DIFE Manikganj - কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • DIFE Manikganj - কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ

DIFE Manikganj - কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ DIFE, Manikganj DIG's office, Ministry of Labour and Employment

ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সহকর্মীগণের শুভেচ্ছা বিনিময়
01/06/2026

ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সহকর্মীগণের শুভেচ্ছা বিনিময়

ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
28/05/2026

ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

27/05/2026
টিসিসি সভায় শ্রমমন্ত্রী: ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ​ঢাকা, ১৪ মে ২০২৬আগামী ২১ মে’র মধ্যে দেশের সকল কারখানায় ...
14/05/2026

টিসিসি সভায় শ্রমমন্ত্রী: ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ

​ঢাকা, ১৪ মে ২০২৬
আগামী ২১ মে’র মধ্যে দেশের সকল কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত তারিখের মধ্যে মাসিক বেতন আবশ্যিকভাবে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

​শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঠিক সময়ে বেতন ও বোনাস পরিশোধ করা হলে কোনো ধরনের আন্দোলন বা শিল্প অসন্তোষ সৃষ্টি হবে না বলে শ্রমিক নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন। তবে যেসব কারখানা এখনও বকেয়া বেতন পরিশোধ করেনি, তাদের বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া শ্রমিকদের ঈদ যাত্রা সহজ করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার অনুরোধ জানান শ্রমিক প্রতিনিধিরা।

​শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট এড়াতে মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, বেতন-বোনাস পরিশোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

​সভায় উপস্থিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সকল রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
মোঃ বোরহান উদ্দীন
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা। শিল্প প্রতিষ্ঠান, কলকারখানার ক্ষেত্রে শ্রম আইন২০০৬ অনুযায়ী ব্...
14/05/2026

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা। শিল্প প্রতিষ্ঠান, কলকারখানার ক্ষেত্রে শ্রম আইন২০০৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে মর্মে উল্লেখ করা হয়েছে।

ডাইফ হেল্পলাইনের মাধ্যমে একজন নারী শ্রমিক তার চাকরির অবসানজনিত কারণে চূড়ান্ত পাওনাদি আপোষ মীমাংসার মাধ্যমে  পাওয়ার জন্য ...
12/05/2026

ডাইফ হেল্পলাইনের মাধ্যমে একজন নারী শ্রমিক তার চাকরির অবসানজনিত কারণে চূড়ান্ত পাওনাদি আপোষ মীমাংসার মাধ্যমে পাওয়ার জন্য অভিযোগ দাখিল করেন। এ পরিপ্রেক্ষিতে গত ১১/০৫/২০২৬ তারিখে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আকিজ-বশির গ্রুপ কারখানার বর্ণিত নারী শ্রমিকের অভিযোগের ভিত্তিতে আপোষ মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মালিকপক্ষের প্রতিনিধি এবং শ্রমিক উভয় পক্ষই উপস্থিত থেকে শুনানিতে অংশগ্রগণ করেন।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মালিকপক্ষ শ্রমিককে ২৩,৬০০ টাকার চেক প্রদান করেন। উভয় পক্ষকেই ধন্যবাদ জানানো হয় এবং শ্রমিকের পাওনাদি পরিশোধ করায় অভিযোগটি নিষ্পন্ন করা হয়।

আজ বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও উপ্যানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত 'কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা ' শীর্...
10/05/2026

আজ বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও উপ্যানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত 'কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা ' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। উল্লেখ্য চলতি অর্থবছরে মানিকগঞ্জে ৫৭ জন শিশুকে শ্রম হতে নিরসন করা হয়, তন্মধ্যে ১৪জনকে উপ্যানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মানিকগঞ্জের সহায়তায় পাসা এনজিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বাকী শিশুদেরকেও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউণ্ডেশন,  মানিকগঞ্জ কর্তৃক "ইসলামের দৃষ্টিতে শ্রমিকদের অধিকার ও মর্যাদা" বিষয়ে আলোচনা সভায় আম...
06/05/2026

জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউণ্ডেশন, মানিকগঞ্জ কর্তৃক "ইসলামের দৃষ্টিতে শ্রমিকদের অধিকার ও মর্যাদা" বিষয়ে আলোচনা সভায় আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস এর গুরুত্ব তুলে ধরে উপমহাপরিদর্শক, ডাইফ মানিকগঞ্জ কর্তৃক বক্তব্য উপস্থাপন করা হয়। এসময় বাংলাদেশ শ্রম আইন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপ, অত্র অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। হেল্প লাইনে অভিযোগ দাখিল পদ্ধতিসহ শ্রম অধিকার সচেতনতা এবং শিশুশ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা কামনা করা হয়। বর্ণিত আলোচনা সভায় মানিকগঞ্জ জেলার মসজিদ সমূহের সম্মানিত ইমামগণ, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাগণ, প্রকল্পের ফিল্ড অফিসার সহ সংশ্লিষ্টগণ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন, মানিকগঞ্জের উপপরিচালক মহেদয়।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপনের খবর
06/05/2026

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপনের খবর

03/05/2026

সুস্থ শ্রমিক কর্মঠ হাত
আসবে এবার নব প্রভাব

Address

Bijoy Bhaban (2nd & 3rd Floor) , Beutha Road, , Manikganj Sadar
Manikganj
1800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when DIFE Manikganj - কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DIFE Manikganj - কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ:

Share