সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ Singair Circle, Manikganj

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ Singair Circle, Manikganj

সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ Singair Circle, Manikganj Singair Circle Office, Ghonapara(Hospital Road), Singair, Manikganj.

22/10/2023
19/04/2023
14/04/2023

সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় মূল আসমী গ্রেফতার
সূত্র: মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মামলা নং-২৫/১১৩, তাং-১০/০৪/২০২৩ইং, ধারা- 302/ 34/ 109 The Penal Code, 1860.

ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে ঢাকা মহানগরের শ্যামলী এলাকা হতে হত্যাকারী মোঃ রোমান হোসেন (২৪), পিতা- মোঃ শাহজাহান ফকির, গ্রাম- জয়মন্টপ (ফকির পাড়া), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ।

ইং ১০/০৪/২০২৩ তারিখ রাত অনুমান ০০:১৫ ঘটিকার সময় ১নং আসামী মোঃ রোমান হোসেন (২৪), পিতা- মোঃ শাহজাহান ফকির, গ্রাম- জয়মন্টপ (ফকির পাড়া), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ তাহার স্ত্রী ফিহা আক্তারের কু-পরামর্শে ও অজ্ঞাতনামা আসামীদের সাথে পরষ্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ছুরি/চাকু (অস্ত্র) দ্বারা ঘুমন্ত আপন বড় ভাই আবু রায়হান(২৬)-কে নিজ শয়নকক্ষে বিছানার উপর গলা কেটে জবাই করে হত্যা করে।

বাদী শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)। টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা এক ঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে তিন ভাই ঘুমাতেন। বড় ছেলে আবু রায়হান (২৬) পড়াশুনা করার পাশাপশি এনজিও-তে চাকুরি করিত। মেজ ছেলে ১নং আসামী মোঃ রোমান হোসেন(২৪), পিতা-মোঃ শাহজাহান ফকির, গ্রাম- জয়মন্টপ (ফকির পাড়া), থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ ০৫ বছর লেবানন দেশে প্রবাসি অবস্থায় থেকে বিভিন্ন সময়ে দেশের বাড়িতে প্রায় ১৩,০০,০০০/- টাকা পাঠায়। প্রায় ০২ বছর পূর্বে ১নং আসামী মোঃ রোমান হোসেন লেবানন হতে দেশে আসার পর বাড়ীর কাউকে কোন কিছু না জানিয়ে ২নং আসামী ফিহা আক্তার (১৯), পিতা-অজ্ঞাত, স্বামী- মোঃ রোমান হোসেন, সাং-অরঙ্গবাদ, থানা-মানিকঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, বর্তমান ঠিকানা: সাং-মেদুলিয়া (নানা আজিজের বাড়ী), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ এর সাথে প্রেম-ভালবাসা করিয়া বিয়ে করে। বিয়ের কিছুদিন পর হতেই ২নং আসামী ফিহা আক্তারের কু-পরামর্শে ১নং আসামী মোঃ রোমান হোসেন বিদেশ হতে পাঠানো টাকার জন্য মাঝে-মধ্যেই বাদীকেসহ তাহার বড় ছেলে আবু রায়হানকে খুন করে ফেলার হুমকি দিত।

প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ০০.১৫ ( সোয়া বারটা) টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় বড় ভাই রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের। পরে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পালিয়ে যায় ছোট ভাই। উক্ত ঘটনার বিষয়ে ডিজিস্ট আবু রায়হান (২৬) এর পিতা শাহজাহান ফকির(৫৯), পিতা-মৃত সবেজুদ্দিন ফকির, মাতা-সুরত জান, গ্রাম- জয়মন্টপ (ফকির পাড়া), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ বাদী হয়ে এজাহার দায়ের করলে সিংগাইর থানয় সূত্রোক্ত মামলা রুজু করা হয়।

মামলা ঘটনার পর হতেই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব ইমতিয়াজ মাহবুব-বৃন্দের দিক নির্দেশনা ও তথ্যপ্রযুক্তিগত সহয়তায় এবং সিংগাইর সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ইমরান ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মিজানুর ইসলাম-দ্বয়ের সার্বিক সহযোগীতায় অত্র সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব মানবেন্দ্র বালো এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় এসআই/ শেখ কামরুল ইসলাম, এএসআই/শহীদুজ্জামান সহ অন্যান্য অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত চৌকুস অভিযানিক টিম উক্ত হত্যা মামলার রহস্য উদঘাটন সহ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সকল অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় মামলা রুজুর ০৩(তিন) দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী (ঘাতক ভাই) ১। মোঃ রোমান হোসেনকে ইং ১৩/০৪/২০২৩ তারিখ ভোরে ঢাকা মহানগরের শ্যামলী এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রোমান হোসেন তাহার ভাইকে হত্যার ঘটনা স্বীকার করে হত্যার কৌশল প্রকাশ করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ-র ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে ইচ্ছা পোষণ করে এবং ১৩ এপ্রিল বৃহস্পতিবার আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

27/02/2023
26/02/2023

Address

Singair
Manikganj
1820

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ Singair Circle, Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ Singair Circle, Manikganj:

Share