Kagojkolom

Kagojkolom পাঠককে আর বই খুঁজতে হবে না, বই-ই পথ খুঁজতে খুঁজতে পৌঁছে যাবে পাঠকের ঠিকানায়।

Address

Mathbaria
8560

Telephone

+8801714588858

Products

কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ।যারা মঠবাড়িয়ায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে যাওয়ার আগ্রহ অনাগ্রহে রূপ পাচ্ছে, ব্যস্ততার প্রতিযোগিতায় বইয়ের জন্য সময় বরাদ্দ পাওয়াটাও কঠিন হয়ে উঠছে ক্রমশ। আর, মঠবাড়িয়া পৌরসভার বাইরে, বইয়ের দুষ্প্রাপ্যতাই সেখানকার মানুষের সবচেয়ে বড় প্রতিবন্ধক হবার জন্য যথেষ্ট। এছাড়াও, ইন্টারনেট আসক্তি মানুষের অনুভূতির স্তর থেকে বইকে অপসারণ করতে তৎপর হয়ে উঠছে। এতগুলো ভিন্ন ভিন্ন সমস্যার একক সমাধান হওয়ার আকাঙ্ক্ষা থেকেই কাগজকলম ডট কম এর জন্ম। মঠবাড়িয়ার বহেরাতলা এলাকার একজন মানুষ যে বই কিনছে, সেই একই বইটি চাইলে মঠবাড়িয়া পৌরসভার যে কোন এলাকা থেকেও জেকেউ কিনতে পারছেন এবং সেটা ঘরে বসেই- এই অদ্ভুত অভাবনীয় ঘটনাটি মঠবাড়িয়ায় এখন প্রতিনিয়ত ঘটছে বলেই কাগজকলম ডট কম বিশ্বাস করে পাঠ্যাভ্যাস পুনরুদ্ধারের দিন সমাগত। ইন্টারনেট আসক্ত তরুণটিও নেট ব্রাউজ করবার সময় কাগজকলম ডট কম এর ওয়েবসাইটটি এ ঘুরে আসে একবার হলেও। মানুষের জীবন যাপন প্রক্রিয়ার সর্বস্তরে বই যেন প্রবেশ্যতা পায় সেটা নিশ্চিত করতে হবে। কেননা এই সমাজ আমাদের, এই সময়ও আমাদের। তাই সমাজ ও সময় পরিবর্তনের-পরিশোধনের যে প্রয়োজনীয়তা সেখানে বইয়ের ভূমিকা অবিসংবাদিত, এই সত্যিটা যারা স্বীকার কিংবা অস্বীকার করেন, উভয়কে একীভূত করবার উদ্দেশ্য নিয়েই কাগজকলম ডট কম কার্যক্রম অব্যাহত রাখবে অবিরাম। পাঠককে আর বই খুঁজতে হবে না, বই-ই পথ খুঁজতে খুঁজতে পৌঁছে যাবে পাঠকের ঠিকানায়।

Alerts

Be the first to know and let us send you an email when Kagojkolom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kagojkolom:

Share

Category