PTI Maijdee, Noakhali

PTI Maijdee, Noakhali Primary Teacher's Training Institute (PTI), Maijdee, Noakhali.

Primary Teachers Training Institute (PTI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।সংক্ষেপে এ প্রতিষ্ঠান পিটিআই (PTI) নামে বহুল পরিচিত। নোয়াখালী জেলায় অবস্থিত Primary Teachers Training Institute (PTI) টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। ‘‘পূর্ব বঙ্গ শিক্ষা ব্যবস্থা পূর্নগঠন কমিটি ১৯৪

৯’’ এর সুপারিশ অনুযায়ী পিটিআই প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় যা ১৯৫১ সাল থেকে কার্যকর হয়। সে অনুযায়ী ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ পিটিআইটি জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারি, রেজিঃ বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ০১(এক) বছর মেয়াদী সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড) প্রশিক্ষণ পরিচালনা করেছে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে পিটিআই, মাইজদী, নোয়াখালী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত পিটিআই হিসেবে ১৮ মাসের ডিপ্লোমা ইন এডুকেশন (DPEd) পরিচালনা করে আসছে। ডিপ্লোমা ইন এডুকেশন কোর্সটি সি-ইন-এড পরিবর্ধিত, পরিমার্জিত সংষ্করণ। পিটিআই এর আওতায় ৯টি উপজেলা রিসোর্স সেন্টার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে।

 #শোকবার্তা
09/04/2026

#শোকবার্তা

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩২৬শে মার্চ-বাঙালি জাতির গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিটিআই মাই...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩

২৬শে মার্চ-বাঙালি জাতির গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিটিআই মাইজদী, নোয়াখালীর পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণা। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। 🇧🇩

🌺 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…”👉২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...
21/02/2026

🌺 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…”

👉২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ খ্রি. যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছে পিটিআই মাইজদী, নোয়াখালী।

👉দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, কবিতা ও পরিবেশনার মাধ্যমে একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করা হয়। সবশেষে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

👉ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

#২১শে_ফেব্রুয়ারি
#মহান_শহীদ_দিবস
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল।
08/02/2026

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল।

মাইজদী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ভর্তি লটারি-২০২৬: নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা।
13/01/2026

মাইজদী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ভর্তি লটারি-২০২৬: নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা।

13/01/2026
গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে কী পাবেন আর 'না' ভোট দিলে কী পাবেন না, জেনে নিন।
13/01/2026

গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে কী পাবেন আর 'না' ভোট দিলে কী পাবেন না, জেনে নিন।

12/01/2026

মাত্র তিন মিনিটে জেনে নিন গণভোট কী এবং কেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে।

পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ–বিটিপিটি) ২০২৬ ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ভার্চ্যুয়াল...
01/01/2026

পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ–বিটিপিটি) ২০২৬ ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ভার্চ্যুয়াল মাধ্যমে।
উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়, পরিচালক (প্রশিক্ষণ) মহোদয়সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) সম্মানিত মহাপরিচালক মহোদয়।

এর আগে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), মাইজদী, নোয়াখালী-এর আয়োজনে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি “পরিচিতি অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এ প্রত্যাশা সকলের।
শুভকামনা রইল বিটিপিটি ২০২৬ ব্যাচের সকল প্রশিক্ষণার্থীর জন্য।

পিটিআই এর ছুটির তালিকা -২০২৬
01/01/2026

পিটিআই এর ছুটির তালিকা -২০২৬

Address

PTI Maijdee, Noakhali, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when PTI Maijdee, Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PTI Maijdee, Noakhali:

Share