োজনে আপনার পাশে-
Porter Of Humanity Foundation -PHF

Address

Mathbaria
8560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Porter Of Humanity Foundation -PHF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category